শিক্ষার মর্যাদা কি অর্থের তুলনায় শ্রেষ্ঠ?

শিক্ষার মর্যাদা কি অর্থের তুলনায় শ্রেষ্ঠ?

শিক্ষার মর্যাদা অর্থের তুলনায় শ্রেষ্ঠ। এতো এতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করে কত টাকা বেতন পাও? সিঙ্গারা বিক্রি করে মাসে তোমার চেয়ে বেশি আয়! সিএনজি চালকরাও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার প্রাথমিক বেতনের চেয়ে বেশি উপার্জন করে। বিদেশে শ্রম বিক্রি করে কতজনই তো স্ত্রীকে ভরিতে ভরিতে সোনা-দানা দেয়। চাকরি করে জীবনে আর কী করলে?—এমন কথায় মনটা বিষিয়ে ওঠে। তবে কি পড়াশোনার মূল্য একেবারেই অর্থবিত্তের বাজারে টিকল না? অনেকে আবার চাকরি ছেড়ে কচুর লতি চাষ করে লাখ টাকা আয় করছে, কেউ বা ফুচকা বিক্রি করেই কোটিপতি! এসব মন ভোলানো তুলনায় কান দিলে সর্বনাশ ছাড়া কিছুই নেই। শিক্ষার সাথে টাকা-কড়ির সরল তুলনা করা বোকামি ছাড়া আর কিছু নয়। ধরা যাক, প্রথম শ্রেণির চাকরিজীবীর প্রবেশনকালের বেতন একজন মুচির মাসিক আয়ের সমান কিংবা কম। তা শুনে কি মন খারাপ করা উচিত? কিন্তু যদি মুচিজী তার আয় দ্বিগুণ করতে চান তবে তাঁকে কাজের সময় ও পরিশ্রমও দ্বিগুণ করতে হবে। অথচ চাকরিজীবীর আয় দ্বিগুণ কিংবা তিনগুণ করতে একই অনুপাতে পরিশ্রম বা কর্মক্ষেত্রে সময় ব্যয় বাড়ানো লাগে না। অপেক্ষা করতে হয়, সময়কে সুযোগ দিতে হয়। শিক্ষার যে ভিন্নতর মূল্য আছে, শিক্ষিতের যে সমাজে স্বীকৃতি আছে, তা হাতে-কলমে বোঝা যায়। জীবনের কোনো শিক্ষা কখনোই বৃথা যায় না। তাহলে কেন মানুষ চাকরির জন্য এত হাপিত্যেশ করে, যদিও ভ্যানচালকের আয় বেশি? উত্তর একটাই—সম্মান। আত্মসম্মান না থাকলে যে কাউকে যে কোনো মুহূর্তে আত্মসমর্পণ করতে হয়। কোনো পেশাকেই খাটো করা হচ্ছে না, তবে শিক্ষার আলো যে পথ উন্মোচন করে তা জীবনের দিশা বদলায়। অশিক্ষিতের হাতে বিপুল অর্থ দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক সমন্বয়। জ্ঞানের আলোয় আলোকিত মানুষের কাজ ক্ষুদ্র হতে পারে, আয় সীমিত হতে পারে, পরিবেশ প্রতিকূলও হতে পারে, কিন্তু সে জীবনের জয়যাত্রার অংশ হয়ে ওঠে। অর্থসম্পদ-ই জীবনের একমাত্র চাওয়া নয়—জ্ঞান ও জ্ঞানীর ছায়াই জীবনের প্রকৃত আশ্রয়। অন্যের আয়ের সাথে তুলনা করে নিজের অবস্থান পরিমাপ করা কখনো বুদ্ধিদীপ্ত নয়। পেশাগত সম্মান জীবনের জন্য অক্সিজেনের মতো অপরিহার্য। কত ছোট কাজ করছো বা কত বেতন পাচ্ছো—তার চেয়ে জরুরি হলো জীবনের জটিলতা কত সহজে মোকাবিলা করতে পারছো। জ্ঞানের আলো ছাড়া কাউকে আলোকিত করা অসম্ভব। একজন রিকশাচালক অর্থের বিনিময়ে সেবা দেন, আর একজন জ্ঞানী চিন্তার বিনিময়ে জাতিকে দিকনির্দেশনা দেন। কোনটা শ্রেষ্ঠ—তা নির্ধারণ করতে হয় নিজের বিবেক দিয়ে। তবে শিক্ষার মূল্য সর্বদাই অতুলনীয়। জ্ঞানীর জীবন অভাবে কেটে যেতে পারে, কিন্তু সেই অভাবেও সুখ আবিষ্কারের বিস্ময় থাকে। অন্যের আয়ের প্রতি লোভী হয়ে নিজের বোধ-বুদ্ধি, চিন্তা ও চেতনা বিসর্জন দেওয়া অনুচিত। কেউ যদি গোবর নেড়ে কোটি টাকা আয়ও করে—তবু তার সাথে তুলনা করা স্বভাববিরুদ্ধ হওয়া উচিত। বেশি আয় করার পথ সবার সামনে উন্মুক্ত; যার প্রয়োজন বেশি সে চেষ্টা করবে। তবে শিক্ষা ও সার্টিফিকেটের সাথে বিদেশি শ্রম বিক্রির তুলনা করা কেবলই গোস্তাখি। চিন্তার জগৎকে প্রসারিত করতে না পারলে মানবিক গুণাবলি অর্জনও সম্ভব নয়। সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি অর্থ গ্রহণ না করেন—তাহলেই প্রমাণ হয় শিক্ষা আসল সম্পদ, আর সবচেয়ে মূল্যবান সম্পদ। অন্যের সম্পদ দেখে লোভে ভেসে গেলে কিংবা সারাক্ষণ তুলনায় ব্যস্ত থাকলে মন খারাপই দীর্ঘায়িত হবে। বরং ব্যস্ততা বাড়ুক দক্ষতা অর্জনের লক্ষ্যে। জীবনে সম্পদ থাকুক এতটুকুই, যা সহজভাবে সময় কাটাতে সাহায্য করে। অবশিষ্ট সময় থাকুক শিক্ষা ও জ্ঞানের আলো অর্জনে প্রস্তুত মন নিয়ে। সম্মান অর্জনের পথ খুঁজে নেওয়াই আসল করণীয়। অর্থ-প্রাচুর্যে চেয়ার কেনা যায়, কিন্তু যোগ্যতা ও সম্মান কেনা যায় না।

