দাসপ্রথা বিলুপ্তির পর ব্রাজিলে একটি বিতর্কিত রাষ্ট্রীয় নীতি কি গ্রহণ করা হয়?

দাসপ্রথা বিলুপ্তির পর ব্রাজিলে একটি বিতর্কিত রাষ্ট্রীয় নীতি কি গ্রহণ করা হয়?

দাসপ্রথা বিলুপ্তির পর ব্রাজিলে একটি বিতর্কিত রাষ্ট্রীয় নীতি গ্রহণ করা হয়, যার নাম ছিল ব্লাঙ্কেয়ামেন্তো। শব্দটির অর্থ দেশকে শ্বেতাঙ্গীকরণ করা, অর্থাৎ সাদা চামড়ার মানুষের সংখ্যা দেশে বৃদ্ধি করা। ইতিহাসবিদদের মতে, এই নীতির মূল উদ্দেশ্য ছিল সময়ের সঙ্গে সঙ্গে কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর উপস্থিতি কমিয়ে আনা। ১৮৮৮ সালে ব্রাজিলে দাসপ্রথা আইনগতভাবে বাতিল হয়। এর পরপরই দেশটির শাসকগোষ্ঠীর মধ্যে উদ্বেগ তৈরি হয়, কারণ সদ্য মুক্তিপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী তখন জনসংখ্যার একটি বড় অংশ ছিল। এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়ে জনসংখ্যার কাঠামো বদলানোর পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ‘ব্লাঙ্কেয়ামেন্তো’ নীতি চালু করা হয়, যা স্পষ্টভাবে বর্ণবাদী চিন্তাধারার ওপর ভিত্তি করে তৈরি ছিল। এই নীতির আওতায় ইউরোপীয় অভিবাসনকে সক্রিয়ভাবে উৎসাহ দেওয়া হয়। ১৮৮০ থেকে ১৯৩০ সালের মধ্যে চার মিলিয়নেরও বেশি ইউরোপীয় ব্রাজিলে আনা হয়। তাদের বেশিরভাগই ছিলেন ইতালি, পর্তুগাল, জার্মানি ও স্পেন থেকে আসা অভিবাসী। তারা কৃষিজ খামার, বিশেষ করে প্ল্যান্টেশনগুলোতে এবং শহুরে শ্রমবাজারে কাজ করতেন। রাষ্ট্রের ধারণা ছিল, ইউরোপীয়দের সঙ্গে কৃষ্ণাঙ্গ ও আদিবাসীদের বিয়ে হলে প্রজন্মান্তরে আফ্রিকান ও আদিবাসী বংশগত বৈশিষ্ট্য হালকা হয়ে যাবে। এর মাধ্যমে ধীরে ধীরে একটি অপেক্ষাকৃত শ্বেতাঙ্গ জনসংখ্যা গড়ে উঠবে- এমনটাই ছিল নীতিনির্ধারকদের বিশ্বাস। সে সময়ের কিছু বুদ্ধিজীবীও এই ধারণা সমর্থন করেছিলেন, এবং একে উন্নয়ন ও আধুনিকতার পথ হিসেবে উপস্থাপন করেছিলেন। এই বর্ণবাদী চিন্তাধারার একটি দৃশ্যমান উদাহরণ পাওয়া যায় ১৮৯৫ সালের একটি চিত্রকর্মে। স্প্যানিশ-ব্রাজিলিয়ান শিল্পী মোদেস্তো ব্রোকোসের আঁকা ‘এ রেদেনসাঁও দে কাম’ বা ‘হ্যামের মুক্তি’ শিরোনামের এই চিত্রকর্মে উনিশ শতকের ‘শ্বেতাঙ্গীকরণ’ তত্ত্ব তুলে ধরা হয়। এতে দেখানো হয়েছে একজন কৃষ্ণাঙ্গ দাদি, তার মিশ্র বংশোদ্ভূত কন্যা, কন্যার শ্বেতাঙ্গ পর্তুগিজ স্বামী এবং তাদের শ্বেতাঙ্গ সন্তানকে। দাদিকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়, যা তথাকথিত ‘হ্যামের অভিশাপ’ থেকে বংশের মুক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। চিত্রকর্মটি ১৮৯৫ সালে রিও ডি জেনেইরোর ন্যাশনাল ফাইন আর্টস এক্সপোজিশনে স্বর্ণপদক লাভ করে। আজ এটি ব্রাজিলের ইতিহাসে প্রচলিত বর্ণবাদী দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত দলিল হিসেবে বিবেচিত হয়। লাতিন আমেরিকায় ইউরোপীয় নির্যাতনের ইতিহাস জানতে দেখুন আমাদের একটি ভিডিও। লিঙ্ক কমেন্টে।

0 0 Reacts 0 View 25,913 Comment 0
Profile Photo

ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার রহস্য!

ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার রহস্য!

যে গ্রহাণুটি ডাইনোসরদের বিলুপ্ত করে দিয়েছিল। সেটিই কি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহত্তম সুনামিও সৃষ্টি করেছিল? ৬৬ মিলিয়ন বছর আগে যখন গ্রহাণুটি...Read more

0 0 Reacts 0 View 20,582 Comment 0

ইরানের সবচেয়ে সংকীর্ণ অংশ দিয়ে দৈনিক ২০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি!

ইরানের সবচেয়ে সংকীর্ণ অংশ দিয়ে দৈনিক ২০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি!

হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশে জাহাজ চলার জন্য আলাদা দুইটা করিডোর আছে, প্রতিটা মাত্র ২ মাইল চওড়া! মানে কী? পুরো প্রণালীটি...Read more

0 0 Reacts 0 View 59,168 Comment 0

জীবনে ভালো থাকার উপায় কি?

জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকরী কোনো ঔষধ নেই আসলে। ব্যস্ততাই আমাদের সব কিছু ভুলিয়ে রাখে। সেটা যত বড়...Read more

0 0 Reacts 1 View 12,033 Comment 0

পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত!😲

পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত!😲

Aপৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত হলো Mariana Trench। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এর সর্বোচ্চ গভীরতা প্রায় ১১ কিলোমিটার (১০,৯৮৪ মিটার)! ভাবতে...Read more

0 0 Reacts 0 View 20,549 Comment 0

রানী মৌমাছি জন্মায় না কেন? তাকে কেন তৈরী করতে হয়?

রানী মৌমাছি জন্মায় না কেন? তাকে কেন তৈরী করতে হয়?

দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা মনে করতেন, একটি সাধারণ মৌমাছির লার্ভাকে যদি প্রচুর রয়্যাল জেলি খাওয়ানো হয়, তাহলে সেটি রানী...Read more

0 0 Reacts 0 View 20,038 Comment 0

পিথাগোরাসের ১০০০ বছর আগেই ত্রিকোণমিতি জানতেন ব্যাবিলনীয়রা!

পিথাগোরাসের ১০০০ বছর আগেই ত্রিকোণমিতি জানতেন ব্যাবিলনীয়রা!

পিথাগোরাস তাঁর বিখ্যাত গাণিতিক উপপাদ্যটি বের করার ১০০০ বছর আগেই, একজন ব্যাবিলনীয় কেবল এটি প্রথম আবিষ্কারই করেননি। বরং একটি মাটির ট্যাবলেট...Read more

0 0 Reacts 0 View 11,216 Comment 0

মিশরের লুক্সর শহরের কাছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেম ইতিহাস!

মিশরের লুক্সর শহরের কাছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেম ইতিহাস!

নীল নদের পশ্চিম তীরে, মিশরের লুক্সর শহরের কাছে দাঁড়িয়ে আছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেমন। প্রাচীন মিশরের অন্যতম...Read more

0 0 Reacts 0 View 58,927 Comment 0

পারস্য উপসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ!

পারস্য উপসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ!

ইরানের দক্ষিণে পারস্য উপসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ। আয়তন মাত্র ২২ বর্গ কিলোমিটার। চারপাশে গভীর নীল জলরাশি। পুরো দ্বীপে রয়েছে...Read more

0 0 Reacts 0 View 21,076 Comment 0

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এক অর্থনৈতিক বিপ্লব!

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এক অর্থনৈতিক বিপ্লব!

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এক অর্থনৈতিক বিপ্লব শুরু হয়েছে, যা দেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আন্তর্জাতিক বিনিয়োগ,...Read more

0 0 Reacts 0 View 78,293 Comment 0

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে! ০১। মানসিক ব্যায়ামঃ শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়াম এর বিকল্প নেই...Read more

0 0 Reacts 1 View 13,844 Comment 0