জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেন যুদ্ধ অনিবার্য!

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেন যুদ্ধ অনিবার্য!

যে মানুষটি জীবনে একবারও হেরে যায় নি! সে কখনোই সত্যিকারের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে না। সো পিস এর প্লাস্টিকের ফুলে আর যাই হোক... বাগানের ফুলের মতো আকর্ষণ, পাগল করে দেওয়া মৌ মৌ গন্ধের আকুলতা থাকে না। যে মানুষটি জীবনের কাছে হেরেছে বারংবার... আবার নিজে নিজে উঠেও দাঁড়িয়েছে প্রতিবার, সে জানে ঘুরে দাঁড়ানোর শক্তি কি, সে জানে আত্নবিশ্বাসের মর্যাদা কি, সে জানে পূর্ণতার তৃপ্তি কি। যে মানুষটি জীবনে পরিবার - পরিজন, আত্নীয় - স্বজন, বন্ধু - বান্ধব, প্রেমিক - প্রেমিকার কাছ থেকে একাধিকবার ঠকেছে কিংবা উচ্চতর যোগ্যতা থাকা সত্বেও কর্মহীনতায় দিনের পর দিন হীনমন্যতায় ভুগেছে, সে শিক্ষা নিয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক- "বাস্তবতা" ও সবচেয়ে বড় বন্ধু "বই" থেকে, সে বুঝতে শিখেছে সময়ের কাছ থেকে, সে চিনতে শিখেছে অসময়ের কাছ থেকে। জীবনে আপন - পর, ভালো - মন্দের কোনো মাপকাঠি হয় না... এগুলো নির্ধারণ করা অতোটাও সোজা কাজ না। এগুলো বুঝতে হলে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করাতে হলেও জীবনে অসময় অর্থাৎ খারাপ সময় আসা উচিত। যে মানুষটিকে পরাজয় কখনো গ্রাস করে ফেলতে পারেনি... সে মানুষটিই তো সত্যিকারের মেধাবী, শক্ত, হাজার শক্তি সম্পন্ন মানুষ। জীবন নামের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে.... শুধু মনের ভেতর অটুট বিশ্বাস রাখা দরকার এই যে- হাজার লম্বা টিকেটের লাইনে দাঁড়িয়ে থাকা সর্বশেষ ব্যক্তিটিও একটা না একটা সময় ঠিকই টিকেট পেয়ে গন্তব্যে পৌঁছায়, যদি তার মধ্যে ধৈর্য্য আর নিষ্ঠা থাকে। তাই জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে ভেঙ্গে পড়লে চলবে না! শুধু ব্রতী হিসেবে মনে রাখতে হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।

0 0 Reacts 1 View 118,828 Comment 0
Profile Photo

পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!

পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!

ছবির এই ভদ্রলোক কে নিয়ে দেখলাম অনেক হাসাহাসি হচ্ছে! উনি এই ড্রেস গায়ে দিয়ে দেখাচ্ছে কাস্টমার কে, সেই ভিডিও তে...Read more

0 0 Reacts 0 View 89,596 Comment 0

জীবন মনে কি?

জীবন মনে কি?

জীবন হলো এক জটিল অংকের নাম। যার যোগফল কখনো মিলবে কখনো মিলবে না। তবুও জীবনে চলবে। জীবন সব সময় একই...Read more

0 0 Reacts 0 View 78,307 Comment 0

ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজা!

ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজা!

সফলতা আসলে এক কোমল আলো৷ যার তাপ নেই, কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চাই, কিন্তু খুব কম...Read more

0 0 Reacts 1 View 34,442 Comment 0

জ্ঞানের পরিধি বৃদ্ধির উপায় কি?

জ্ঞানের পরিধি বৃদ্ধির উপায় কি?

জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে কথা গুলো.....!! ১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না।যেহেতু আপনার...Read more

0 0 Reacts 1 View 111,435 Comment 0

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল! কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে...Read more

0 0 Reacts 1 View 60,922 Comment 0

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না?

অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এমন অনেক মানুষই আছে, যারা বেশি সরল হওয়ার কারণে, মানুষ তাদের সাথে বিভিন্ন রকমের অন্যায়...Read more

0 0 Reacts 0 View 2,748 Comment 0

পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়া কেন উচিত?

পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়া কেন উচিত?

পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়া কেন উচিত তাই নিচে উদাহরণ সহ তুলে ধরা হল। Sabila Nur যদি অভিনয় ছেড়ে দিয়ে ৪ বছরে...Read more

0 0 Reacts 2 View 97,273 Comment 0

টাকা পয়সা কি শান্তি বয়ে আনে?

টাকা পয়সা কি শান্তি বয়ে আনে?

বহুল আলোচিত‌ একটি কথা। কিছু কিছু আনন্দ পেতে টাকা পয়সা প্রয়োজন‌ হয়। টাকা পয়সার গুরুত্ব নাই কথাটা ঠিক নয়। কিন্তু সকল...Read more

0 0 Reacts 0 View 111,490 Comment 0

সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস!

সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস!

সফলতা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি কিছু সুনির্দিষ্ট অভ্যাসের ফল। অত্যন্ত সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস মেনে...Read more

0 0 Reacts 0 View 19,832 Comment 0

নিজেকে কেন ছোট করে দেখবে না?

নিজেকে কেন ছোট করে দেখবে না?

নিজেকে কখনও ছোট করে দেখবেন না! তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়।...Read more

0 0 Reacts 0 View 73,330 Comment 0