জীবনটা তোমার, চয়েসও তোমারই হবে!

জীবনটা তোমার, চয়েসও তোমারই হবে!

জীবনটা তোমার,চয়েসও তোমার। এই পৃথিবীতে চলতে গেলে প্রতিনিয়ত অসংখ্য মানুষের মুখোমুখি হতে হবে। ভিড় ঠেলে সামনে এগোতে হবে, নানা রকম কথা কানে আসবে। কিন্তু এই ভিড়ে তুমি যা করো তা হলো ইগনোর। কারণ জীবনটা তোমার, সিদ্ধান্তও তোমাকেই নিতে হবে। জীবনের পথে কিছু মানুষ আসবে শুধু আবর্জনা ছড়াতে। তাদের কাজই হলো তোমার চারপাশটা বিষিয়ে তোলা। তাদের থেকে দূরে থাকো, নেগেটিভিটি দেখলেই নিজেকে সরিয়ে নাও। এতে কোনো লজ্জা নেই, বরং এটাই বুদ্ধিমানের কাজ। খারাপ লাগলেও মানতে হবে, যাদের তুমি বন্ধু ভাবো, তাদের অনেকেই তোমার ক্ষতি দেখতে চায়। তারা সহানুভূতির মুখোশ পরে তোমার কাটা ঘায়ে নুন ছিটায়। তুমি সেই সুযোগটা দিও না। অপ্রয়োজনে তর্কে যেও না, কাউকে বোঝানোর দরকার নেই। কেউ যদি তোমাকে মূর্খ বলে হেসে উড়িয়ে দাও। তোমার সময় আর শক্তিটা বাঁচাও। কারণ সেটাই আসল। তারা যা বলছে, শুনে নাও, হাসো আর মনের ভেতর থেকে ধন্যবাদ বলে নিজের পথে এগিয়ে চলো। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তারাই আসল জীবনটা বোঝে। তোমাকে নিয়ে যখন অন্যরা ব্যস্ত থাকবে সমালোচনায়, তখন তুমি একটা ভালো বই পড়ো, প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরে আসো, রংতুলি হাতে ক্যানভাসে রঙ ঢালো। ঘর গোছাও, গান শুনো, সিনেমা দেখো, গাছ লাগাও, খেলাধুলা করো, ছবি তুলো, ব্যায়াম করো কিংবা স্রষ্টার উপাসনায় মন দাও। সবচেয়ে জরুরি ব্যাপার হলো তাদের কথায় রিয়েক্ট করো না। দিনশেষে তুমিই জানো তুমি কে, আর কারা তোমার জীবনে সত্যিকারের গুরুত্ব রাখে। তোমার পরিবার ও প্রকৃত বন্ধুদের নিয়ে একটা নিরাপদ বাউন্ডারি তৈরি করো তাদের কাছেই নিজেকে উজাড় করে দাও, যাদের সামনে তুমি আয়নার মতো দাঁড়াতে পারো, যাদের সামনে ঝুঁকতে পারো। কারণ তারাই তোমার মঙ্গল চায়। বাকিদের একপাশে সরিয়ে দাও তারা শুধুই শব্দদূষণ। একটা কথা মনে রাখো জীবনটা অপূর্ব সুন্দর। তুমি যে পৃথিবীতে আছো, সেটাও অপূর্ব। পথচলায় যদি আগাছা বা কাঁটাঝোপ সামনে আসে, সাইড কাটিয়ে এগিয়ে যাও। সব কথার উত্তর দিতে নেই, সব কিছুর প্রতিক্রিয়া দেখাতে নেই, সবাইকে বোঝানোরও দরকার নেই। এই ছোট ছোট বোধগুলো যদি আয়ত্তে আনো, তবে হারাবার কিছু থাকবে না; জয়টাই হবে তোমার।

0 0 Reacts 0 View 60,482 Comment 0
Profile Photo

লাইফে কেন প্রচুর টাকা ইনকাম করতে হবে।

লাইফে কেন প্রচুর টাকা ইনকাম করতে হবে।

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে...Read more

0 0 Reacts 0 View 119,119 Comment 0

১০ টি অজানা সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

১০ টি অজানা সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

১০ টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিচে তুলে ধরা হল। ০১) পৃথিবীতে যত সংখ্যক মানুষ একাকীত্বে ভোগে থাকেন, তার মধ্যে ৬০% ই হলেন...Read more

0 0 Reacts 0 View 119,332 Comment 0

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন?

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন?

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন তাই নিচে তুলে ধরা হল। আপনি যদি সবসময় শুধু এটাই ভাবতে থাকেন যে,...Read more

0 0 Reacts 0 View 33,626 Comment 0

পুরুষ মানুষ সহজে কাঁদে না কেন?

পুরুষ মানুষ সহজে কাঁদে না কেন?

পুরুষ মানুষ সহজে কাঁদে না... কারণ পুরুষের চোখে জল মানায় না... জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যতো কষ্টই...Read more

0 0 Reacts 0 View 108,816 Comment 0

জীবনকে অতিরিক্ত কঠিন করে তুলবেন না যে কারনে?

জীবনকে অতিরিক্ত কঠিন করে তুলবেন না যে কারনে?

জীবনকে অতিরিক্ত কঠিন করে তুলবেন না। অতিরিক্ত আত্মকেন্দ্রিক হলে আপনি নিজেই নিজের মধ্যে হারিয়ে যাবেন! আবার অতিরিক্ত খোলামেলা হয়ে পড়লে...Read more

0 0 Reacts 0 View 57,834 Comment 0

ক্যারিয়ার পরিবর্তন কি ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি

ক্যারিয়ার পরিবর্তন কি ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি

ক্যারিয়ার পরিবর্তন ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি জীবনে কী চান...Read more

0 0 Reacts 0 View 36,621 Comment 0

জীবনে অনেক বড় হওয়ার চেয়েও কেন বেশি জরুরি হলো একজন ভালো মানুষ হওয়া?

জীবনে অনেক বড় হওয়ার চেয়েও কেন বেশি জরুরি হলো একজন ভালো মানুষ হওয়া?

জীবনে অনেক বড় হওয়ার চেয়েও বেশি জরুরি হলো একজন ভালো মানুষ হওয়া। আপনার অর্জনের তালিকায় হয়তো অনেক নামিদামি পদক নেই, তাতে...Read more

0 0 Reacts 0 View 20,266 Comment 0

কেন সহজলভ্য হওয়া উচিত না?

কেন সহজলভ্য হওয়া উচিত না?

এতটা সহজলভ্য কখনোই হবেন না, যতটা সহজলভ্য হলে মানুষ আপনাকে চাওয়ার আগেই পেয়ে যায়। এতটা আন্তরিক কখনোই হবেন না, যতটুক হলে...Read more

0 0 Reacts 1 View 20,081 Comment 0

জীবনে অন্তত একবার একা একা এই কাজগুলো করে দেখুন?

জীবনে অন্তত একবার একা একা এই কাজগুলো করে দেখুন?

নিজের সঙ্গে সময় কাটানো মানেই একাকীত্ব নয়। বরং এই সময়গুলো আপনাকে নিজের চিন্তা, ইচ্ছা আর লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য...Read more

0 0 Reacts 0 View 13,842 Comment 0

২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?

২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?

তোমরা যারা ২৫-৩০ বা তারচেয়ে কমবয়সী তাদের জন্য কিছু কথা: ০১) জীবনে যখন যেখানে আনন্দ করা সম্ভব, করো। পরিবারের সাথে, বন্ধুদের...Read more

0 0 Reacts 1 View 120,114 Comment 0