মাই ডিয়ার , চ্যাঞ্জ ইউর থট •••
হৃদয়ের আশা আর ছোট ছোট স্বপ্নগুলো গুরুত্বহীন ভেবো না। মস্তিষ্কে উদিত হওয়া ছোট ছোট বাক্যগুলো ছুড়ে ফেলো না। জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ গুরুত্ব দাও।
মনে রাখবা
ফোঁটা ফোঁটা পানিতেই মহাসমুদ্র হয়।
বিন্দু বিন্দু বালুকণায় হয় বিশাল বিশাল পাহাড়।
মাথায় যা আসে তাই টুকে রাখো। ভালো মন্দ অনেক কিছুই আসতে পারে। ভালোটা দিয়ে মন্দের মোকাবেলা করো। এটাও কিন্তু কম না। অনেক সময় এমনো হয় তুমি মন্দের প্রতি ঝুঁকে পড়েছো , তোমার ঝুঁলিতে ভালো নেই। নেই ভালো ভাবনা। তখন তুমি মন্দের কাছে কাবু হয়ে যাও। ধীরে ধীরে মন্দ তোমাকে গ্রাস করে ফেলে। যদি ভালো কিছু তোমার কাছে থাকতো তাহলে তোমার এই করুন অসহায়ত্বের শিকার হতে হতো না। তুমি মন্দের মোকাবেলা করতে পারতে।
তাই আবার বলছি - জীবনে সবকিছু গুরুত্ব দাও , যত্ন নাও নিজেকে ভালো বাসা দিয়ে তৈরি করো। অবহেলা আর অযত্নে অসতর্কতায় অপদার্থ বানাইও না।
নিজেকে ভালোবাসো গুরুত্ব ও মূল্যায়ন করো।
যে নিজেকে ভালোবাসতে জানে না , গুরুত্ব দেয় না , মূল্যায়ন করে না। সে অন্যের কাছে হাসিঠাট্টার পাত্র ছাড়া বৈ কিছুই না। অন্যের কাছে গুরুত্ব সম্মান মর্যাদা ও মূল্যায়ন কিংবা ভালোবাসার আশা করতে পারে কি করে ?!
তাই বারবার বলি — চ্যাঞ্জ ইউর থট ,
উইল বি চ্যাঞ্জ ইউর লাইফ।
✍🏻সুহাইব মাশরিকী