একজন পুরুষ, নারীর কিসের প্রেমে পড়ে?

একজন পুরুষ, নারীর কিসের প্রেমে পড়ে?

পুরুষ তার নারীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায় তাই নিচে উপস্থাপন করা হল। ০১. দৃষ্টিঃ পুরুষ বাড়ি ফিরলে, তার দিকে তার নারীর তাকানোটা, পুরুষের কাছে ভীষণ সুখকর প্রাপ্তি। যতোই ব্যস্ত থাকো, একটুকুন তাকাও চোখ মেলে। একটু ঘাড় ফিরিয়ে তাকালে চুলার রান্না পুড়ে যাবে না, একটু চোখ তুলে তাকালে ফোনের মুভিটা চিরতরে মিস হয়ে যাবে না। তোমার অমন অপরূপ চোখ দু'টির গাঢ় দৃষ্টির অপার্থিব সুখ তাকে দাও না! ০২. ধন্যবাদঃ পুরুষ তার নারীর প্রতি স্বাভাবিক দায়িত্বগুলোই পালন করে। তবুও, তার কাজটুকুকে ধন্যবাদ দিলে, সে অকল্পনীয় সুখ পায়। একটি ফুল উপহার পেলে যে ধন্যবাদটুকু দিতে ইচ্ছে করে তোমার, সেই ধন্যবাদই তোমার দিকে তার এগিয়ে দেওয়া জলের গ্লাসটি আশা করে। এই ধন্যবাদ তাকে বুঝিয়ে দেয়... তার প্রেমটুকু মূল্যহীন নয়। সবসময় শব্দ দিয়ে ধন্যবাদ দিতে হয় না, মিষ্টি হাসির আভাতেই নিঃশব্দে জানিয়ে দাও... থাঙ্কু। ০৩. মানসিক আশ্রয়ঃ পুরুষ তার নারীর কাছে আমৃত্যু একটি জিনিশই চায়... মায়ের মতো আশ্রয়। তাকে অনুপ্রেরণা দাও পজিটিভ আচরণের মাধ্যমে। তুমি তার স্বস্তি হও। নিজের চাওয়াপাওয়া নিয়ে বলতে থেকো না, তাকে বলো... এমাসে তুমি একটি শার্ট কিনবে। এবং তুমিই কিনে দাও। এটি তার কাছে উপহার নয়, তার চেয়েও বেশিকিছু... প্রেমময় আশ্রয়। তোমার পুরুষ কি একটি চুমুর সাথে একটি কলম পাওয়ার যোগ্যতা রাখে না তোমার কাছ থেকে? ০৪. বন্ধুতাঃ তুমি নিজেকে তোমার পুরুষের পুরস্কার ভেবো না। এই ভুলটি প্রায়ই করে নারীরা। মারাত্মক ভুল এটি! নারী ভেবে বসে থাকে... আমি রূপবতী, আমি দেহসৌষ্ঠবে অতুলনীয়া, অতএব সে যে আমাকে পেয়েছে, এটাই বিশাল সৌভাগ্য তার। না, সে তোমাকে পেয়েছে তার অতোটা যোগ্যতা আছে বলেই। নইলে তুমি তাকে ছেড়েই যেতে। নারীর ওই আচরণে পুরুষ মানসিকভাবে তীব্রভাবে আহত হয়। তুমি নিজেকে তোমার পুরুষের ট্রফি ভেবো না। তুমি তোমার পুরুষের প্রাইজ নও, ঠিক যেমন তোমার পুরুষ তোমার 'সার্টিফিকেট' নয়। একটি স্বাস্থ্যকর প্রেমজ সম্পর্কের পূর্বশর্ত হলো─ বন্ধুতা। বন্ধুতা তুচ্ছাতিতুচ্ছ আচরণেও প্রকাশ পায়: তার চুলে হাত রাখো, তাকে মিষ্টি কটাক্ষে বলো... শেভ করো। খোঁচা লাগছে বলো... আজকের চা তুমি বানাবে। সম্পর্ককে জটিল করে তুলো না, ছোট্টছোট্ট কমপ্লিমেন্টে ভরিয়ে তোলো। হ্যাঁ, এরকম তুচ্ছাতিতুচ্ছ বিষয়গুলোই পুরুষকে নারীর তীব্রতম প্রেমিক করে তোলে।

0 0 Reacts 1 View 109,524 Comment 0
Profile Photo

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন!

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন!

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন! আসলে জোর করে কাউকে কখনো আটকে রাখা যায় না, আর আটকে রাখাটার মাঝে...Read more

0 0 Reacts 0 View 19,483 Comment 0

মেয়েদেরকে নিয়ে কেন কোন অভিযোগ নেই?

মেয়েদেরকে নিয়ে কেন কোন অভিযোগ নেই?

একজন বেকার নারী একজন সফল পুরষকে চাইবে এটা অস্বাভাবিক কিছু না, বাপে যে Desire গুলো পূরণ করতে পারেনি স্বামী সেগুলো...Read more

0 0 Reacts 0 View 35,580 Comment 0

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে...Read more

0 0 Reacts 1 View 111,957 Comment 0

প্রেম হয় কিসের সাথে

প্রেম হয় কিসের সাথে

এই যে তুমি তোমার প্রিয় মানুষটাকে পুরোপুরি পারফেক্ট দেখতে চাও, তুমি কি জানো রঙিন পর্দার চকচকে স্কিনের নায়িকাদের সুন্দর মুখের...Read more

0 0 Reacts 0 View 115,569 Comment 0

যেই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়!

যেই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়!

সংসার দুজন মানুষের মনের মিল হলেই হয় একটি সুখের সংসার। সুখ বিহীন সংসার তো কত জন করে। সংসার জীবনে সুখী...Read more

0 0 Reacts 1 View 108,736 Comment 0

পজেটিভ ভাবে কাউকে ইমপ্রেস করার উপায় কি?

পজেটিভ ভাবে কাউকে ইমপ্রেস করার উপায় কি?

পজেটিভ ভাবে কাউকে ইমপ্রেস করার উপায় নিচে তুলে ধরা হল। ❍ তার ভালো-লাগা মন্দ লাগার কথা জেনে নিন। ❍ তার যেসব জিনিস...Read more

0 0 Reacts 0 View 21,996 Comment 0

কেন কিছু মানুষ আমাদের জীবনে আসে, শুধু ছেড়ে যাওয়ার জন্য?

কেন কিছু মানুষ আমাদের জীবনে আসে, শুধু ছেড়ে যাওয়ার জন্য?

জীবনের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়। তারা আসে খুব আপন হয়ে! আমাদের হাসি–কান্না, স্বপ্ন–ভয় সবকিছুর অংশ...Read more

0 0 Reacts 0 View 25,859 Comment 0

কি রকম ছেলে মেয়েদের সাথে প্রেম উচিত?

কি রকম ছেলে মেয়েদের সাথে প্রেম উচিত?

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে। যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পরিবারিক সমস্যা না...Read more

0 0 Reacts 0 View 111,468 Comment 0

সংসারে যেসব কারণে শান্তি থাকে না!

সংসারে যেসব কারণে শান্তি থাকে না!

সংসারে যেসব কারণে শান্তি থাকে না তার মধ্যে অন্যতম হলো। ০১) যে সংসারে নামাজ-রোজা বাদ দিয়ে অন্য সব কিছু করা হয়। ০২)...Read more

0 0 Reacts 3 View 35,365 Comment 0

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো তাই নিচে তুলে ধরা হল। মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের...Read more

0 0 Reacts 0 View 33,723 Comment 0