কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন এই সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ নিচে তুলে ধরা হল। ০১) একসাথে কখনো রেগে যাবেন নাঃ- বিবাহিত জীবনে রাগ আসতেই পারে, তবে কখনোই একসাথে রেগে যাবেন না। একজন যদি রেগে যান, আরেকজন যেন শান্ত থাকেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না। ০২) একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুনঃ- দুজন একসাথে সিনেমা দেখা, রান্না করা, ঘুরতে যাওয়া বা দিনে অন্তত একবেলা একসাথে টেবিলে খাওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে। সময় দিন এবং সময় উপভোগ করুন। ০৩) ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুনঃ- ইগো অনেক সম্পর্কেরই শত্রু। নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান। ক্ষমা চাওয়াতে ছোট নয়, বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায়। ০৪) অতীত নিয়ে টানাটানি নয়ঃ- পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোঁটা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে। বরং বর্তমান ঠিক রাখুন, ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হবে। ০৫) পার্টনারকে সম্মান দিনঃ- কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না, বিশেষ করে অন্যের সামনে। বরং তার প্রশংসা করুন, মজা করলেও যেন অপমান না হয়। ভালোবাসা মানে সম্মান। ০৬) মনে রাখুন, আপনারা একটি টিমঃ- দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্যপানে যাওয়ার পথ এক। একে অপরের স্বপ্নে উৎসাহ দিন, সাহায্য করুন। পার্টনারের সাফল্যে খুশি হন। তাহলেই সম্পর্ক আরও গভীর হবে। ০৭) ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুনঃ- ঝগড়া হতেই পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন। ঠান্ডা মাথায় কথা বলুন, একে অপরকে বুঝুন। ০৮) দোষ চাপানোর খেলা বন্ধ করুনঃ-সবকিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও দেখুন। ভুল স্বীকার করার মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ। ০৯) সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুনঃ- একই মানুষের সাথে সারাজীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে। বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয়। সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি। ১০) গোপন কিছু রাখবেন নাঃ- সম্পর্কে স্বচ্ছতা খুব জরুরি। একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন। সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে। প্রতিটি কথা, অনুভূতি শেয়ার করুন। শেষ কথাঃ- বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা, যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথচলা শুরু করে। সেই পথচলায় ঝড়-ঝাপটা আসবেই, কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সবকিছু সহজ হয়ে যায়। শুধু চাই! চেষ্টাটুকু এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার!

0 0 Reacts 0 View 24,342 Comment 0
Profile Photo

বিয়ের পর একটা মেয়ে কতোটা সুখী বুঝার উপায় কি?

বিয়ের পর একটা মেয়ে কতোটা সুখী বুঝার উপায় কি?

বিয়ের পর একটা মেয়ে কতোটা হাসিখুশি থাকবে, তার চেহারা কতোটা গ্লো করবে, মেয়েটা কত্ত হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে...Read more

0 0 Reacts 0 View 109,166 Comment 0

সত্যিকারের ভালোবাসা বয়স দেখে হয় না কি?

সত্যিকারের ভালোবাসা বয়স দেখে হয় না কি?

৬ বছর আগে যে বিয়েকে সবাই বলেছিল অসম সম্পর্ক, আজ সেটাই ভালোবাসার এক অনন্য উদাহরণ।❤️ টম ইমাম বয়সে ষাটের কোঠায়, আর...Read more

0 0 Reacts 0 View 47,977 Comment 0

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত!

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত!

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত তাই নিচে তুলে ধরা হল। ১. প্রয়োজন ছাড়া অপরিচিত কাউকে...Read more

0 0 Reacts 1 View 117,721 Comment 0

কেন কাউকে ছাড়লে সম্পূর্ণভাবেই ছাড়বেন?

কেন কাউকে ছাড়লে সম্পূর্ণভাবেই ছাড়বেন?

যদি কাউকে ছাড়তেই হয়, তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন। মায়া, আশা, আকাঙ্ক্ষা সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে। অর্ধেক রেখে, অর্ধেক ছাড়ার...Read more

0 0 Reacts 0 View 18,542 Comment 0

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে এমনভাবে মূল্য দাও, যেন আর কখনো কাউকে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে না হয়। নিজের মূল্য বোঝো এবং নিজেকে আরও...Read more

0 0 Reacts 0 View 18,802 Comment 0

কেন বুদ্ধিমান পুরুষ কখনোই বউ আর মাকে এক পাল্লায় ওজন করে না?

কেন বুদ্ধিমান পুরুষ কখনোই বউ আর মাকে এক পাল্লায় ওজন করে না?

বুদ্ধিমান পুরুষ কখনোই বউ আর মাকে এক পাল্লায় ওজন করে না। কারন বউ হচ্ছে জীবনসঙ্গিনী। মা হচ্ছে গর্ভধারিণী। বউয়ের স্থান...Read more

0 0 Reacts 0 View 19,810 Comment 0

কোন বয়সি মেয়েকে বিবাহ করা উত্তম?

কোন বয়সি মেয়েকে বিবাহ করা উত্তম?

আপনার বয়স থেকে ৪-৬ বছরের ছোট মেয়েকে। যদি বেশি রোমান্টিকতা চান তাহলে ২০-২৪ বছরের মেয়েকে বিবাহ করুন। কারন এই বয়সে...Read more

0 0 Reacts 1 View 112,576 Comment 0

মেয়ে মানুষ একরূপী নাকি তারা বহুরূপী?

মেয়ে মানুষ একরূপী নাকি তারা বহুরূপী?

মেয়ে মানুষ কখনো একরূপী হয় না, তারা বহুরূপী হয়। শুধু সময়, স্থান, পরিস্থিতি ও ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে তারা...Read more

0 0 Reacts 0 View 37,235 Comment 0

প্রেমে পড়ার মধ্যে সুন্দর ব্যাপার কি?

প্রেমে পড়ার মধ্যে সুন্দর ব্যাপার কি?

প্রেমে পড়ার মধ্যে একটা ভয়ংকর সুন্দর ব্যাপার আছে। সাহসীকতা আছে, উন্মাদনা আছে, মাদকতা আছে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করার আনন্দ আছে।...Read more

0 0 Reacts 0 View 48,714 Comment 0

কোন ধরনের পুরুষ স্ত্রীর কাছে দিনের পর দিন অবহেলিত হয়!

কোন ধরনের পুরুষ স্ত্রীর কাছে দিনের পর দিন অবহেলিত হয়!

যে পুরুষ স্ত্রীর কাছে দিনের পর দিন অবহেলিত হয়। সেপুরুষই একদিন আশ্রয় খোঁজে বাইরের প্রশংসায়! সেখান থেকেই জন্ম নেয় পরকীয়া। একজন...Read more

0 0 Reacts 0 View 44,630 Comment 0