একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ?

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ?

বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া হয়ে যাবে তখন, Mercedes ভবিষ্যদ্বাণী করেছিল: “চলন্ত গ্রীষ্মের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে।” BMW বলেছিল: “তারা কখনোই ব্যাপক উৎপাদন বা ম্যাস প্রডাকশনের দিকে যেতে পারবে না।” The Wall Street Journal নিশ্চিত করেছিল: “Tesla এর জন্য তার পরবর্তী উৎপাদন দুঃস্বপ্ন মাত্র।” তখন ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন Tesla-এর কারখানায় থাকার, তার সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তি এতটাই ছিল যে, তিনি একটি বালিশ নিয়ে Tesla-এর ফ্যাক্টরি এসে থাকতে শুরু করলেন। দিন রাত কাজ করলেন আর যখনই ক্লান্ত লাগতো বালিশ বিছিয়ে গাড়ির পাশে শুয়ে পরতেন। পরবর্তীতে যা ঘটেছিলো, তা প্রতিটি CEO-কে চমকে দিল। Tesla শুধু মার্কেটে টিকেই গেলই না, বরং তারা তাদের সমস্যাগুলোকে কাটিয়ে পূর্বের চেয়েও আরো বহুগুণ শক্তিশালীরূপে উঠে দাঁড়াল। পরিবর্তনটা ছিল সত্যিই বেশ নাটকীয়: ইলন মাস্ক নিজে প্রতিটি উৎপাদন স্টেশন পরিদর্শন করতেন এবং তার Tesla ম্যানুফ্যাকচারিং প্লান্টের একটা ছোটখাটো ব্যাপারও বাদ দিতেন না। প্রয়োজন হলে সফটওয়্যার কোড পুনরায় লিখতেন। যেসব ম্যানেজার তার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করতো না, ঠিকমত কো-অপারেটর করতো না, তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতেন। কখনো রাত ৩টার দিকে উঠে সরবরাহকারীদের ফোনকল করে যন্ত্রাংশ চাইতেন। এক রাতে কর্মীরা তাকে তেলের মধ্যে ভেজা অবস্থায় দেখতে পেলেন, এটি ছিল একটি মডেল ৩ গাড়ি, যা তিনি নিজেই ঠিক করছিলেন কিন্তু অন্যান্য প্রকৌশলীরা ঠিক হবে না ভেবে ওই মডেলের গাড়িটিকে মেরামত করা ত্যাগ করেছিল। সেদিন ইলন মাস্ক কনফিডেন্টের সাথে সকল প্রকৌশলীদেরকে বলেছিলেন: “হয় আমরা বিশ্বের বুকে Tesla-কে পুরোপুরিভাবে উন্নত করবো অথবা কাজ করতে করতে মরে যাব। তোমরা যারা যারা আমার চিন্তাধারার সাথে রাজি তারা থাকতে পারো, আর যারা আমার চিন্তা কিংবা ভিশনের সাথে একমত নও তারা Tesla-কে পরিত্যাগ করতে পারো৷” ইলন মাস্কের এমন ভয়ংকর সংগ্রামের পরে যখন Tesla একের পর এক মার্কেটপ্লেস দখল করতে শুরু করলো তখন অটোমোটিভ শিল্পের অন্যান্যদের হাসি থেমে গেল যখন প্রতি বছর তাদের বিক্রিত গাড়ির সংখ্যা প্রকাশিত হলো: • প্রথম সপ্তাহ: ২০২টি মডেল ৩ • তৃতীয় মাস: প্রতি সপ্তাহে ৫,০০০ • বছরের শেষে: প্রথম লাভজনক ত্রৈমাসিক এক সময়ের উপহাস হওয়া Tesla আজ অন্যান্য অটোমোটিভ শিল্পের জন্য বাস্তব হুমকিতে পরিণত হলো৷ তারা তাদের ভয়ংকর হার্ড ওয়ার্ক এবং উইল পাওয়ার দিয়ে পুরো অটোমোটিভ শিল্পকে সতর্ক করে তুলল। এরপর ইলন মাস্কের ইন্টারভিউ নেওয়া শুরু করলো বিভিন্ন মিডিয়া৷ ইলন মাস্ক তাদেরকে একটা কথা কমনলি বলতো যে, “Tesla-কে নিয়ে পুরো অটোমোটিভ শিল্পে ডোমিনেট করার সপ্ন কখনই ছিল না৷ তবে ওটা খুবই বেদনাদায়ক সময় ছিল যখন Tesla-কে ভেঙ্গেচুরে নতুনভাবে গড়ার কাজ হাতে নিয়েছিলাম। জানি না, তবে সম্ভবত আমি একটু পাগল ছিলাম, তাই হয়তো না চাইলেও অটোমেটিক্যালি Tesla পুরো অটোমোটিভ শিল্পকে ডমিনেট করা শুরু করলো” ইলন মাস্ক এ কথাও শেয়ার করেছিলেন। প্রথাগত গাড়ি নির্মাতাদের ছিল: • ১০০ বছরেরও বেশি ম্যানুফ্যাকচারিং অভিজ্ঞতা • বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ • শক্তিশালী বৈশ্বিক সাপ্লাই চেইন • গভীর রাজনৈতিক সংযোগ আর আজ? টেসলার মূল্যায়ন Toyota, GM, Ford এবং BMW-এর একত্রিত মূল্যের চেয়েও বেশি। কয়েক বছরের মধ্যেই, ইলন মাস্ক একটি উপহাসের বিষয়কে একটি বিশাল অটোমোটিভ দৈত্যে রূপান্তরিত করেছেন এবং প্রমাণ করেছেন যে ধৈর্য্য, দৃঢ় সংকল্প, হার্ড ওয়ার্ক এবং দৃষ্টি (ভিশন) পুরো একটি শিল্পকে, একটি পৃথিবীকে বদলে দিতে পারে। ?

