তাকে ছাড়া বাঁচতে পারবো না! এই কথাটা একদিন ভুল মনে হবে। কারন, কিছু মানুষ আমাদের জীবনে এতটা গভীরে জায়গা করে নেয় যে, তাদের ছাড়া একটা দিনও ভাবতে পারি না। কথা না হলে অস্থির লাগে, দেখা না হলে মন খারাপ হয়, একটু অভিমান হলেই বুকের ভেতর কেমন যেন মোচড় দেয়। মনে হয়, এই মানুষটাই আমার সব! ওকে ছাড়া কিছুই সম্ভব না, ও ছাড়া বেঁচে থাকাটাই অর্থহীন। কিন্তু সময়, সময় বড় অদ্ভুত! একদিন হুট করেই যোগাযোগ কমে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, দেখা হওয়াও বন্ধ হয়ে যায়। প্রথমদিকে খুব কষ্ট হয়, কান্না পায়, মনে হয় এই শূন্যতা হয়তো আর কোনোদিনও ভরবে না। কিন্তু ধীরে ধীরে, আস্তে আস্তে, আমরা মানিয়ে নিতে শুরু করি। নতুন মানুষ আসে, নতুন ব্যস্ততা আসে, নিজের সঙ্গেই সময় কাটানো শিখে ফেলি। তারপর একদিন? হঠাৎ করে হয়তো মনে পড়ে সেই মানুষটার কথা। কিন্তু তখন আর চোখে জল আসে না, বুকটা ভারী হয় না। বরং মনে হয়, "ইশ! কী পাগলই না ছিলাম! ভাবতাম, ও ছাড়া আমি থাকতেই পারবো না!" অথচ আমি দিব্যি আছি, ভালো আছি, হাসছি, চলছি, স্বপ্ন দেখছি। এটাই জীবন! কেউ কারও জন্য থেমে থাকে না, সময় কাউকে অপেক্ষা করিয়ে রাখে না। যাকে ছাড়া একসময় দম বন্ধ হয়ে আসতো, সে-ই একদিন কেবল স্মৃতি হয়ে যায়। হয়তো পুরোনো ছবি দেখে একগাল হাসি আসে, একটু নস্টালজিয়া হয়, কিন্তু কষ্ট আর হয় না। তাই যারা এখনো ভাবছো, ও ছাড়া জীবনই শেষ! তাদের বলছি, অপেক্ষা করো। সময় তোমাকে বদলে দেবে, তোমার জীবন নতুন রঙে রাঙিয়ে দেবে। আর একদিন তুমি নিজেই হাসতে হাসতে বলবে, কী বোকা ছিলাম!
Love Story
Public . 11-Oct-2025তাকে ছাড়া বাঁচতে পারবো না! কেন এই কথাটা একদিন ভুল মনে হবে?