নীরবতার ভেতরে লুকিয়ে থাকে কথা বলতে না পারার অনুভূতি! সব নীরবতা শান্তির নয়, কিছু নীরবতা অসহায়তার। কিছু না বলা কথা বুকের ভেতর জমে থাকে, কিন্তু মুখে এসে আর শব্দ খুঁজে পায় না। অনেক সময় মানুষ চুপ থাকে না ইচ্ছে করে, চুপ হয়ে যায় পরিস্থিতির কাছে হেরে গিয়ে। কিছু অনুভূতি থাকে যেগুলো প্রকাশ করার ভাষা পাওয়া যায় না, কিছু কষ্ট থাকে যা বললেও কেউ বুঝবে না! এই ভয়েই মানুষ নীরব হয়ে যায়। তখন হাজারটা কথা মনে ঘুরে বেড়ায়, কিন্তু ঠোঁট শুধু নিঃশব্দ হয়ে থাকে। নীরব মানুষগুলো আসলে সবচেয়ে বেশি কথা বলতে চায়, সবচেয়ে বেশি বোঝাতে চায় নিজের ভেতরের ঝড়টা। কিন্তু যখন বুঝে যায় তার কথা শোনার মতো কেউ নেই, তখন সে ধীরে ধীরে নিজের ভেতরেই গুটিয়ে নেয় সব অনুভূতি। কখনো কখনো এই নীরবতাই মানুষের সবচেয়ে বড় চিৎকার হয়ে দাঁড়ায়! যা কেউ শুনতে পায় না, কিন্তু সেই মানুষটা প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে যায়।
Love Story
Public . 20-Feb-2026নীরবতার ভেতরে কি লুকিয়ে থাকে না পারার অনুভূতি?