ছেলে এবং মেয়েদের ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

ছেলে এবং মেয়েদের ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

মেয়েরা অনেক সেনসেটিভ জন্মগত ভাবে। এরা জেদী হয়, কিন্তু ভয়ংকর মমতা দিয়ে যাদেরকে ভালোবাসে তাদের আঁকড়ে ধরে থাকে। বাহির যতই অভিমান থাকুক নীরবে সে যত্ন করে যায়, তার আশেপাশে থাকা মানুষ গুলোকে। একজন মেয়ের জীবনে সবচেয়ে বড় মোটিভেশন হয়, যে মেয়েটিকে কোন এক জন পুরুষ ভালোবাসবে, এবং সে পুরুষটি তার মনের ভাইবসের সাথে ম‍্যাচ করবে। আর সে পুরুষটি তার জীবনে এক্সসাইমেন্ট নিয়ে আসবে। আর এদিকে পুরুষ মানুষ মোটিভেট হয় টাকা পয়সা কামানোর ব‍্যাপারটায় সাকসেস হলে। আয়েশ আরামে জীবন যাপন করতে পারলে। ওদিকে মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার ছোট ছোট সমস্ত ডিটেলস মনে রাখে। মেয়েটি সমস্ত ভাবনায় রাত থেকে দিন অব্দি তার ব্রেনে সে পুরুষটার জন‍্য ছক এঁকে রাখে। তার অনেক ইমোশন জড়ানো থাকে। না চাইতেও অনেক এক্সপেকটেশন তৈরী করে থাকে তার মনের গভীরে। আর পুরুষ মানুষের ভালোবাসাটা তার সমস্ত দিনের রুটিন কাজগুলোর মতন একটা পার্ট হয়ে থাকে।পুরুষ তার ব্রেনের সেল গুলোতে আলাদা আলাদা কাল্পনিক চেম্বার রাখে। সেখানে তার দায়িত্ব ও কর্তব‍্য ও ভালোবাসা কোনটার সাথে কোনটা মিক্সড করে না। তাই পুরুষ মানুষ কখনোই ভয়ংকর ডীপ লাভিং টাইপ সম্পর্ক তৈরী করতে পারে না । যদি পুরুষ মানুষ কখনো মেয়েদের মতন সমস্ত এক্সসাইটমেন্ট দিয়ে ভালোবাসে তবে ও মেয়েকে ছাড়া সে হয়তবা পাগলের মতন জীবন যাপন করে। আর এদিকে মেয়ে যতই সাকসেকফুল মানুষ হোক না কেন, যাকে ভালোবাসে তাকে নিয়ে তার, হাজারো স্বপ্ন তার প্রিয় পুরুষকে নিয়ে ঘিরে থাকে। তার ইচ্ছার ডানা অনেক লম্বা হয়ে থাকে। কারনে অকারনে এই যে মেয়েটি তার শখের পুরুষের সাথে অভিমান কিংবা রাগ করে। তার কারন সে তার শখের পুরুষ নিয়ে অনেক ভাবনা তৈরী করে ফেলেছে তার মনে। যখন দেখে তার পুরুষটি তার কল্পনার ধারে ছোঁয়ে যেতে পারে না। তখন সে মনে মনে ভেঙ্গে যায়। কারন মেয়েটিও চায় তার ছোট ছোট ডিটেলস পুরুষটি মনে রাখুক । যত্ন করুক , আর তার কথা মনযোগ দিয়ে শুনুক। কিন্ত পুরুষ যখন খেয়াল করে না এ বিষয় গুলোর দিকে, আর তখনই মেয়েটি আশাহত হয় চুপসে যায়। এবং মুভ অন করে নিজেকে গুটিয়ে নিতে থাকে। তাই মেয়েরা যখন তার শখের পুরুষটিকে প্রচন্ড এক্সাইটেড হয়ে ভালোবাসে, সে ভালোবাসাটা ধরে রাখতে, যে পুরুষটির উচিত তাকে যত্ন করা। তাকে আগলে রাখা। নয়ত পুরুষটি শখের পুরুষ হয়ে থাকলে তাকে ছেড়ে যেতে নারীরা দেরী করে না।কারন তারা অবহেলাকে বড্ড ঘৃনা করে।

0 0 Reacts 0 View 111,280 Comment 0
Profile Photo

শখের জিনিসের গুরুত্ব কেন দিবেন!

