মাইক্রোসফট এক্সেল শেখার সহজ উপায়।

মাইক্রোসফট এক্সেল শেখার সহজ উপায়।

সাধারণত মাইক্রোসফট এক্সেলের মতো সফটওয়্যার গুলো আয়ত্ত্ব করতে কার্যকরী টেকনিক খুব সহায়তা করে। যারা অভিজ্ঞ তারা সাধারণত এ টিপসগুলো অনুসরণ করেই আজ ক্যারিয়ারে ভালো করছে। তাহলে দেরি না করে চলুন সেই উপায় গুলো জেনে আসি। ০১) এক্সেলে ড্যাশবোর্ড সম্পর্কে ভালো ধারণা নিন। প্রথমত মাইক্রোসফট এক্সেলের যে ভার্সন আপনি ব্যবহার করছেন তার ইন্টারফেস সম্পর্কে ধারণা নিন। কীভাবে নতুন ফাইল তৈরি করবেন কিংবা টেম্পলেট কীভাবে ব্যবহার করবেন, ডাটা ইনপুট দিবেন কীভাবে, ফাইল সেইভ করবেন কীভাবে ইত্যাদি বিষয়। একই সাথে ফন্ট সাইজ বাড়ানো-কমানো, কালার করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রথম কয়েকদিন প্রাকটিস করুন। তাছাড়া মাইক্রোসফট এক্সেলের শর্টকার্ট কমান্ডগুলো আয়ত্ত্ব করে নিন। ০২) এমএস ওয়ার্ড জানুন এবং টাইপিং স্পিড বাড়ান। মাইক্রোসফট এক্সেল শেখার মধ্যে আবার মাইক্রোসফট ওয়ার্ড কেন শিখতে হবে? আসলে মাইক্রোসফট ওয়ার্ড যাদের জানা আছে তাদের জন্য মাইক্রোসফট এক্সেলের বেসিক অনেক ইন্টারফেস বুঝতে সুবিধা হয়। তারা দ্রুত মাইক্রোসফট এক্সেল আয়ত্ত্ব করতে পারেন। সুতরাং মাইক্রোসফট এক্সেল শেখার আগে ওয়ার্ড সফটওয়্যারটা আয়ত্ত্ব করা ভালো। সেই সাথে টাইপিং স্পিড আপনার অফিসিয়াল কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আপনার কাজকে নির্ভুল করবে এবং দ্রুততার সাথে আপনি মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারবেন। সুতরাং এমএস ওয়ার্ড শিখে নিন এবং টাইডিং স্পিড বৃদ্ধি করার জন্য ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কয়েক সপ্তাহ প্র্যাকটিস করুন। ০৩) মেনুগুলা আয়ত্ত্বে আনুন। মাইক্রোসফট এক্সেলের মেনুবারে যতোগুলো অপশন পাবেন তা আপনার কাজে প্রয়োগ করুন এবং কী পরিবর্তন হয় তা প্র্যাকটিস করে নিন। সাধারণত File, Home, Insert, Page Layout, Formulas, Data, Review, View, Help এ রকম গুরুত্বপূর্ণ কিছু মেনুর আন্ডারে আপনি আরও অনেক ধরণের ফরমেটিং অপশন পাবেন। সেগুলোর সাথে পরিচিত হোন এবং আয়ত্ত্ব করে ফেলুন। তাহলে আপনার মাইক্রোসফট এক্সেল বুঝতে সুবিধা হবে। সেজন্য অনলাইনে যেকোন টিউটোরিয়াল ফলো করতে পারেন। বিশেষ করে ঘুড়ি লার্নিং এর কোর্সগুলো দেখতে পারেন। ০৪) পেজ ডিজাইন ও ফরমেটিং শিখুন। মাইক্রোসফট এক্সেলে আপনি কীভাবে টেবিল তৈরি করবেন এবং তা কীভাবে ফরমেটিং করবেন তা শিখুন। আপনি নিজে টেবিল তৈরি করে তা বিভিন্ন কালারের মাধ্যমে সুন্দর করে ডিজাইন করুন এবং বোল্ড, ইটালিক ইত্যাদি ফরমেটে তা সুন্দর করে ডিজাইন করা শিখুন। একটি পারফেক্ট টেবিল যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে পরবর্তী কাজগুলো সুন্দরভাবে উপস্থাপানের সুযোগ আপনি অনেকাংশে হারাবেন। সুতরাং এখানে বেশ টাইম ব্যয় করুন ভালোভাবে আয়ত্ত্ব করার জন্য। ০৫) কলাম রো ইনসার্ট ডিলেটিং শিখুন। মাইক্রোসফট এক্সেলে কলাম এবং রো কীভাবে সাজাতে হয় আবার টেবিলের মধ্যে কীভাবে কলাম রো ইনসার্ট করতে হয় তা শিখে নিন। কলাম/রো ডিলেট করার প্রয়োজন হলে তা কীভাবে করবেন তাও শিখে ফেলুন। সাধারণত যেকোন রো বা কলামে কারসার রেখে রাইট ক্লিক করলে ইনসার্ট, ডিলিট, কাট-কপি ইত্যাদি অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে ইনসার্ট ডিলেটিং শিখে ফেলুন। ০৬) সিম্পল ম্যাথ কীভাবে ইম্পিলিমেন্ট করতে হয় শিখুন। এবার সাধারণ সূত্রের সাহায্যে কীভাবে ক্যালকুলেশন করতে হয় তা আয়ত্ত্ব করুন। আপনি সাধারণ ম্যাথ থেকে জটিল সব ইকুয়েশন খুব সহজে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। যোগ, বিয়োগ, গুণ ভাগসহ অটোসামের আরও ফর্মুলা কীভাব কাজ করে তা বেশি বেশি প্রাকটিস করুন। এগুলা আপনাকে মাইক্রোসফট এক্সেলে এডভান্স লেভেলে যেতে সহায়তা করবে। ০৭) অটোফিল আয়ত্ত্ব করুন। অটোফিল অপশন বেশ কার্যকরী একটি কমান্ড। এই অপশন আপনাকে একই ধরণের ডাটা একাধিক সেলে কপি করতে সহায়তা করে। জাস্ট ড্র্যাগের মাধ্যমে আপনি অটোফিল অপশনের সাহায্যে অনেকগুলা সেল ফিল করতে পারবেন। আপনার কাজকে সহজ এবং দ্রুত করার জন্য এটি খুবই কার্যকরী। আপনি values, series, and formulas সব ধরণের অপশনে অটোফিল ব্যবহার করতে পারবেন। সুতরাং অনেক কাজকে সহজ করতে অটোফিল শিখে নিন। ০৮) নাম্বার ফরমেট এবং চার্ট শিখুন। মাইক্রোসফট এক্সেলের একটি অসাধারণ ফিচার চার্ট তৈরি করা। আপনার হাজার হাজার ডাটাকে ভিজ্যুয়ালী প্রদর্শনের জন্য চার্ট অপশনটি বেশ কার্যকরী। আপনি ইনসার্ট অপশন থেকে যতো ধরণের চার্টের প্রয়োজন হয় তা পেয়ে যাবেন। আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন। এখন সেগুলো শিখে নিন। সেই সাথে নাম্বার ফরমেটিং বেশ কার্যকরী। বিভিন্ন সাইন বা কারেন্সি ইত্যাদি ফরমেটিং করতে হয় জানা প্রয়োজন হয়। সুতরাং নাম্বার ফরমেটিং শিখে নিন। ০৯) টেবিল তৈরি এবং ফরমেটিং শিখুন। যদিও টেবিল তৈরি মাইক্রোসফট এক্সেলের অন্যতম একটি কাজ। সুতরাং টেবিল কীভাবে ফরমেট করতে হয় এবং আপনার ডাটার ধরণ অনুসারে কীভাবে তা সুন্দরভাবে উপস্থাপন করতে হয় তা শিখে নিন। আপনার ক্রিয়েটিভিটির ব্যবহার করুন। দেখবেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমেই আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ক্লায়েন্টকে আরও বেশি খুশি করতে পারছেন। সর্বোপরি আপনি ইনকামের পাশাপাশি বোনাসও পাবেন বেশি বেশি। ১০) কন্ডিশানাল ফরমেটিং শিখুন। বর্তমান সময়ে মাইক্রোসফট এক্সেল বেশ এগিয়ে গিয়েছে। স্প্রেডশিট তৈরি বা ড্যাশবোর্ড সবই এখন পাওয়ারফুল কাজের জন্য উপযুক্ত। আপনার ডাটার ধরণ অনুসারে ড্যাশবোর্ড তৈরি করা, বিশেষ করে কন্ডিশনাল ফরমেটিং তৈরি করা আপনার কাজকে অনেক সহজ করে দিবে। আপনি কন্ডিশনাল ফরমেটিং এ অনেক ধরণের অপশন পাবেন। আপনার প্রয়োজন অনুসারে সেগুলো ব্যবহার করতে হবে। আপনার শেখার সময় সেজন্য বেশিরভাগ কন্ডিশনাল ফরমেটিং আয়ত্ত্ব করুন। তাহলে আপনার শেখার পূরা প্রসেসটা আরও শক্তিশালী হবে। অন্যান্য আমি কিছু প্রয়োজনীয় ফাংশন বা ফরমেটিং নিয়ে উপরে কথা বলেছি। এর বাইরেও আরও অনেক কাজ আছে যা আপনাকে আয়ত্ত্ব করতে হবে। যেমন মেনুয়ালী ফাংশন প্রয়োগ করা, কলাম সাইজ রিসাইজ করা, টেক্সট অ্যালাইনমেন্ট, এক্সেল শিট প্রিন্ট করা, এক্সেল ডাটা প্রটেকশন, ড্রপডাউন লিস্ট তৈরি, ফ্রিজ পেইন নিয়ে কাজ করা ইত্যাদি বিষয় আপনি যতো আয়ত্ত করতে পারবেন ততই আপনি বড় বড় প্রজেক্টে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন।

0 0 Reacts 1 View 16,673 Comment 0
Profile Photo

শেয়ার্ড হোস্টিং কেনার আগে কী কী বিষয় দেখবেন?

