অপমানকারীদের মুখ বন্ধ করার উপায় কী?

অপমানকারীদের মুখ বন্ধ করার উপায় কী?

আপনার চারপাশে নিশ্চয়ই এমন কিছু মানুষ আছেন, যারা সুযোগ পেলেই অপমান করে, খোঁচা দেয়, বা তুচ্ছ-তাচ্ছিল্য করে। হয়তো অফিসের সহকর্মী, আত্মীয়স্বজন, পরিচিত কেউ বা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা কিছু লোক— এমন মানুষ সব জায়গায় আছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কীভাবে এসব সামলাবেন? রাগ দেখাবেন? পাল্টা অপমান করবেন? নাকি চুপ করে সব সহ্য করবেন? না, এসবের কোনোটাই সঠিক পথ নয়। বরং নিচের স্টেপগুলো ফলো করেন— দেখবেন, এসব লোক আপনাকে অপমান করার সাহস পাবে না! ১. চুপ থাকুন, কিন্তু দুর্বল হয়ে নয়! কেউ অপমান করলেই তড়িঘড়ি করে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। কারণ যারা অপমান করে, তারা চায় আপনি রেগে যান, ভেতরে কষ্ট পান। আপনার প্রতিক্রিয়া তাদের কাছে বিনোদন। কিন্তু আপনি যদি ঠান্ডা থাকেন, তারা হতাশ হবে। এটা ঠিক চুপ থাকলেই যে সবকিছু ঠিক হয়ে যাবে, তা নয়। তবে নীরবতা অনেক সময় কথার চেয়েও বেশি শক্তিশালী হয়। ধরুন, কেউ বলল— “তুমি তো জীবনে কিছুই করতে পারবে না!” আপনি ঠান্ডা মাথায় তাকিয়ে থাকুন। মুচকি হাসুন। একটুও প্রতিক্রিয়া দেখাবেন না। বিশ্বাস করুন, সে নিজেই অস্বস্তিতে পড়ে যাবে। ২. অপমানের কথাকে শক্তিতে পরিণত করুন। অনেক বড় বড় মানুষ জীবনে অনেক অপমান সহ্য করেছে। কিন্তু তারাই আবার সবাইকে চমকে দিয়ে সফল হয়েছে। ধরুন, কেউ আপনাকে বলল— “তুমি তো একদমই স্মার্ট না!” আপনার উত্তর হতে পারে— “ঠিকই বলছেন! তবে চেষ্টায় আছি, একদিন স্মার্ট হয়ে যাবো আপনার মতো। দোয়া কইরেন প্লিজ। ” কেউ যদি বলে— “এই কাজ তোমার দ্বারা হবে না!” আপনি ভাবতে পারেন, “সত্যিই কি হবে না? নাকি এই লোকটাই ভয় পাচ্ছে যে আমি সফল হয়ে যাব?” জীবনে বড় কিছু করতে চাইলে অপমানকে জ্বালানির মতো ব্যবহার করুন। যখনই কেউ ছোট করবে, মনে মনে বলুন— “দেখে নিস! একদিন তোকে ভুল প্রমাণ করবো।” ৩. প্রতিউত্তর দিন, তবে বুদ্ধিমানের মতো সব সময় চুপ থাকাও ঠিক নয়। কখনো কখনো এমন উত্তর দিতে হয়, যাতে সামনের মানুষ বুঝে যায় যে আপনাকে অপমান করা সহজ হবে না। যদি কেউ আপনাকে খোঁচা দিয়ে বলে— “তোমার কাজকর্ম সব বাজে!” আপনার উত্তর হতে পারে— “সত‍্যি? তাহলে তো তুমি নিশ্চয়ই জানো কীভাবে আরও ভালো করে এটা করা যায়? প্লিজ, শিখায়া দাও!” এভাবে বললে, অপমানকারীর আসল জায়গাটা বেরিয়ে আসবে। কারণ তারা কেবল মজা পেতে চায়, কিন্তু গঠনমূলক কিছু বলতে চায় না। ৪. দূরত্ব বজায় রাখুন – সবার কথা শুনতে হবে না! সব মানুষের কথা শোনার দরকার নেই। বিশেষ করে যারা আপনাকে শুধু নিচু দেখাতে চায়, তাদের কথা শোনা মানেই নিজের মানসিক শান্তি নষ্ট করা। যদি দেখেন, কোনো একজন মানুষ সবসময় আপনাকে ছোট করে কথা বলে, তাহলে তার থেকে নিজেকে দূরত্বে রাখুন। তার কথাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে ফোকাস করুন। সফল মানুষরা কখনোই সবার মতামত নিয়ে মাথা ঘামায় না। তারা শুধু গুরুত্বপূর্ণ মানুষের কথা শোনে। তাই নিজের মধ‍্যেও সে অভ্যাস গড়ে তুলতে হবে। ৫. নিজেকে এমনভাবে গড়ে তুলুন, যাতে কেউ আপনাকে ছোট করতে না পারে সবচেয়ে ভালো প্রতিশোধ হলো— নিজেকে এতটা শক্তিশালী বানিয়ে ফেলা যে অপমানকারীরা একদিন আপনার প্রশংসা করতে বাধ্য হয়। যদি কেউ বলে— “তুমি তো কিছুই জানো না!” আপনি ভাববেন, “সত্যিই তো, আমি কি প্রতিদিন নতুন কিছু শিখছি? না তো।” যখন আপনি নিজের দক্ষতা, জ্ঞান, এবং আত্মবিশ্বাস বাড়াবেন, তখন আর কেউ আপনাকে ছোট করতে পারবে না। ৬. নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন – আপনি কার কথা শুনবেন, সেটা বেছে নিন অনেকেই বলবে, “এটা করো না, ওটা করো না, তুমি পারবে না!” কিন্তু যারা প্রকৃতপক্ষে আপনার ভালো চায়, তারা বলবে— “চেষ্টা করো, আমি পাশে আছি!” তাই ভাবুন, আপনি কাদের কথা শুনবেন? যারা আপনাকে টেনে নিচে নামাতে চায়, নাকি যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়? যাদের কথা আপনাকে শক্তি দেয়, কেবল তাদের কথাই শুনুন। বাকিদের বাদ দিন। অপমানকে ভয় পাবেন না। এটাকে নিজের শক্তি বানান। যারা আপনাকে ছোট করতে চায়, তারা নিজেরাই জীবনে কিছু করতে পারেনি। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন। সফল হয়ে উঠুন। দেখবেন, একদিন তারাই আপনাকে সম্মান করবে। আর যদি না-ও করে, তাতে কিছু যায় আসে না। কারণ তখন আপনি এত বড় হয়ে যাবেন যে, তাদের কথার আর কোনো মূল্যই থাকবে না!

