হার্ডিঞ্জ ব্রিজ প্রকল্পে অনেক পাথর ব্যবহার করা হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু পরিমানটা কত আমরা কি তা ধারনা করতে পারি? হার্ডিঞ্জ ব্রিজ প্রকল্পে মোট প্রায় ৩ কোটি ৯০ লাখ ঘনফুট পাথর ও ballast পরিবহন করা হয়েছিল, যার ওজন প্রায় ১৮,৫৭,০০০ টন। এই পরিমানটা কত বড় বলুন তো? এই পরিমান পাথর প্রায় ৩টিরও বেশি Burj Khalifa-এর কনক্রিটের পরিমানের সমান। অর্থাৎ এটা দিয়ে ৩টিরও বেশি Burj Khalifa তৈরি করা সম্ভব। আরও সহজ করে বললে, পাকশী ইনিষ্টিটিউটের মাঠের উপর যদি এই পাথরগুলো ফেলা হতো, তাহলে এটি পুরো মাঠ জুড়ে প্রায় ৫০ তলা বিল্ডিংয়ের সমান উঁচু স্তুপ তৈরি করবে। জ্বী পুরো মাঠ, সেই মালগাড়ি থেকে গার্লস স্কুলের বাউন্ডারী পর্যন্ত ৫০ তলা বিল্ডিয়ের সমান, পাথরে পরিপূর্ণ উঁচু স্তুপ। কিন্তু এর ওজন কেমন হতে পারে? প্রায় ৪ লাখ হাতির ওজনের সমান। যা পরিবহনে প্রায় ১ লাখ ৮৬ হাজার পূর্ণবোঝাই ১০ টনের ট্রাক প্রয়োজন। চিন্তা করা যায়? আজকের আধুনিক dump truck, heavy-duty crane, excavator কিংবা উন্নত logistics system-এর যুগে নয়, এই বিপুল পরিমাণ পাথর পরিবহন ও ব্যবস্থাপনার কাজ হয়েছিল এক শতাব্দীরও বেশি আগে, ১৯১৫ সালের প্রযুক্তি ও অবকাঠামোর বাস্তবতায়। একশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। শ্রমিকেরা নেই, নির্মাণশিবির নেই, সেই পুরোনো যন্ত্রপাতিও নেই। কিন্তু পদ্মার বুকে আজও দাঁড়িয়ে আছে তাদের কাজ। হার্ডিঞ্জ ব্রিজ তাই শুধু পদ্মার দুই পাড়কে যুক্ত করেনি, এটি আমাদের বর্তমানকে এক শতাব্দী আগের এক অসাধারণ ইতিহাসের সঙ্গেও যুক্ত করে রেখেছে। আজও যখন পদ্মার বাতাসে দাঁড়িয়ে আমরা হার্ডিঞ্জ ব্রিজের দিকে তাকাই, মনে হয়, আমাদের শৈশব শুধু একটি সুন্দর জায়গায় কাটেনি, আমরা বড় হয়েছি এক জীবন্ত ইতিহাসের ছায়ায়। হার্ডিঞ্জ ব্রিজ তাই আমাদের কাছে শুধু একটি সেতু নয়, এটি পাকশী ও কুষ্টিয়ার গর্ব, আমাদের শৈশবের স্মৃতি, আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলা এক অসাধারণ উত্তরাধিকার।
Bangla Facts
Public . 26-Sep-2026হার্ডিঞ্জ ব্রিজ প্রকল্পে ইতিহাস!