প্রাচীন মায়া সভ্যতার লিপি!

প্রাচীন মায়া সভ্যতার লিপি!

প্রাচীন মায়া সভ্যতার একমাত্র লিপি যার অস্তিত্ব আজ অবধি খুঁজে পাওয়া গেছে তার নাম ‘মায়া-গ্লিফ’। দক্ষিণ আমেরিকার এই বিস্তীর্ণ অঞ্চল আবিষ্কারের পরে অষ্টাদশ শতকে যখন ইউরোপীয় অভিযাত্রীরা প্রথমবার সেখানকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এক্সক্যাভেট করতে শুরু করল তখন তারা আশ্চর্য হয়ে গেল সেখানকার প্রাচীন লিপির কাঠামো দেখে। প্রথম দর্শনে প্রায় সকলেরই মনে হল এই লিপি প্রাচীন মিশরীয় হায়রোগ্লিফ’এরই কোনও সংস্করণ। তাই তারা এই লিপির নাম দেন মায়ান হায়রোগ্লিফ। যদিও অনেক চেষ্টা করেও আজ অবধি মিশরীয় হায়রোগ্লিফ লিপির সঙ্গে মায়া-গ্লিফ’এর কোনও যোগাযোগ ভাষাতত্ববিদরা খুঁজে বের করতে পারেননি। ঐতিহাসিকদের বিশ্বাস মেসো-আমেরিকান প্রদেশগুলিতে, যেখানে আজ থেকে প্রায় চার-পাঁচ হাজার বছর আগে মায়া সভ্যতা গড়ে উঠেছিল সেখানকার একমাত্র লিপি ছিল এই মায়া-গ্লিফ। তবে সভ্যতার একেবারে শুরুর দিকে এই লিপির কোনো অস্তিত্ব ছিল না। লিখিত এই লিপি মায়া সভ্যতায় এসেছে অনেকটা পরের দিকে। আজ পর্যন্ত খুঁজে পাওয়া মায়া-গ্লিফের প্রাচীনতম নিদর্শন বর্তমান রয়েছে গুয়াটেমালা’র সান বারতোলো’তে। সেখানকার এনক্রিপশনের আনুমানিক সময়কাল তিনশো খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে, অর্থাৎ মায়া সভ্যতা শুরুর প্রায় তিন হাজার বছর পর। মায়া-গ্লিফ’এর লেখাগুলি মূলত ছবির মতন পেইন্ট করা হতো সেরামিক, বিভিন্ন দেওয়াল এবং বার্ক পেপারে। এছাড়া কাঠ এবং পাথরের গায়ে খোঁদাইও করা হতো কিছু ক্ষেত্রে। লেখার জন্যে আরও এক রকম পন্থা ব্যবহার করত মায়ান’রা। ‘স্টুকো’ অর্থাৎ প্লাস্টারের মতন এক বিশেষ ধরণের পদার্থে এনক্রিপ্ট করে সেগুলো রোদে শোকানো হতো। মায়া-গ্লিফ আসলে এক ধরণের ‘লোগোসিলেবিক’ সিস্টেম যা লেখা হতো পাশাপাশি সাজানো বেশ কয়েকটি ব্লকে। তবে আজ অবধি যত এনক্রিপশন খুঁজে পাওয়া গেছে তার প্রায় আশি শতাংশই নষ্ট হয়ে গেছে। ফলে তাদের একটিও সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এর জন্যে অবশ্য ঔপনিবেশিক শাসক স্পেনীয়রাই দায়ী। সে প্রসঙ্গে পরে কখনো আলোচনা করা যাবে। আপাতত এইটুকুই থাক....

0 0 Reacts 0 View 119,268 Comment 0
Profile Photo

মুল্যবান কিছু কথা যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে।

মুল্যবান কিছু কথা যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে।

মুল্যবান কিছু কথা যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে তাই নিচে দেওয়া হল। ০১। মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা...Read more

0 0 Reacts 4 View 29,155 Comment 0

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথর!

