বিয়ে আর প্রেমের মধ্যে পার্থক্য কি?

বিয়ে আর প্রেমের মধ্যে পার্থক্য কি?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার। প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন। আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই রেস্ট্রিকশনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন। টোটালি ডিফরেন্ট জীবনদর্শনের দুজন মানুষ! আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা। এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে। একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ। প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন। বিয়ে তা নয়! বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস! বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ। সন্ধ্যার অফিস-ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শার্ট। একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা। বিছানায় ভেজা তোয়ালে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, কখনো কখনো নাকডাকা। সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু। বাসায় পরে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা। বিয়ে মানেই হাজার নোংরা জিনিস! কোথায় যেন পড়েছিলাম- পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো। কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই।বিয়ে করার আগে, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন। ঠিক তেমনি, বিয়ে ভাঙার আগেও, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন। সহমত হলে শেয়ার করুন।

0 0 Reacts 0 View 98,149 Comment 0
Profile Photo

বর্তমান যুগে বিয়ে করা কেন এত কঠিন!

বর্তমান যুগে বিয়ে করা কেন এত কঠিন!

বর্তমান যুগের ছেলেদের বিয়ে করার ব্যাপারটা! এত পরিমান কঠিন হইছে যে. মাঝে মাঝে মনে হয় এর চেয়ে এভারেজ জয় করা...Read more

0 0 Reacts 0 View 106,149 Comment 0

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

যেভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন তাই নিচে দেওয়া হল। ❖ রাগ কমানঃ- দুইজন কখনো একসাথে রেগে যাবেন না। একজন রেগে গেলে...Read more

0 0 Reacts 0 View 50,157 Comment 0

পুরোনো প্রেম ভুলবেন কী করে?

পুরোনো প্রেম ভুলবেন কী করে?

কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ...Read more

0 0 Reacts 1 View 104,387 Comment 0

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন!

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন!

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন! আসলে জোর করে কাউকে কখনো আটকে রাখা যায় না, আর আটকে রাখাটার মাঝে...Read more

0 0 Reacts 0 View 19,576 Comment 0

সরল মনের মানুষগুলোর জীবন সঙ্গী কেমন হয়?

সরল মনের মানুষগুলোর জীবন সঙ্গী কেমন হয়?

একটু খেয়াল করলে দেখবেন; সরল মনের মানুষগুলোর জীবন সঙ্গী হয়-বেরসিক, গম্ভীর কিংবা উদাসীন প্রকৃতির! জীবনের জন্য অতি মূল্যবান এবং তাৎপর্য হচ্ছে...Read more

0 0 Reacts 1 View 67,303 Comment 0

কাক সংঙ্গী হারালে দ্বিতীয়বার জোড়া বাঁধেনা কেন জানেন?

কাক সংঙ্গী হারালে দ্বিতীয়বার জোড়া বাঁধেনা কেন জানেন?

কারন কাক সংঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না। আর প্রানীকূলের এ নোংরা প্রানীটাও জানে দ্বিতীয় জন কখনো...Read more

0 0 Reacts 0 View 109,286 Comment 0

অনুভূতিটা কোথায় প্রকাশ করতে হয়?

অনুভূতিটা কোথায় প্রকাশ করতে হয়?

অনুভূতি টা সঠিক জায়গায় প্রকাশ করতে হয়। নিজের মৃত্যুর চেয়ে অনুভূতির মৃত্যু অধিক যন্ত্রণাদায়ক। জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিক ভাবে ভেবে নেয়া...Read more

0 0 Reacts 0 View 73,530 Comment 0

পুরুষ কখন সুন্দরত্বে পরিণত হয়?

পুরুষ কখন সুন্দরত্বে পরিণত হয়?

পুরুষ তখনই সুন্দরত্বে পরিণত হয়, যখন তার হৃদয়ে প্রিয়তমার প্রতি অগাধ দয়ামায়া থাকে। দুনিয়ার কাছে পুরুষের উপস্থিতি হতে পারে কঠোর। তার...Read more

0 0 Reacts 0 View 24,819 Comment 0

কথা যখন ধ্বংসের কারণ ও জীবনসঙ্গী নির্বাচনের সতর্কতা!

কথা যখন ধ্বংসের কারণ ও জীবনসঙ্গী নির্বাচনের সতর্কতা!

একজন নারীর অসংযত বা নেতিবাচক কথা ধীরে ধীরে একজন পুরুষের জীবন, সম্মান ও ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। এই ধরনের...Read more

0 0 Reacts 0 View 37,827 Comment 0

সব মেয়েরা কি টাকা পয়সার লোভী হয়?

সব মেয়েরা কি টাকা পয়সার লোভী হয়?

এ পৃথিবীতে সব মেয়েরা টাকা পয়সায় ইমোশন বিক্রি করে প্রেমে পড়ে না । কিছু কিছু মেয়েরা আছে টাকা পয়সা নিজেই...Read more

0 0 Reacts 1 View 109,244 Comment 0