শখের জিনিসের গুরুত্ব কেন দিবেন!

শখের জিনিস হোক কিংবা শখের মানুষ৷ দুটোই আমাদের হৃদয়ের খুব কাছের জায়গা দখল করে রাখে। কিন্তু যদি আমরা তাদের গুরুত্ব দেওয়া...Read more

0 0 Reacts 0 View 82,665 Comment 0

অভিনয় করতে কি যোগ্যতা লাগে?

অভিনয় করতে কি যোগ্যতা লাগে?

অভিনয় করতে যোগ্যতা লাগে, ভয়াবহ রকমের যোগ্যতা। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও। পর্দার অভিনয় আমরা চায়ের দোকানে বসে জাজ করি,...Read more

0 0 Reacts 0 View 60,704 Comment 0

ভালোবাসি বলা আর সারা জীবন পাশে থেকে আগলে রাখার মধ্যে পার্থক্য কি?

ভালোবাসি বলা আর সারা জীবন পাশে থেকে আগলে রাখার মধ্যে পার্থক্য কি?

ভালোবাসি কথাটা বলার জন্য অনেক মানুষ পাওয়া যায়। কিন্তু সারা জীবন পাশে থেকে আগলে রাখার মতো একজন মানুষ পাওয়াটা সত্যিই...Read more

0 0 Reacts 0 View 18,738 Comment 0

পরকীয়া নারী ও পুরুষ কেন করে?

পরকীয়া নারী ও পুরুষ কেন করে?

পরকীয়া (extramarital affair) কেন মানুষ করে, তা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এবং ব্যক্তিগত জীবনের নানা দিকের সঙ্গে যুক্ত। পরকীয়া করার পেছনে কারণগুলো...Read more

0 0 Reacts 0 View 45,619 Comment 0

বিয়ের পর একটা মেয়ে কতোটা সুখী বুঝার উপায় কি?

বিয়ের পর একটা মেয়ে কতোটা সুখী বুঝার উপায় কি?

বিয়ের পর একটা মেয়ে কতোটা হাসিখুশি থাকবে, তার চেহারা কতোটা গ্লো করবে, মেয়েটা কত্ত হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে...Read more

0 0 Reacts 0 View 109,166 Comment 0

কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেই?

কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেই?

আমি একটা বিষয় বুঝিনা মানুষ কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেয়, কিন্তু অন্যের কষ্টকে গুরুত্ব দিতে চায় না। আমরা নিজের ব্যথায়...Read more

0 0 Reacts 0 View 25,985 Comment 0

কোন ধরনের মানুষটাকে আপনি আগলে রাখবেন?

কোন ধরনের মানুষটাকে আপনি আগলে রাখবেন?

যে মানুষটাকে আপনি সামান্য ভালোবাসা দেওয়ার পরেও আপনাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে। তাকে কখনো হারিয়ে যেতে দিয়েন না বরং গভীরতম...Read more

0 0 Reacts 0 View 115,848 Comment 0

তালাক কেন হয়?

তালাক কেন হয়?

গত ৯ মাসে ২৪৫ জন তালাকপ্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি। তাদের কাছে জেনেছি কেন তালাক হলো। ফলাফলটা ছিলো...Read more

0 0 Reacts 0 View 58,057 Comment 0

বিয়ে করলে কি কি পাবেন?

বিয়ে করলে কি কি পাবেন?

বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি! পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে তুমি...Read more

0 0 Reacts 7 View 17,260 Comment 0

মানুষ চাইলে সবকিছু কিভাবে অভ্যেস করে নিতে পারে?

মানুষ চাইলে সবকিছু কিভাবে অভ্যেস করে নিতে পারে?

মানুষ চাইলে সবকিছু অভ্যেস করে নিতে পারে! কারো অসময়ে বারবার জ্বর আসা অভ্যেস হয়ে যায়, ভুলো মনা মেয়েটার নিয়মিত অঙ্কের...Read more

0 0 Reacts 1 View 109,184 Comment 0