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথর!

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথরের স্থাপনা আজও প্রত্নতাত্ত্বিকদের বিস্মিত করে। এর নাম মাসুদা ইওয়াফুনে বা মাসুদার শিলাজাহাজ। একটিমাত্র গ্রানাইট পাথর...Read more

0 0 Reacts 0 View 36,816 Comment 0

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন।

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন।

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি একযুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন ধরনের অ্যাকশন ছবি থেকে শুরু করে রোম্যান্টিক...Read more

0 0 Reacts 0 View 104,542 Comment 0

রানী মৌমাছি জন্মায় না কেন? তাকে কেন তৈরী করতে হয়?

রানী মৌমাছি জন্মায় না কেন? তাকে কেন তৈরী করতে হয়?

দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা মনে করতেন, একটি সাধারণ মৌমাছির লার্ভাকে যদি প্রচুর রয়্যাল জেলি খাওয়ানো হয়, তাহলে সেটি রানী...Read more

0 0 Reacts 0 View 20,017 Comment 0

তেজগাঁও বিমানবন্দরের ইতিহাস!

তেজগাঁও বিমানবন্দরের ইতিহাস!

তেজগাঁও বিমানবন্দর, ঢাকা (১৯৭৩)। ১৯৪১ সালে এই বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হয়। ১৯৪৩ সালে নির্মাণাধীন তেজগাঁও বিমানবন্দরে একটি হালকা যুদ্ধবিমান অবতরণ...Read more

0 0 Reacts 0 View 25,750 Comment 0

কেন পুরুষকে চাকরিতে নিয়োগ দিবেন!

কেন পুরুষকে চাকরিতে নিয়োগ দিবেন!

প্রাইমারিতে ২৬ হাজার নারী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। প্রশ্নঃ - এই ২৬ হাজার নারী কি ২৬ হাজার বেকার পুরুষকে বিয়ে করবে? উত্তরঃ অবশ্যই না.! যদি...Read more

0 0 Reacts 4 View 24,007 Comment 0

ইন্ডিয়ার কলকাতার দর্শনীয় স্থান সমুহ!

ইন্ডিয়ার কলকাতার দর্শনীয় স্থান সমুহ!

ইন্ডিয়ার কলকাতার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো: ১. হাওড়া ব্রীজ, ২. ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক ৩. সায়েন্স সিটি ৪. নিউমার্কেট...Read more

0 0 Reacts 1 View 99,443 Comment 0

বদলে যাচ্ছে মানচিত্র কি কি পরিবর্তন হচ্ছে মাসচিত্রে?

বদলে যাচ্ছে মানচিত্র কি কি পরিবর্তন হচ্ছে মাসচিত্রে?

বদলে যাচ্ছে মানচিত্র। ছোটবেলা থেকে পৃথিবীর যে মানচিত্র দেখে আমরা বড় হয়েছি, সেখানে একটা বড় বিভ্রম লুকিয়ে আছে। বিশ্বমানচিত্রে আফ্রিকাকে...Read more

0 0 Reacts 0 View 8 Comment 0

লক্ষণ সাহার জমিদার বাড়ি

লক্ষণ সাহার জমিদার বাড়ি

বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশ...Read more

0 0 Reacts 0 View 61,023 Comment 0

কীভাবে বিয়ের আগে মধু খেয়ে, মৌমাছিকে তাড়িয়ে দিতে হয়।

কীভাবে বিয়ের আগে মধু খেয়ে, মৌমাছিকে তাড়িয়ে দিতে হয়।

বর্তমান সময়ের ভালবাসা নিয়ে কিছু কথা নিচে দেওয়া হল। নরম স্তনে হাত রেখে কায়দা করে ভালোবাসা নামের কীটটা জাগিয়ে তুলা আজকালকার...Read more

0 0 Reacts 3 View 30,697 Comment 0