মানুষ কি ভুলে যেতে পারে না?

মানুষ কি ভুলে যেতে পারে না?

মানুষ সব ভুলে যেতে পারে! রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ। শুধু ভুলতে পারে না কিছু কথা। প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছুকিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো। বুকের ভিতর কোনও তীক্ষ্ণ ফলার মতো বিঁধে থাকে সে'সব অপমান, গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সে'সব কটূক্তি, ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে। না গেলা যায়, না ফেলা যায়। একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে, আবার হাসি ফুটে ওঠে মুখে, দিব্যি থাকি আমরা। তারপর হঠাৎ কোনও ঘুম না আসা একলা রাতে, স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সে'সব কথার কাছে। কী ভীষণ যন্ত্রণা হয় আবার! সেই একই কষ্ট আবার ফিরে আসে। আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি, তাদের বলা কথা গুলোকে না।

View 106,667 | Like () | Comments (0)
Profile Photo

ভালোবাসা কোনো নাটক নয়!

বিয়ে করার ইচ্ছে বা সামর্থ্য না থাকলে, শুধু শুধু আবেগের নামে কাউকে মিথ্যে স্বপ্ন দেখানোটা অন্যায়। প্রত্যেক মানুষই তাঁর প্রিয় মানুষকে...Read more

View 80,916 | Like () | Comments (0)

জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কী?

জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কী?

একদিন এক কৌতূহলী ছেলে এক জ্ঞানী বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করল... জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কী? বৃদ্ধ ধীরস্থিরভাবে উত্তর দিলেন, জীবনে সবচেয়ে...Read more

View 106,937 | Like () | Comments (0)

ভালোবাসা কখনই দেখানো যায়না কেন?

শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র। যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকতো, তাহলে প্রত্যেকটা বেশ্যাই...Read more

View 16,999 | Like () | Comments (0)