বসকে পরিবর্তন করা আপনার হাতে নেই, বস যদি আপনার প্রত্যাশা মতো না হয় বা ভাগ্য ভালো না হয়, তখন হতাশ হয়ে গেলে চলবে না। কিছু বাস্তবমুখী কৌশল নিতে পারেন। ➤ নিজের কাজের প্রতি ফোকাস রাখুনঃ- খারাপ বস থাকলেও নিজের কাজকে অবহেলা করবেন না। ➤ আবেগ নিয়ন্ত্রণ করুনঃ- বস বেশি বাড়াবাড়ি করলেও আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেবেন না। বেশি তর্ক করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বরং কৌশলে চলুন। ➤ সম্পর্ক মেইনটেইন করুনঃ- যতটা সম্ভব পেশাদারভাবে বসের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনার কাজ পরিষ্কার রাখুন। ➤ সহকর্মীদের সাপোর্ট নিনঃ- মাঠকর্মী বা অন্য সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। এতে মানসিক চাপ কমবে এবং কাজের পরিবেশও সহজ হবে। ➤ বিকল্প দক্ষতা গড়ে তুলুনঃ- বস বদলানো আপনার হাতে নেই, কিন্তু নিজের দক্ষতা বাড়ানো আপনার হাতে আছে। MIS, ডিজিটাল রিপোর্টিং, কমিউনিকেশন—এসব শিখুন। এগুলো ভবিষ্যতে আপনাকে আরও শক্তিশালী করবে। ➤ ধৈর্য ধরুন ও সুযোগ খুঁজুনঃ- খারাপ বস আজীবন থাকবে না। হয়তো বদলি হবে, হয়তো আপনি অন্য জায়গায় সুযোগ পাবেন। ততদিন ধৈর্য ধরুন, কাজ শিখুন, অভিজ্ঞতা নিন। সহজভাবে বললে, বসকে পরিবর্তন করা আপনার হাতে নেই! কিন্তু নিজের মনোভাব, দক্ষতা আর কাজের মান ঠিক রাখা পুরোপুরি আপনার হাতে।
Life Story
Public . 28-Sep-2025বস ভালো না হলে কি করবেন?