হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল ভবনটির নকশা করেছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি করপোরেশন লিমিটেডের স্থপতি রোহানি বাহারিন। এই স্থপতি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরসহ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নকশাবিদ। সিপিজি করপোরেশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের টার্মিনাল-৩, চীনের গুয়াংজুর এটিসি টাওয়ার ভবন, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সব স্থাপনার নকশাকার তিনি। এ ছাড়া মালদ্বীপ, ফিলিপাইন, কম্বোডিয়া, ব্রুনেই, মিয়ানমার, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরের প্রকল্পের নকশা করেছেন। রোহানি বাহারিন সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর টার্মিনাল-৩-এর উন্নয়নের পাশাপাশি টার্মিনাল ১ ও ২-এর প্রধান সম্প্রসারণ, আপগ্রেডিং ও সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেন।
Bangla Facts
Public . 17-Oct-2023হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের নকশা।