জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত। এতটাই উপার্জন করা উচিত যাতে পৃথিবীর যেকোনো জায়গায় যখন ইচ্ছে ভ্রমনে যেতে পারি, যখন ইচ্ছে যেকোনো হোটেলে থাকতে পারি সেটা যত দামি, যত লাক্সরি হোকনা কেনো। যেকোনো ভালো রেস্টুরেন্ট গিয়ে খেতে পারি।ইচ্ছে হলে পাহাড়ে বাড়ি বানাতে পারি, আরো অনেক অনেক কিছু। আপনি কি জানেন,বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এরাও আপনাকে পাত্তা দেবে না পকেটে টাকা না থাকলে। ভালো হাসপাতালেও ভর্তি হতে গেলেও শুধু ইন্সুরেন্স এর ভরসা করলে হবে না, টাকা দরকার। দদভালো উপার্জন না থাকলে পৃথিবীর সমস্তকিছু আঙ্গুর ফল টক মনে হবে। যেসব বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বলবে জীবনে টাকা উপার্জনটাই সব নয়, তারাই দেখবেন সবচেয়ে আগে পালাবে যখন আপনার টাকার দরকার হবে। তাই টাকা উপার্জন করি আমি আর আনন্দও করি কারণ এইটাও জানি যতই উপার্জন করি সেইটা একদিন আমাকে পৃথিবীতে রেখেই যেতে হবে। টাকা উপার্জন করলাম আর জীবনে কঞ্জুষদের মতো বাঁচলাম, অর্থ জমিয়েই গেলাম, ইনভেস্টমেন্ট করেই গেলাম আর একদিন পৃথিবী থেকে সবকিছু রেখে চলেই গেলাম এই ধরণের মানসিকতা আমার নেই। আমি বুঝি প্রচুর অর্থ উপার্জন করবো আর জীবনের কোনো শখ বাকি রাখবোনা। কারণ আমি মনে করি পৃথিবীতে এসেছি কিছুদিনের ভ্রমণে, কোনো কিছুই আমার নয় কিন্তু মুহুর্তগুলো শুধু আমার। মুহূর্তগুলোই উপভোগ করার নাম জীবন।কারণ আমার সখগুলোও দামি আর সেইটা পূরণ করতে গেলে প্রচুর টাকা দরকার।
Funny Status
Public . 03-Jan-2025কেন জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত!