ফেসবুক ব্যবহারের কিছু বেসিক নিয়ম

ফেসবুক ব্যবহারের কিছু বেসিক নিয়ম

ফেসবুক ব্যবহারের কিছু বেসিক নিয়ম নিন্মে উপস্হাপন করা হল। ১/ পোস্ট শেয়ারিং :- কারো পোস্ট শেয়ার করলে তার পারমিশন নিতে হয় না, তবে পোস্টটা শেয়ারের সময় দুই-চার লাইনের ক্যাপশন লিখলে তা আপনার ফ্রেন্ডলিস্টের মানুষদের বুঝতে সুবিধা হবে, এবং তারা বুঝতে যে কি কারণে আপনি পোস্টটা শেয়ার করেছেন। ২/ পোস্ট কপি করা :- যদি কারো পোস্ট কপি করেন, তবে তার নাম পোস্টের শেষে লিখে দিতে পারেন, যদি এতে আপনার অসুবিধা হয় তাহলে তার ইনবক্স অথবা কমেন্ট বক্সে তার কাছে পারমিশন নিতে পারেন। এতে পোস্টের মালিক খুশি হবে এবং আপনি তার প্রতি সম্মান দেখিয়েছেন বলে মনে করবে। ৩/ ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা :- কোনো পোস্ট আপনার মতের বিরুদ্ধে গেলে বা পছন্দ না হলে, আগে পোস্টদাতার প্রোফাইল বা পেজ চেক করুন। যদি সে সাধারণত এমন পোস্ট না করে থাকে, তবে নম্র ভাষায় কমেন্টে জানান যে এটা তিনি ঠিক করেননি। তবে, এটা যদি তার নিয়মিত ধারা হয়, তাহলে আপনি তাকে এড়িয়ে চলুন। ৪/ বিতর্ক ও নেতিবাচকতা এড়ানো :- ফেসবুকে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। যদি কোনো পোস্টে বিতর্কিত আলোচনা থাকে এবং আপনার মনে হয় এটা অযথা সময় নষ্ট করবে, তাহলে কমেন্ট না করাই ভালো। মনে রাখবেন, সব বিতর্কে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। ৫/ ফ্রেন্ড রিকোয়েস্ট :- অপরিচিত ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে তার প্রোফাইল ও পোস্ট দেখুন। যেহেতু এখন সবাই নিজের ফলোয়ার বাড়ানোই ব্যস্ত, তাই তাকে রিকোয়েস্ট পাঠানোর পর ইনবক্সে জানান যে, সে যেনো আপনার রিকোয়েস্টটা একসেপ্ট করে। এতে কাজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ৬/ ইনবক্স ও মেসেজ :- খুব বেশি প্রয়োজন না হলে কাউকে অযথা মেসেজ না করাই ভালো, অপ্রয়োজনীয় বা বিরক্তিকর মেসেজ পাঠালে রিপোর্ট বা ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ৭/ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা :- নিজের ব্যক্তিগত তথ্য, পারিবারিক সমস্যা বা আর্থিক অবস্থা ফেসবুকে প্রকাশ করা নিরাপদ নয়। এতে প্র'তারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে। ৮/ গুজব ও ভুয়া তথ্য :- যেকোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন। গুজব বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন, কারণ এটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এতে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। ৯/ মন্তব্যের শালীনতা বজায় রাখা :- অন্যের পোস্টে কমেন্ট করার সময় সবসময় ভদ্রতা বজায় রাখুন। কারো ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। মনে রাখবেন, ভার্চুয়াল জগতে যেমন আপনি উপস্থিত, তেমনি অপরপক্ষও একজন মানুষ। ১০/ সময়ের মূল্য :- ফেসবুক ব্যবহারে সময়ের সীমা নির্ধারণ করুন। অতিরিক্ত সময় ব্যয় করলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। এই নিয়মগুলো মেনে চললে ফেসবুককে আরও কার্যকর ও ইতিবাচকভাবে ব্যবহার করা সম্ভব। বোনাস টিপস্ :- যেসমস্ত ব্যক্তিরা Love এবং Care রিয়েক্ট ছাড়া কিছু বোঝেনা, যাদের পোস্টে আপনি নিজের মন মত রিয়েক্ট দিতে পারেন না তাদেরকে লিস্ট থেকে ছাটাই করুন, আর হ্যাঁ যাদের পোস্ট আপনার ভালো লাগে অবশ্যই তাদেরকে পজেটিভ কমেন্ট করে Appreciate জানাবেন।

0 0 Reacts 0 View 100,287 Comment 0
Profile Photo

ব্লগিং শিখার সহজ উপায়?

