জীবন নিয়ে যারা আজীবন সংগ্রাম করে যায়, তারা সহজে সুখের দেখা পায় না! সামান্য সুখী হতে যারা নিজের ভালো থাকাকে বিসর্জন দেয়, সুখ সবসময় তাদের অধরাই থেকে যায়! জীবন নিয়ে যাদের দুঃখবোধের শেষ নেই, আক্ষেপের শেষ নেই, যারা জীবন নিয়ে হতাশাগ্রস্ত এবং দুশ্চিন্তায় দিন কাটায়, বাস্তবতা তাদের সুখী হতে দেয় না! মানুষ মূলত সুখী হতেই নিজের দিক থেকে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকে। তবে বাস্তবতা হচ্ছে, যারা সুখী হওয়ার জন্য আজীবন শুধু সংগ্রাম এবং জীবনের সাথে যুদ্ধ করে যায়, জীবন তাদের মারাত্মক ভাবে যন্ত্রণা দেয়! মানুষের জীবনে দুঃখের শেষ নেই। তাই মানুষ কখনোই দুঃখকে ভয় করে না। মানুষ ভয় করে, এইসব দুঃখের মাঝে একা একা সংগ্রাম করে যেতে। আজীবন দুঃখ পেলেও মানুষের যন্ত্রণাবোধ হয় না, যদি সেই দুঃখের দিনে তার পাশে সাহস দেয়ার মতো, কাঁধে হাত রেখে ভরসা দেয়ার মতো একটা সঠিক মানুষ থাকে।
Life Story
Public . 07-Mar-2025মানুষের জীবনে দুঃখের শেষ নেই!