এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না। কেউ আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা না করেন। ১) কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না। আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন। কিন্তু জীবনে আপনি কোথায় যাবেন, সেটা আপনারই দায়িত্ব। কারও কোনো দায় নেই আপনার জন্য সুযোগ তৈরি করার। ২) পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল হন তো শেষ। জীবন কারও জন্য থেমে থাকবে না। আপনি ব্যর্থ হলে কেউ আপনার জন্য এক মিনিটের বেশি ভাববে না। আপনি strong না হলে, এই পৃথিবী আপনাকে চিবিয়ে ফেলে দেবে। ৩) কষ্ট হবে, কেউ দেখবে না। আপনি হয়তো রাত জেগে পরিশ্রম করছেন, লড়াই করছেন, একা কাঁদছেন। কিন্তু সত্যটা হচ্ছে— কেউ এসে আপনাকে সহানুভূতি দেখাবে না। সবাই শুধু result দেখবে, process নয়। ৪. ক্ষমা চাইতে থাকলে আপনি পেছনে পড়ে যাবেন। সারাক্ষণ যদি excuse দেন, নিজেকে victim mindset - এ রাখেন, তাহলে পৃথিবী আপনার জন্য একটুও বদলাবে না। বরং আপনাকে আরও অবহেলা করবে। ৫) আপনিই আপনার একমাত্র option কেউ আপনাকে push করবে না, কেউ এসে inspiration দেবে না। আপনি যদি নিজেকে না বদলান, তাহলে ১০ বছর পরও ঠিক এই জায়গাতেই থাকবেন, শুধু আরও হতাশ হয়ে। এখনো ভাবছেন কেউ এসে আপনাকে বাঁচাবে? নাহ, নিজেকে নিজেই বাঁচাতে হবে।
Bangla Motivation
Public . 20-Feb-2026কেন নিজেকে নিজেই বাঁচাতে হবে?