কেন নিজেকে জানুন? কেন নিজেকে গড়ুন?

কেন নিজেকে জানুন? কেন নিজেকে গড়ুন?

নিজেকে জানুন, নিজেকে গড়ুন নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায়! তাহলে বুঝিয়ে নয়, সরেই যান। যেখানে সম্মান নেই, ভালোবাসা থাকার ভান করে লাভ নেই। মূল্যায়নহীন জায়গা থেকে বের হয়ে আসাই আত্মসম্মানের প্রথম ধাপ। ঈগল কখনো মৃত প্রাণী খায় না। সিংহ ক্ষুধার্ত হলেও শিকার নিজেরই করে। কারণ তাদের আত্মমর্যাদা, ভরসা এবং মানসিক দৃঢ়তা অন্যরকম। অযাচিত আগ্রহ, সেটা যতই আন্তরিক হোক না কেন, অপমানের রূপ নেয় যখন সেটা একতরফা হয়ে যায়। তাই নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন। আপনার কথা যদি কেউ শুধু বকবক হিসেবে নেয়, তবে আপনি নীরব হয়ে উঠুন! কারণ গভীরতা কখনো চিৎকার করে না। একসাথে হাঁটার ইচ্ছেটা যদি আপনার একার হয়, তাহলে সেটা বন্ধুত্ব নয়! বোঝা হয়ে যায়। ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না! সেটা ধরা দেয়, যদি সেটা সত্যি হয়। ভালোবাসি, কিন্তু একসাথে থাকা চাই না! এই অনুভবটা জেনে গেলে আপনি আর কখনো কারো ভালোবাসার মায়াজালে আটকে যাবেন না। তখন আপনি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। কে কী ভাবল, কে কী বলল... এসব আর আপনাকে দোলা দেবে না। ভালো থাকার জন্য নিজেকে হারাতে হয় না! কারো পছন্দ হওয়ার জন্য বারবার বদলানোর দরকার নেই। জীবন একটাই! নিজের মতো করে বাঁচুন। নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টাটা হয়তো কষ্টকর, কিন্তু সেই প্রচেষ্টা একদিন আপনাকে গড়ে তুলবে এমন একজন মানুষ, যাকে দেখে অন্যরাও সাহস পাবে। নেগেটিভ চারপাশেও আপনার পজিটিভ আলো একদিন অন্যদের আলোকিত করবে। "শব্দের অভাবই অনেক সময় মন বোঝায়।" তাই সব বলার দরকার নেই। কিছু অনুভব বোঝাতে চুপ থাকাই যথেষ্ট। নিজেকে হারিয়ে ফেলবেন না। হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শিখুন। কারণ এই উঠে দাঁড়ানোতেই আছে আপনার আসল শক্তি। যেখানে আপনার মান নেই, সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসুন। ঈগলের মতো একা উড়ুন! কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে ভুলবেন না।

0 0 Reacts 0 View 58,218 Comment 0
Profile Photo

কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন?

কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন?

যে কারনে আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন তাই নিচে তুলে ধরা হল। ​০১) সোশ্যাল মিডিয়ায় আপনার সুখী দাম্পত্য জীবন প্রদর্শন করবেন...Read more

0 0 Reacts 0 View 19,565 Comment 0

বেকারত্বের মূল কারণটা কি?

বেকারত্বের মূল কারণটা কি?

পৃথিবীর যে দেশে বেকারের সংখ্যা কম, সেখানে তরুণরা ভাবে, চলো একটা দোকান দিই। দুই বন্ধু মিলে কফি শপ দিই, চাচা-ভাতিজা...Read more

0 0 Reacts 1 View 58,586 Comment 0

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হলো। জীবনের কোন দুঃখই চিরস্থায়ী নয়, যে বেদনা আজ বুককে ভারী করে রাখে, সময় তার ক্ষত...Read more

0 0 Reacts 0 View 36,244 Comment 0

মুখোশধারী মানুষ হতে কেন সাবধান হবেন?

মুখোশধারী মানুষ হতে কেন সাবধান হবেন?

সমাজে এমন কিছু মানুষ আছে, যারা কখনোই আপনার ভালো দেখতে চায় না, কিংবা দেখতে পরেও না। আপনি যতই ভালো কাজ...Read more

0 0 Reacts 0 View 20,422 Comment 0

অর্থ শূন্য মানুষের জীবন কেমন?

অর্থ শূন্য মানুষের জীবন কেমন?

অর্থ শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লা'থি মারে! জীবনের কঠিন বাস্তবতা অনেক সময় এমনই হয়। যখন পকেট...Read more

0 0 Reacts 0 View 75,045 Comment 0

পুরুষের জীবন চলছে মনের জোরে!

পুরুষের জীবন চলছে মনের জোরে!

বাহির থেকে দেখলে মনে হয় পুরুষরা খুব শক্ত, অটল, সব সামলাতে পারে। কিন্তু কেউ জানে না তাদের ভেতরের ভাঙা মন,...Read more

0 0 Reacts 0 View 46,741 Comment 0

জীবন সুন্দর করতে কিছু জিনিস এড়িয়ে চলুন?

জীবন সুন্দর করতে কিছু জিনিস এড়িয়ে চলুন। ১| অতিরিক্ত attachment. ২| না বুঝে কাউকে Blind trust করা। ৩| রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। ৪|...Read more

0 0 Reacts 0 View 11,305 Comment 0

অন্যের কথায় কান না দিয়ে কীভাবে সফল হবেন?

অন্যের কথায় কান না দিয়ে কীভাবে সফল হবেন?

অন্যের কথায় কান না দিয়ে যেভাবে সফল হবেন সেই সম্পর্কে নিচে তুলে ধরা হল। ❍ নিজের লক্ষ্য নির্ধারণ করুন :– কী...Read more

0 0 Reacts 0 View 94,666 Comment 0

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল! কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে...Read more

0 0 Reacts 1 View 60,922 Comment 0

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে ছিলেন?

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে ছিলেন?

ক্ষণস্থায়ী এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি ছিলেন রানী এলিজাবেথ। এই পৃথিবীতে চলমান কোন আইন তার প্রতি প্রয়োগের কোন বিধান ছিলোনা...Read more

0 0 Reacts 0 View 100,867 Comment 0