ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ নিচে দেওয়া হল। ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। ২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। ৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখ না। নইলে তুমি ছোট হয়ে যাবে। ৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না। ৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকাইও না, সে লজ্জা পেতে পারে। ৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখ, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে। ৭. এমন কিছু কর না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে। ৮. মানুষ হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। ৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার 'ব্যবহার' বলে দিবে তোমার পরিবারের অবস্থান কোথায় ? ১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না। ১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেক না। ১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে স্বাদহীন করার চেষ্টা করে না। ১৩. বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা কর। ১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন কর, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। ১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চল এবং সেভাবে কথা বল। কিন্তু অন্যায়ের সাথে আপোষ কর না। সুতরাং এই ছিল ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ।

View 14,678 | Like () | Comments (0)
Profile Photo

বড় লক্ষ্য ঠিক করুন, কিন্তু সাফল্য আনুন ছোট ছোট পদক্ষেপে!

বড় লক্ষ্য ঠিক করুন, কিন্তু সাফল্য আনুন ছোট ছোট পদক্ষেপে!

অনেকে মনে করে, বড় কিছু করতে গেলে একদিনেই বড় কাজ করতে হবে। আসলে সত্যটা ঠিক উল্টো। জীবনের সবচেয়ে বড় সাফল্যও...Read more

View 26,057 | Like () | Comments (0)

কেন নসিব পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বিষয়?

কেন নসিব পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বিষয়?

পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বিষয় গুলোর একটি হলো আপনার ওই নসিব। ধরুন, আপনি একটি চাকরি খুব মন থেকে চেয়েছিলেন। সব যোগ্যতা থাকা...Read more

View 6,571 | Like () | Comments (0)

পুরুষ থেকে পুরুষ হওয়া উপায় কি?

পুরুষ থেকে পুরুষ হওয়া উপায় কি?

পুরুষ থেকে পুরুষ হওয়া উপায় নিচে দেওয়া হল। ১ দিন পর্ন ছাড়া = কম স্ট্রেস। ৭ দিন পর্ন ছাড়া = আত্নবিশ্বাসী।...Read more

View 62,406 | Like () | Comments (0)

একটি শান্তিময় জীবন যাপন করার উপায়!

একটি শান্তিময় জীবন যাপন করার উপায়!

একটি শান্তিময় জীবন যাপন করার উপায় নিচে তুলে ধরা হল। ০১. যারা বারবার আপনার মানসিক শান্তি নষ্ট করে, তাদের থেকে দূরত্ব...Read more

View 11,736 | Like () | Comments (0)

জীবন চলার পথে যেসব কথা গুলো কাজে লাগবে

জীবন চলার পথে যেসব কথা গুলো কাজে লাগবে

জীবন চলার পথে কথা গুলো কাজে লাগবে... ১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন...Read more

View 45,828 | Like () | Comments (0)

দৃষ্টিভঙ্গি বদলান জীবন এমনিতেই বদলে যাবে

দৃষ্টিভঙ্গি বদলান জীবন এমনিতেই বদলে যাবে

মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা। - সে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে। - সে পুরুষ রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়।? - যে ছেলে...Read more

View 16,547 | Like () | Comments (0)

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য কি?

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য কি?

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বিশেষ গুণ বা কর্মকাণ্ড থাকে যা মানুষকে সহজেই তাদের প্রতি আকৃষ্ট করে। নিজের সাথে মিলিয়ে নিন এই কাজগুলো...Read more

View 20,616 | Like () | Comments (0)

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই...Read more

View 22,440 | Like () | Comments (0)

রাগ নিয়ন্ত্রণ করার সহজ উপায়

রাগ নিয়ন্ত্রণ করার সহজ উপায়

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। সে খুব সামান্য কারণেই রেগে যেত। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ...Read more

View 84,666 | Like () | Comments (0)

ব্যক্তিত্ব উন্নত করার সহজ উপায় কি?

ব্যক্তিত্ব উন্নত করার সহজ উপায় কি?

ব্যক্তিত্ব উন্নত করার সহজ উপায়, যা আপনাকে সবার চেয়ে আলাদা করবে! ​০১. জীবনে যা-ই ঘটুক না কেন, সবসময় ইতিবাচক বা...Read more

View 12,736 | Like () | Comments (0)