আসুন পানির অপচয় রোধে করি

আসুন পানির অপচয় রোধে করি

যতপ্রকার অপচয় দুনিয়াতে আছে তারমধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পানির অপচয়। কোথাও পানির ট্যাংকি উপচে পানি পড়ে অপচয় হচ্ছে এই দৃশ্য আমাকে ভীষণভাবে কষ্ট দেয়। যেকোন স্থানে পানির ট্যাপ দিয়ে ঝিরিঝিরি পানি পড়ছে দেখলে সেটা ঠিক না করা পর্যন্ত আমি শান্তি পাইনা। পৃথিবীর চারভাগের তিনভাগ পানি হলেও এই পানির সাতানব্বই ভাগই লবনাক্ত। আর যে পানি আমরা খাই বা ব্যবহার করি তা হলো স্বাদুপানি যা পৃথিবীর মোট পানির মাত্র তিনভাগ। আর এই স্বাদুপানি আমরা মানুষেরা ইতোমধ্যে এত পরিমান অপচয় করে ফেলেছি যে ভবিষ্যৎ দুনিয়া যে ভয়ংকর পানির ক্রাইসিস ফেইস করবে তা মোটামুটি নিশ্চিত। যাহোক, ব্যক্তিগত জীবনে পানির অপচয় রোধে আমি কিছু কাজ করি। বিশ্ব পানি দিবসে সেগুলো সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। কাজগুলো হলো, ১। ব্রাশ করা বা মুখ ধোয়ার সময় মুখ হাত পরিষ্কারের সময় পানির ট্যাপ বন্ধ রাখা। অনেকে মুখে সাবান দেওয়ার সময় বা ব্রাশ করার সময় ট্যাপ ছেড়ে রেখে যে পরিমান পানি নষ্ট করে তার চারভাগের একভাগ পানিও সে ব্যবহার করে না। ২। ওজুর সময় ট্যাপ ছেড়ে ওজু না করে মগে পানি নিয়ে ওজু করা। এতে পানি অনেক কম খরচ হয়। উল্লেখ্য প্রয়োজনের অতিরিক্ত পানি ইউজ করলে,অর্থাৎ ওজুর সময় পানির অপচয় করার ব্যাপারে ধর্মীয় নিষেধ রয়েছে। ৩। কাপড় কাচার সময় ট্যাপ না ছেড়ে রাখা। ৪। কাপড় ধোয়া পানি ফেলে না দিয়ে টয়লেট ব্যবহারের পর ইউজ করা ৫। খাবার পানি গ্লাসে ততটুকুই ঢালা যতটুকু পানি খাওয়া হবে। বোতলে পানি খেলে বোতলের সবটুকু পানি খেয়ে ফেলা। সবটুকু না খেতে পারলে বোতলটা সাথে রাখা যতক্ষণ না পানিটা শেষ হয়। ৭। বাড়িতে মোটরে পানি তোলার সময় ট্যাংক ভর্তির সাথে সাথে মোটর বন্ধ করা। ৮। বোতলের খাবার পানি পুরাতন হলে ফেলে না দিয়ে রান্নায় ব্যবহার করা। ৯। বাসন মাজার সময় প্রয়োজনের অতিরিক্ত গতিতে ট্যাপের পানি না ছাড়া ১০। চাল-ডাল, শাক-সবজি ধোয়া পানি ফেলে না দিয়ে টবের গাছে দিয়ে দেয়া। এটা করলে গাছের জন্য আর এক্সট্রা পানি লাগছেনা সেইসাথে প্লাস পয়েন্ট হচ্ছে এই পানি গাছের জন্য উপকারী। এক কথায় পানির ব্যবহার হয় এমন প্রতিটি ক্ষেত্রে চিন্তা করা যেন আমার দ্বারা প্রয়োজনের অতিরিক্ত পানির ব্যবহার না হয়। আমরা অনেকেই ভুলে যাই যে পৃথিবীর যেকোন প্রকার সম্পদ, যেকোন মূল্যবান ধাতুর চেয়ে,হীরা,মনি-মুক্তা,জহরতের চেয়ে স্বাদু পানি অনেক বেশি মূল্যবান কেননা সোনা-দানা,হীরা-জহরত ছাড়া আমরা দিব্যি বেঁচে থাকতে পারবো কিন্তু পানযোগ্য পানি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা কোনভাবেই সম্ভব নয়। তাই আসুন পানির অপচয় রোধে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হই। নিজে সচেতন হই ও অন্যকেও সচেতন করার চেষ্টা করি।

View 90,985 | Like () | Comments (0)
Profile Photo

জীবনের সবচেয়ে বড় সফলতা কি?