0 0 Reacts 0 View 49,745 Comment 0
Profile Photo

কর্মের চক্র জীবন কি সত্যিই হিসাব ফিরিয়ে দেয়?

কর্মের চক্র জীবন কি সত্যিই হিসাব ফিরিয়ে দেয়?

একটি ছোট্ট বীজের কথা ভাবুন। আজ আপনি মাটিতে যে বীজটি রোপণ করছেন, আগামীকাল সেটিই একটি গাছ হয়ে বেড়ে উঠবে। বীজটি...Read more

0 0 Reacts 0 View 186 Comment 0

অন্যের কথায় কান না দিয়ে কীভাবে সফল হবেন?

অন্যের কথায় কান না দিয়ে কীভাবে সফল হবেন?

অন্যের কথায় কান না দিয়ে যেভাবে সফল হবেন সেই সম্পর্কে নিচে তুলে ধরা হল। ❍ নিজের লক্ষ্য নির্ধারণ করুন :– কী...Read more

0 0 Reacts 0 View 94,676 Comment 0

মূল্য না বুঝে অবহেলা করার ফলাফল হতে পারে?

মূল্য না বুঝে অবহেলা করার ফলাফল হতে পারে?

একদল বানর এক কৃষকের ক্ষেত থেকে প্রতিদিন ভুট্টা চুরি করত। এজন্য বানরদের দেখলেই লাঠি নিয়ে তাড়া করত ক্ষেতের মালিক। ফলে...Read more

0 0 Reacts 0 View 65,105 Comment 0

তীব্র গরমে কিভাবে ঠান্ডা হওয়া যায়!

তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দের হতে পারে, কিন্তু তাপপ্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময়। ০১) ক্ষতির...Read more

0 0 Reacts 1 View 60,797 Comment 0

জীবনের প্রতিটা ধাপ সাবধানে ফেলো!

জীবনের প্রতিটা ধাপ সাবধানে ফেলো!

জীবনে আমরা অনেক স্বপ্ন দেখি, এগিয়ে যেতে চাই, কিছু করতে চাই। কিন্তু একটা বাস্তব সত্য হলো, বহু মানুষ অপেক্ষায় থাকে,...Read more

0 0 Reacts 0 View 92,572 Comment 0

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

বেশিরভাগ ক্ষেত্রেই এই কথার ব্যাপারে আমি দ্বিমত করি। যারা অলস, কাজকে ভয় করে, শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে তারাই...Read more

0 0 Reacts 1 View 115,273 Comment 0

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি!

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি!

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি। কোনো মানুষের Successful বা Failure হওয়ার পিছনে কি কাজ করে? কোন...Read more

0 0 Reacts 0 View 100,073 Comment 0

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না!

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না!

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না তাই নিচে উপস্থাপন করা হল। ০১। আপনার বেতন, বোনাস, ওভারটাইম, ইনক্রিমেন্ট। ০২। আপনি যদি...Read more

0 0 Reacts 0 View 108,854 Comment 0

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়?

অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। দেখবেন আপনি যত বেশি ভণ্ড হবেন, আপনার ফ্রেন্ড সার্কেলও তত বেশি বড় হবে। মানে এরা...Read more

0 0 Reacts 0 View 26,414 Comment 0

বিশ্বাসের বাজার কেন মন্দা?

বিশ্বাসের বাজার কেন মন্দা?

জীবনে কার পক্ষে দাঁড়াচ্ছেন, কার জন্য লড়ছেন তা ভেবে-মেপে নেবেন। যাকে বাঁচাতে সাঁতরাতে নামলেন, সে যদি আপনার ডুবে যাওয়া উপভোগ...Read more

0 0 Reacts 0 View 38,790 Comment 0