অভাব এক ভয়ংকর বাস্তবতা!

অভাব এক ভয়ংকর বাস্তবতা!

অভাব এক ভয়ংকর বাস্তবতা, যা মানুষকে অদৃশ্য করে দেয়। অভাব শুধু টাকার ঘাটতি নয়, অভাব মানে সমাজের চোখে মূল্যহীন হয়ে যাওয়া। একজন পুরুষ যখন বেকার থাকে, তার কাছে শুধু অর্থের অভাব থাকে না, সম্মান, মর্যাদা, ভালোবাসা, সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যায়। পরিবার তাকে শুধু অভ্যাসবশত মেনে নেয়, কিন্তু গভীরে একটা হতাশা লুকিয়ে রাখে। বন্ধুদের হাসাহাসি আর আত্মীয়দের খোঁটা তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। সম্পর্ক গুলো একে একে দূরে সরে যায়, কারণ সমাজ বলে। বেকারের কোনো অনুভূতি থাকতে নেই! একটা বেকার ছেলের দিন কেমন হয়? সে প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবে, আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলালো না! তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে। কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়ে যায়। কেউ তাকে বিশ্বাস করতে চায় না। "অভিজ্ঞতা নেই!" "আমাদের লোক লাগবে না!" "তুমি কেমন যেন!" প্রতিদিন এই কথাগুলো তাকে আরো ভেঙে দেয়। তারপর? একসময় সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। স্বপ্ন দেখা ছেড়ে দেয়, কারণ স্বপ্ন দেখা নাকি শুধু টাকাওয়ালা মানুষের জন্য! সমাজ শুধু সফলদের গল্প মনে রাখে, কিন্তু যারা প্রতিদিন এই যুদ্ধে হেরে যায়, তারা কোথায়? কেউ বি'ষ খেয়ে ফেলে। কেউ একসময় হারিয়ে যায়। আর কেউ মেনে নেয়— "আমার জন্মটাই ভুল ছিল!" এই গল্পের শেষ কোথায়? অভাবের এই লড়াই খুব কম মানুষই জিততে পারে। কিন্তু যারা পারে, তারা শুধু নিজেদের জন্যই নয়, হাজারো নিঃশব্দ স্বপ্নের জন্য আলো হয়ে ওঠে। একটা কঠিন সত্য হলো—এই সমাজ শুধু সাফল্য ভালোবাসে, কষ্টের গল্প শোনে না। তাই যদি বেঁচে থাকতেই হয়, তাহলে এমনভাবে বাঁচুন যাতে একদিন এই সমাজ আপনাকে চিনতে বাধ্য হয়!

0 0 Reacts 0 View 94,419 Comment 0
Profile Photo

ম্যাচিউরিটি আসলে কখন আসে?

ম্যাচিউরিটি আসলে কখন আসে?

ম্যাচিউরিটি আসলে সেই মুহূর্ত, যখন তুমি বুঝে যাও– সব কথা বলার প্রয়োজন নেই। যখন নিজের সময়, শক্তি আর মানসিক শান্তির...Read more

0 0 Reacts 0 View 32,005 Comment 0

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা যা করবেন তাই নিচে উপস্থাপন করা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে...Read more

0 0 Reacts 0 View 114,953 Comment 0

সুখের কাছে সাফল্যের আত্মসমর্পণ কেন?

সুখের কাছে সাফল্যের আত্মসমর্পণ কেন?

বড় চাকরি, দামী গাড়ি, অঢেল বিত্ত! এসবকে সমাজ নির্ধারিত মানদণ্ডে সফলতার প্রতীক বলা যায়। আয়েশী জীবনযাপনের রসদ হিসেবে এগুলো কার্যকর...Read more

0 0 Reacts 0 View 58,670 Comment 0

জীবন মনে কি?

জীবন মনে কি?

জীবন হলো এক জটিল অংকের নাম। যার যোগফল কখনো মিলবে কখনো মিলবে না। তবুও জীবনে চলবে। জীবন সব সময় একই...Read more

0 0 Reacts 0 View 78,307 Comment 0

মানুষ আসলে হোঁচট খায় কোথায়?

মানুষ আসলে হোঁচট খায় কোথায়?

মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না। হোঁচট খায় ছোট ছোট নুড়ি পাথরে, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউ-পাথরের টুকরোতে। পাহাড়ের...Read more

0 0 Reacts 0 View 60,284 Comment 0

আসলেই কি মেয়েদের সুখে থাকলে ভূতে কিলায়?

আসলেই কি মেয়েদের সুখে থাকলে ভূতে কিলায়?

কথায় আছে সুখে থাকলে ভূতে কিলায়। জামাইয়ের কামকাজ করলে হয়ে যায় বান্দি, আর নর্দমায় নেমে কাজ করলে হয়ে যায় নারী স্বাধীনতা!...Read more

0 0 Reacts 1 View 56,935 Comment 1

সত্যিকার বাংলাদেশের মানচিত্র!

সত্যিকার বাংলাদেশের মানচিত্র!

মানচিত্র দুটো মনযোগ সহকারে খেয়াল করুন। প্রথমটি বৃটিশরা বাংলা দখল করার ৮ বছর পর। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে...Read more

0 0 Reacts 1 View 102,046 Comment 0

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই,...Read more

0 0 Reacts 0 View 120,274 Comment 0

জীবনে খারাপ সময় এলে কেন হতাশ হবেন না!

জীবনে খারাপ সময় এলে কেন হতাশ হবেন না!

জীবনে খারাপ সময় এলে হতাশ হবেন না। কষ্টকে সহ্য করতে শিখুন। মনে রাখবেন, খারাপ পরিস্থিতিতে মুখোশধারী অমানুষেরা সবসময়ই ক্ষতি করতে...Read more

0 0 Reacts 0 View 118,650 Comment 0

ইরানকে কি ধ্বংস করা যাবে?

ইরানকে কি ধ্বংস করা যাবে?

ইরানকে জীবনেও একেবারে ধ্বংস করা যাবে না, কারণ ইরানের বডিগার্ড স্বয়ং মহান সৃষ্টিকর্তা! তিনি তাঁর কুদরত দিয়ে ইরানকে চারদিক থেকে...Read more

0 0 Reacts 1 View 58,942 Comment 0