শেয়ার্ড হোস্টিং কেনার আগে কী কী বিষয় দেখবেন?

শেয়ার্ড হোস্টিং কেনার আগে যেসব বিষয় গুলো দেখবেন।

হোস্টিং কেনার আগে শুধু কম দাম দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কয়েকটি গুরুত্বপূর্ণ...Read more

0 0 Reacts 1 View 17 Comment 0

কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?

কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?

পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন পদ্ধতি নিচে দেওয়া হল। রাউটারের ডব্লিউপিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগ ইন করা যাবে। দেখে...Read more

0 0 Reacts 2 View 102,389 Comment 0

মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করার উপায়।

মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করার উপায়।

মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করার উপায় নিচে দেওয়া হল। ঘরে বসে আয় করার জন্য প্রথমেই আপনাকে ঘরে বসে কোন ধরনের...Read more

0 0 Reacts 1 View 55,997 Comment 0

Claude AI নিজে নিজে যা করছে, তা কোন মুভি থেকে কম নয়!

Claude AI নিজে নিজে যা করছে, তা কোন মুভি থেকে কম নয়!

নিজের বানানো AI-ই নিজের কোম্পানির কথা শুনল না, বাইরের সিস্টেমে ঢুকে পাসওয়ার্ড বদলে দিল এডমিন হয়ে!

ঘটনাটা গুজব না। Anthropic নিজেই...Read more

0 0 Reacts 0 View 159 Comment 0

ChatGPT Photo Edit Prompt: ছবির এডিট করার সেরা Prompt ও উদাহরণ!

ChatGPT Photo Edit Prompt: ছবির এডিট করার সেরা Prompt ও উদাহরণ!

বর্তমানে AI প্রযুক্তির মাধ্যমে ছবি এডিট করা অনেক সহজ হয়ে গেছে। ChatGPT ব্যবহার করে আপনি শুধু একটি ভালো Photo Edit...Read more

0 0 Reacts 0 View 973 Comment 0

বাংলা টাইপ শিখার দুশ্চিন্তায় দূর করার উপায় কি?

বাংলা টাইপ শিখার দুশ্চিন্তায় দূর করার উপায় কি?

আপনি কি এখনও বাংলা টাইপ শেখা নিয়ে চিন্তায় আছেন? তাহলে আজই শুরু করুন সহজ কৌশলে! ধাপে ধাপে শিখে নিন বাংলা...Read more

0 0 Reacts 0 View 41,730 Comment 0

কেন আপনি লিংকড ইন মার্কেটিং করবেন?

কেন আপনি লিংকড ইন মার্কেটিং করবেন?

বিভিন্ন কারনে ব্যবসায়ী এবং পেশাদারদের জন্য লিংকড মার্কেটিং অত্যন্ত কার্যকরী হতে পারে। নিচে কিছু কারণ উল্লেখ করা হলো- ১। প্রফেশনাল অডিয়েন্স প্রফেশনাল...Read more

0 0 Reacts 0 View 19,078 Comment 0

ChatGPT কে এই ৭ ভাবে ব্যবহার করলে আপনার কাজ অর্ধেক হয়ে যাবে!

ChatGPT কে এই ৭ ভাবে ব্যবহার করলে আপনার কাজ অর্ধেক হয়ে যাবে!

আজকাল অনেকে ChatGPT কে শুধু প্রশ্নের উত্তর জানার জন্য ব্যবহার করেন। কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অফিস, পড়াশোনা কিংবা...Read more

0 0 Reacts 0 View 2,613 Comment 0

স্মার্ট ফোন ব্যবহার করে অনলাইন থেকে আয় করার উপায় কি?

অনলাইনে এমন কিছু কাজ আছে, যা ঘরে বসেই শুধু স্মার্ট ফোন ব্যবহার করে করা যায়! ইনকামও করা যায়। এমন কিছু...Read more

0 0 Reacts 0 View 20,624 Comment 0

ChatGPT দিয়ে CV বানানোর সব থেকে সহজ পদ্ধতি!

ChatGPT দিয়ে CV বানানোর সব থেকে সহজ পদ্ধতি!

ভালো একটি চাকরির জন্য আবেদন করছেন, কিন্তু CV বানাতেই ঘণ্টার পর ঘণ্টা চলে যাচ্ছে? অনেকে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা ভালোভাবে জানেন,...Read more

0 0 Reacts 0 View 252 Comment 0