শখের জিনিস হোক কিংবা শখের মানুষ৷ দুটোই আমাদের হৃদয়ের খুব কাছের জায়গা দখল করে রাখে। কিন্তু যদি আমরা তাদের গুরুত্ব দেওয়া ভুলে যাই, সময় মতো যত্ন নিতে না পারি, তবে সেই শূন্যতা পূরণ করতে আগাছার মতো অনাকাঙ্ক্ষিত কিছু এসে জায়গা দখল নিয়েই নেয়। শখের গাছটাও যদি পানি, আলো, ভালোবাসা না পায়, সেটাও একদিন মরে যায়। ঠিক তেমনই, শখের মানুষটাও যদি অবহেলা আর উদাসীনতার শিকার হয়, তার ভালোবাসাও একদিন মরে যায়। যার মূল্য নেই, তার অস্তিত্বও ধীরে ধীরে হারিয়ে যায়। আর সেই জায়গায় জন্ম নেয় হতাশা, দূরত্ব আর ভুল বোঝাবুঝি। তাই সময় থাকতেই প্রিয় জিনিসগুলোর যত্ন নিন, আর শখের মানুষটাকে বুঝিয়ে দিন... ❝তুমি অমূল্য, তোমার স্থান কেউ নিতে পারবে না।❞ ভালোবাসার সঠিক যত্নই আগাছাকে দূরে রাখে!
Love Story
Public . 26-Mar-2025শখের জিনিসের গুরুত্ব কেন দিবেন!