0 0 Reacts 1 View 74,679 Comment 0
Profile Photo

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ?

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ?

বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া...Read more

0 0 Reacts 1 View 112,148 Comment 0

দরিদ্রদের সাহায্য নয়, কর্মসংস্থানই হোক সমাধান!

দরিদ্রদের সাহায্য নয়, কর্মসংস্থানই হোক সমাধান!

দরিদ্রদের সাহায্য নয়, কর্মসংস্থানই হোক সমাধান!আমাদের দেশে বিভিন্ন ট্রাস্ট ও সংগঠন দরিদ্র মানুষকে সহায়তা দিতে নানা উদ্যোগ নেয়। কেউ ঋণ...Read more

0 0 Reacts 0 View 86,078 Comment 0

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন। দোষ দেখা বন্ধ রাখুন। যার গোল্লায় যাওয়ার, সে গোল্লায় যাক। যার...Read more

0 0 Reacts 0 View 36,820 Comment 0

সুখ আসলে কাকে বলে?

সুখ আসলে কাকে বলে?

সুখ মানে কি বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসী জীবন?নাকি সুখ লুকিয়ে থাকে মায়ের হাসিতে, বন্ধুর কাঁধে মাথা রাখায়, এক কাপ...Read more

0 0 Reacts 0 View 58,790 Comment 0

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে কিছু অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন হলো একটা সুন্দর স্নিগ্ধ আচরণ। যে আচরণে থাকবে শিষ্টাচার, নম্রতার ভান্ডার ও...Read more

0 0 Reacts 0 View 111,359 Comment 0

টাকাই সবকিছু নয়! এই কথাটি বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন!

টাকাই সবকিছু নয়! এই কথাটি বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন!

টাকাই সবকিছু নয়! এই কথা বলা যত সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত...Read more

0 0 Reacts 0 View 46,918 Comment 0

ম্যাচিউরিটি আসলে কখন আসে?

ম্যাচিউরিটি আসলে কখন আসে?

ম্যাচিউরিটি আসলে সেই মুহূর্ত, যখন তুমি বুঝে যাও– সব কথা বলার প্রয়োজন নেই। যখন নিজের সময়, শক্তি আর মানসিক শান্তির...Read more

0 0 Reacts 0 View 32,027 Comment 0

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক?

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক?

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক এই বিষয় গুলো নিচে উপস্থাপন করা হল। বাস্তব জীবনে এই দুইটা শব্দ সবথেকে...Read more

0 0 Reacts 0 View 108,893 Comment 0

ম্যাচিউর আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে, কেউ জব পেয়েছে শুনা মাত্রই স্যালারি কত জিজ্ঞেস করা নয়, কেউ ইনভাইট করলে, সে কি খাওয়াবে সেটার লিস্ট...Read more

0 0 Reacts 0 View 16 Comment 0

আপনার ম্যাচুরিটি কতটা তা কিভাবে বুঝবেন?

আপনার ম্যাচুরিটি কতটা তা কিভাবে বুঝবেন?

আপনার ম্যাচুরিটি কতটা, তা আসলে বোঝা যায় আপনি অন্যের গোপন কথা কতটা দায়িত্ব নিয়ে রাখতে পারেন তার ওপর। বড় হওয়া...Read more

0 0 Reacts 0 View 18,992 Comment 0