স্ত্রীর সাথে ঝগড়া হলে কি কি সুবিধার হয়। ০১) ঘুমের মধ্যে কোনো বাধা-বিঘ্ন আসে না যেমন... শুনছো লাইট বন্দ করো, পাখা বন্ধ করো, চাদর টা এদিকে দাও, এদিকে মুখ করো ইত্যাদি --এই টাইপের কোনো কথা হয় না! ০২) টাকা বাঁচে : ঝগড়া চলা কালীন সময়ে কোনো খরচ করতে হয় না! কোনো সংসারের কাজ করতে হয় না! ০৩) টেনশন থেকে মুক্তি... কথা বন্ধ থাকার দরুন কিচ কিচ হয় না আর স্বামী টেনশন থেকে মুক্ত থাকে! ০৪) আত্ম নির্ভরতা আসে... যে কাজ নিজে করতে পারি সেই কাজ করি স্ত্রী র অপেক্ষা না করে! ঝগড়া চলা কালীন সময়ে সেই সব ছোট মোট কাজ যেমন জল নিজে নিয়ে খাওয়া, চান করে নিজে কাপড় নিয়ে পরা, নিজে চা তৈরী করে খাওয়া ইত্যাদি! ০৫) অপিসের কাজে ব্যাঘাত হয় না! ঝগড়া চলা কালীন সময়ে স্ত্রীর অযথা কল যেমন ওগো কি করছো, আজকে ভীষণ গরম, একলা একলা মন লাগছেনা... ইত্যাদি না আসার জন্য আপনি নিজের কাজ মনো যোগ সহকারে করতে পারবেন! ০৬) তাড়াতাড়ি বাড়ি ফেরার চিন্তা থেকে মুক্তি : বেশির ভাগ স্বামীদের অপিসে ছুটি হওয়ার সাথে সাথেই ফোন আসতে শুরু করে তাড়াতাড়ি বাড়ি ফেরবার জন্য! ঝগড়া চলা কালীন সময়ে এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়া যায়! ০৭) আপনার মূল্য বৃদ্ধি করে : এটা মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা যে জিনিস টার অভাব হতে থাকে তার দাম বাড়ে! যেমন বাজারে এখন পেঁয়াজ কম আর তার দাম বেশি ! আপনার উপস্থিতি কম হলে স্ত্রী আপনার মূল্য অনুভব করতে পারবে! কিন্তু একটু সাবধান-বিনা পেঁয়াজে রান্নাও হয়! ০৮) ভালোবাসা বাড়ে : স্বামী-স্ত্রীর ঝগড়াতে ভালোবাসা বৃদ্ধি পায়, কেননা দেখা গিয়েছে যে এক পশলা বৃষ্টির পর আবহাওয়া মনোরম হয়ে যায়! সুতরাং এই ছিল স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার সুবিধা।
Funny Status
Public . 12-May-2024স্ত্রীর সাথে ঝগড়া হলে কি কি সুবিধা আছে?