আমরা সাধারণত যাকে ভালবাসি তার কাছে সবসময় সবচেয়ে সহজ থাকি। এই ধরুন চারদিন পর মেসেজের রিপ্লাই আসলেও আপনি দুই মিনিট সময় নেন না, রিপ্লাই করে দেন। নিজেকে আরও ভেঙ্গে চুরে প্রকাশ করেন... খুব বেশি গুরুত্ব দেয়ার ফলে বিপরীত দিকে একটা সস্তা ভাব চলে আসে। সে জানে সে মেসেজের রিপ্লাই না করলেও আপনি তার জন্য অপেক্ষা করেন,সে জানে আপনি তাকে ভালবাসেন, আপনার কাছে আর কোন অপশন নেই,সে জানে অবহেলার প্রতিরূপ সে ভালবাসা দ্বিগুণ করে পায়,সে জানে আপনি কখনোই তাকে ছেড়ে চলে আসবেন না তার কাছেই ফিরে যাবেন। তার কাছে আপনি অপশন, কথা বললেও চলে, না বললেও ক্ষতি নেই কিন্তু সে জানে আপনি ঠিকই অপেক্ষা করেন। এই জায়গায় নিজেকে যত ভাঙ্গবেন তত মিথ্যা ফাঁদে ফেঁসে যাবেন। যতদিন আপনি এই জায়গাটায় সময় অপচয় করবেন ততদিনে আপনি নিজেকে ভেঙ্গেচুরে গড়তে পারবেন।
Life Story
Public . 15-Feb-2025আপনি অবহেলিত হওয়ার একটা কারন খোঁজে বের করতে পেরেছেন কখনো?