জীবনের সবচেয়ে বড় সফলতা হলো যখন আপনি বুঝতে পারেন জীবনে যা কিছু হারিয়েছেন তার কিছুই আপনার ছিলো না। যখন বুঝতে...Read more

View 25,796 | Like () | Comments (0)

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের অযুক্তিক কথা গুলো কি??

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের অযুক্তিক কথা গুলো কি??

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের কিছু অযুক্তিক কথা নিচে তুলে ধরা হল। মেয়েদের এতো বেশি কথা বলার দরকার কি? মেয়েদের এতো শিক্ষিত...Read more

View 29,429 | Like () | Comments (0)

জীবন বদলে দেওয়ার মতো ৭টি কথা?

জীবন বদলে দেওয়ার মতো ৭টি কথা নিচে তুলে ধরা হল। ০১) ভুল একবারই হয়, দ্বিতীয়বার করাটা হলো ইচ্ছা বা সিদ্ধান্ত। কারণ...Read more

View 19,979 | Like () | Comments (0)

মানুষের চিন্তা কেন শেষ হয় না?

মানুষের চিন্তা কেন শেষ হয় না?

মানুষের ১৬ বছরে চিন্তা শুরু হয় তবে ৬১ বছরেও সে চিন্তা শেষ হয় না। মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই...Read more

View 96,542 | Like () | Comments (0)

জীবনে উঠে দাঁড়াতে হলে কি লাগে?

জীবনে উঠে দাঁড়াতে হলে কি লাগে?

জীবনে উঠে দাঁড়াতে হলে একটা ভরসা যোগ্য হাত লাগে। যেমনঃ- কারও দেওয়া ভরসা, কারও উৎসাহ, কারও বলা একটা সহজ কথা।...Read more

View 18,874 | Like () | Comments (0)

বাবা কেন মায়ের চেয়ে পিছিয়ে থাকবে?

বাবা কেন মায়ের চেয়ে পিছিয়ে থাকবে?

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ।? বাবা কেন মায়ের চেয়ে পিছিয়ে থাকবে? ০১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর...Read more

View 96,273 | Like () | Comments (0)

মানসিক শান্তি কিসের উপর নির্ভর করে?

মানসিক শান্তি নির্ভর করে না, কে আপনার পাশে আছে তার উপর... বরং নির্ভর করে আপনি নিজেকে কতটা বুঝতে শিখেছেন তার...Read more

View 22,073 | Like () | Comments (0)

সবচেয়ে নোংরা মানসিকতা কি?

সবচেয়ে নোংরা মানসিকতা হচ্ছে কাউকে তার বাহ্যিক সৌন্দর্য নিয়ে প্রশ্ন করা। কী রে তুই এত শুঁকনা কেন কিছু খাস না?...Read more

View 14,886 | Like () | Comments (0)

বই নিয়ে দশটি বিখ্যাত উক্তি

বই নিয়ে দশটি বিখ্যাত উক্তি

বই নিয়ে দশটি বিখ্যাত উক্তি নিচে দেওয়া হল। ০১) বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। - সৈয়দ মুজতবা আলী ০২) বই...Read more

View 64,173 | Like () | Comments (0)

ব্যর্থতা কি মানুষকে আরও শক্তিশালী করে?

ব্যর্থতা কি মানুষকে আরও শক্তিশালী করে?

🏀 মাইকেল জর্ডান এর হার না মানার মানসিকতা। Michael Jordan ক্যারিয়ারের শুরুতে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন— স্কুল টিম থেকেও একসময় বাদ পড়েছিলেন। কিন্তু...Read more

View 22,612 | Like () | Comments (0)