0 0 Reacts 1 View 112,161 Comment 0
Profile Photo

বছরের শেষ প্রান্তে এসে আমরা কি ভাবতে বসি?

বছরের শেষ প্রান্তে এসে আমরা কি ভাবতে বসি?

বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই, ভাবতে বসি—জীবনের অগণিত বাঁক পেরিয়ে এই ৩৬৫ দিনে কত কিছুই না পেলাম, আবার কত...Read more

0 0 Reacts 0 View 116,671 Comment 0

কেন কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না?

কেন কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না?

কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না তাই নিচে তুলে ধরা হল। মানুষ যখন আপনার সাথে খারাপ ব্যবহার করে বা নেতিবাচক কথা বলে,...Read more

0 0 Reacts 0 View 19,777 Comment 0

বেচে থাকা এটাই যে কত বড় পাওয়া!

বেচে থাকা এটাই যে কত বড় পাওয়া!

কল্পনা করুন আপনি নেই! মারা গেছেন! আপনার বিছানাটা খালি! বালিশটা একপাশে রাখা বিছানাটা খুব ঝাড়মুছ করে রাখা! নোংরা করার...Read more

0 0 Reacts 0 View 119,509 Comment 0

পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!

পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!

ছবির এই ভদ্রলোক কে নিয়ে দেখলাম অনেক হাসাহাসি হচ্ছে! উনি এই ড্রেস গায়ে দিয়ে দেখাচ্ছে কাস্টমার কে, সেই ভিডিও তে...Read more

0 0 Reacts 0 View 89,611 Comment 0

জীবনে আসল পরিবর্তন কেন আসে?

জীবনে আসল পরিবর্তন কেন আসে?

জীবনে আসল পরিবর্তন তখনই আসে, যখন আমরা আমাদের মানসিকতা বদলাই। নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয়, যা জীবনকে...Read more

0 0 Reacts 1 View 19,579 Comment 0

জীবনে খুশি থাকার উপায় কি?

জীবনে খুশি থাকার উপায় কি?

জীবনে খুশি থাকার জন্য আমি শুধু একটা ছোট নিয়ম মেনে চলি তাহলে আমরা খুশি থাকতে পারি। যা হারিয়েছি, তা আমার নসিবে...Read more

0 0 Reacts 1 View 59,073 Comment 0

জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা হয় কবে জানেন?

জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা হয় কবে জানেন?

যেদিন আপনি বুঝে যাবেন... সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়। সেদিন থেকেই... অকারণে মানুষের কাছে ক্ষমা চাওয়া কমে যাবে, নিজেকে ছোট করা...Read more

0 0 Reacts 0 View 3,881 Comment 0

ইনকাম ছাড়া একটা ছেলের মূল্য কি?

ইনকাম ছাড়া একটা ছেলের মূল্য কি?

ইনকাম ছাড়া একটা ছেলের কোনো মূল্য নেই! এ কথাটা শুনতে নিষ্ঠুর হলেও বাস্তব। সমাজ আজ মানুষকে বিচার করে তার আয়ের...Read more

0 0 Reacts 0 View 22,129 Comment 0

কিভাবে ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্য আসে?

কিভাবে ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্য আসে?

প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্যের গল্প গড়ে তোলে। 🌱✨ আজ তুমি যতটুকু পারো, ততটুকুই করো—কারণ প্রতিটি ছোট পদক্ষেপই তোমাকে...Read more

0 0 Reacts 1 View 23,500 Comment 0

কোন ধরনের সঙ্গীকে কখনো অবহেলা উচিত নয়?

কোন ধরনের সঙ্গীকে কখনো অবহেলা উচিত নয়?

যে ধরনের সঙ্গীকে কখনো অবহেলা উচিত নয় তাই নিচে দেওয়া হল। যে মেয়ে তোমার শূন্য পকেটেও পাশে থাকে, তোমার ক্যারিয়ার গড়ার...Read more

0 0 Reacts 2 View 96,686 Comment 0