যে যাই করো যে যাই বলো , তোমার সাথে কেউ কবরে যাবে না। তোমার কবরে একা একা তোমাকেই শুতে হবে। তোমার আমলের হিসেব , প্রশ্নের জবাব কেউ দিতে আসবে না। আগ বাড়িয়ে বলবে না - আমি তোমার সবকিছুর দায়িত্ব নিলাম , কিভাবে তোমাকে জান্নাতে পৌঁছে দেয়া যাই সেই কর্তব্য আমার ; বরং তোমারটা তোমাকেই করতে হবে।
কেউ তোমাকে একটা নেকিও দিবে না। উল্টো তার পাপ তোমার কাঁধের উপর চাপিয়ে দিয়ে বাঁচতে চাইবে। আর বলবে - আমার জীবন নষ্ট হওয়ার পিছনে সে দায়ী। তার কারণেই আমি পথ হারিয়ে ভুল পথে পা বাড়াইছি। তাই আপনি তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন।