জিতে যাওয়া মানেই জীবন নয়! হেরে যাওয়ার মধ্যেও কি বেঁচে থাকা যায়?

জিতে যাওয়া মানেই জীবন নয়! হেরে যাওয়ার মধ্যেও কি বেঁচে থাকা যায়?

জীবনের কাছে হেরে গেলাম... লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল তাকে হয়তো কেউ বলেনি, জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ। ডেল কার্নেগি, শিব খেরা-রা বারবার একটা কথাই বলেছেন, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই। কিন্তু কেউ বলে না...তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারো ক্লান্ত লাগবে। একটু বসো। এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই। সবসময় দৌড়াতে হয় না। খানিকটা জিরিয়ে নাও। অনেকক্ষণ তো শক্ত থেকেছ, এবার একটু নরম হও — একথা কেউ বলে না। বলে না বলেই ফুলের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ প্রেমের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা চাকরির জন্য, কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য। তাইতো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো। খুব ছোট একটি স্বপ্নের জন্যে! খুব ছোট দুঃখের জন্যে! আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে! একফোঁটা সৌন্দর্যের জন্যে। আমাদের চারপাশের প্রতিটা মানুষের ছোট হলেও একটা স্বপ্ন থাকে। তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলতে রোদ্দুর চায়, একফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চায়। মা, বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ আপনাদের সবার কাছে অনুরোধ...জিতে যাওয়ার মোটিভেশন দেন — তাতে সমস্যা নাই, কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু প্রত্যেকেই বাঁচতে চায়। পৃথিবীর আলো, বাতাস, জল বা জোৎস্নায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীদের জন্য থাকুক, ওটার ভাগ কেউ চায় না! তাই বলে হেরে যাওয়া মানুষটার ওপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। কারো নেই।

View 60,387 | Like () | Comments (0)
Profile Photo

আপনার ম্যাচুরিটি কতটা তা কিভাবে বুঝবেন?

আপনার ম্যাচুরিটি কতটা তা কিভাবে বুঝবেন?

আপনার ম্যাচুরিটি কতটা, তা আসলে বোঝা যায় আপনি অন্যের গোপন কথা কতটা দায়িত্ব নিয়ে রাখতে পারেন তার ওপর। বড় হওয়া...Read more

View 18,939 | Like () | Comments (0)

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত! আজকের হাসি কাল কান্নায় ভেসে যায়। যে মানুষটা একদিন বুকের ভেতর আলো জ্বেলেছিল, সে-ই হয়তো আজ...Read more

View 46,986 | Like () | Comments (0)

সরকা‌রি চাক‌রি পে‌তে হলে কি লক্ষ্য থাকা উচিৎ!

সরকা‌রি চাক‌রি পে‌তে হলে কি লক্ষ্য থাকা উচিৎ!

এক‌টি সরকা‌রি চাক‌রি পে‌তেই হ‌বে এমন লক্ষ্য যা‌দের, তারা কখ‌নো আবেদন কর‌তে কৃপণতা কর‌বেন না। হ্যাঁ, অনে‌কের প্রথম পরীক্ষা‌তেই চাক‌রি...Read more

View 25,667 | Like () | Comments (0)

তুমি কি জানো, তোমার ভেতরে কত শক্তি আছে?

তুমি কি জানো, তোমার ভেতরে কত শক্তি আছে?

তুমি হয়তো অনুভব করছো না, কিন্তু তুমি পারবে! কখনো ভেবেছো, কেন কিছু মানুষ স্বপ্ন দেখে আর কিছু মানুষ স্বপ্ন পূরণ করে?...Read more

View 100,361 | Like () | Comments (0)

যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা!

যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা!

যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা তাই নিচে উপস্থাপন করা হল। ১) লক্ষ্য নির্ধারণ :- সুস্পষ্ট ও অর্জন করা...Read more

View 57,464 | Like () | Comments (0)

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

বাংলাদেশের শহরগুলোতে পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে, একটু ভেবে দেখি চলুন। গড়ে অফিস থেকে ফিরতে রাত ৯টা। অনেকেই আরও...Read more

View 118,179 | Like () | Comments (0)

জীবনে এমন কি জিনিস আছে, যা কখনোই কাউকে বলবেন না?

জীবনে এমন কিছু জিনিস আছে, যা কখনোই কাউকে বলবেন না! 🔹 নিজের পরিকল্পনা। কারণ সবাই আপনার সফলতা দেখে খুশি হয় না। 🔹...Read more

View 6,786 | Like () | Comments (0)

মেয়েদেরকে বিশ্বাস করা কি সত্যই কঠিন কাজ?

মেয়েদেরকে বিশ্বাস করা কি সত্যই কঠিন কাজ?

মেয়েদেরকে বিশ্বাস করা সত্যই কঠিন কাজ। আপনার ঘরে থাকা যেই মেয়ে মানুষটা আপনাকে বলছে, তার জীবন আপনার জন্য শেষ। বাহিরের...Read more

View 84,272 | Like () | Comments (0)

নিজের ধ্বংসের ৩টি কারণ কি?

নিজের ধ্বংসের ৩টি কারণ কি?

নিজের ধ্বংসের ৩টি কারণ নিচে উপস্থাপন করা হল। ❑ নিজের শক্তিকে নিয়ে অনেক বেশি অহংকার করা। প্রথম জিনিস যে সবসময় ভাল হয়...Read more

View 44,228 | Like () | Comments (0)

পুরুষের বয়সের সাথে কেন চাহিদার পরিবর্তন হয়না এবং নারীর বয়স সাথে চাহিদার পরিবর্তনের কেন?

পুরুষের বয়সের সাথে কেন চাহিদার পরিবর্তন হয়না এবং নারীর বয়স সাথে চাহিদার পরিবর্তনের কেন?

পুরুষ মানুষ ১৮ বছরে যা চায়! ৯০ বছরেও তাই চায়! পুরুষের চাওয়ার কোনো পরিবর্তন নেই বিশেষ করে মনের মানুষের ক্ষেত্রে। কিন্তু...Read more

View 96,727 | Like () | Comments (0)