ব্লগিং শিখার সহজ উপায়?

বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করার জন্য ব্লগ হচ্ছে সব থেকে সহজ ও লাভজনক উপায় হওয়ায় বেশিরভাগ মানুষ ব্লগিং করতে...Read more

0 0 Reacts 4 View 11,107 Comment 0

ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থতার প্রধান কারন কি জানেন?

ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থতার প্রধান কারন কি জানেন?

বর্তমান সময়ে প্রচুর তরুন-তরুনীর মাথায় বিভিন্ন টিভি রিপোর্ট, পত্রিকার সংবাদ, সামাজিক যোগাযোগসহ অনলাইন মাধ্যম এবং সস্তা মানের ট্রেনিং সেন্টারগুলোর চটকদার...Read more

0 0 Reacts 0 View 59,124 Comment 0

কম্পিউটার জানা আর কম্পিউটারে দক্ষ হওয়ার মধ্যে পার্থক্য কি?

কম্পিউটার জানা আর কম্পিউটারে দক্ষ হওয়ার মধ্যে পার্থক্য কি?

অনেকেই বলেন, ❝আমি কম্পিউটার জানি।❞ কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, কম্পিউটার জানা আর কম্পিউটারে দক্ষ হওয়া এক জিনিস নয়। ধরুন, আপনি...Read more

0 0 Reacts 0 View 17,908 Comment 0

অভ্র কীবোর্ড আবিষ্কার এর গল্প

অভ্র কীবোর্ড আবিষ্কার এর গল্প

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _ মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ, ডাক্তারির পড়াশুনা...Read more

0 0 Reacts 10 View 12,997 Comment 0

কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?

কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?

পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন পদ্ধতি নিচে দেওয়া হল। রাউটারের ডব্লিউপিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগ ইন করা যাবে। দেখে...Read more

0 0 Reacts 2 View 102,379 Comment 0

ইন্সটাগ্রাম মার্কেটিং বলতে কী বোঝায়?

ইন্সটাগ্রাম মার্কেটিং বলতে কী বোঝায়?

Instagram এর নানা ফিচার কে কাজে লাগিয়ে কোনো প্রোডাক্ট, সার্ভিস, ব্রান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণা করাকেই instagram মার্কেটিং বলে। প্রধানত ২ ভাবে...Read more

0 0 Reacts 0 View 19,457 Comment 0

মার্ক জাকারবার্গ কিভাবে তৈরী করল ফেসবুক!

মার্ক জাকারবার্গ কিভাবে তৈরী করল ফেসবুক!

২০০০-এর দশকের শুরুর দিকে, হার্ভার্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র মার্ক জাকারবার্গ একটা ছোট্ট অনলাইন প্রজেক্ট শুরু করেন। নাম ছিল “Thefacebook”।...Read more

0 0 Reacts 1 View 62,363 Comment 0

ঘরে বসে আয় করার নিশ্চিত উপায়!

ঘরে বসে আয় করার নিশ্চিত উপায়!

বর্তমানে সবকিছুই অনলাইন প্লাটফর্মে ধাবিত হচ্ছে। তাই অনলাইনে কাজ করে আয় করার প্রচুর সুযোগ রয়েছে। আর এই কাজ ঘরে বসে...Read more

0 0 Reacts 2 View 18,968 Comment 0

ChatGPT Photo Edit Prompt: ছবির এডিট করার সেরা Prompt ও উদাহরণ!

ChatGPT Photo Edit Prompt: ছবির এডিট করার সেরা Prompt ও উদাহরণ!

বর্তমানে AI প্রযুক্তির মাধ্যমে ছবি এডিট করা অনেক সহজ হয়ে গেছে। ChatGPT ব্যবহার করে আপনি শুধু একটি ভালো Photo Edit...Read more

0 0 Reacts 0 View 745 Comment 0

ইলেকট্রনিক বর্জ্য থেকে কি ক্ষতি হতে পারে?

ইলেকট্রনিক বর্জ্য থেকে কি ক্ষতি হতে পারে?

বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩০ লাখ টনের বেশি ইলেকট্রনিক বর্জ্য (E-Waste) তৈরি হয়, যার বড় অংশই সঠিকভাবে পুনর্ব্যবহার বা রিসাইকেল...Read more

0 0 Reacts 0 View 57,127 Comment 0