জীবনে খারাপ সময় এলে কেন হতাশ হবেন না!

জীবনে খারাপ সময় এলে কেন হতাশ হবেন না!

জীবনে খারাপ সময় এলে হতাশ হবেন না। কষ্টকে সহ্য করতে শিখুন। মনে রাখবেন, খারাপ পরিস্থিতিতে মুখোশধারী অমানুষেরা সবসময়ই ক্ষতি করতে চায়, আর এরা সাধারণত পরিচিত মুখের আড়ালে থাকে। ☆ কেউ যদি আপনার সমালোচনা করে, এড়িয়ে যান। কেউ যদি আপনাকে অবিশ্বাস করে, জোর করে তার বিশ্বাস অর্জনের চেষ্টা করবেন না। জোরাজুরি করলে শুধু ঠকবেন। যে আপনাকে সত্যিকারের বিশ্বাস করে, সে কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না। ☆ যেখানে আপনার মূল্য নেই, সেখান থেকে সরে আসুন। কারো প্রতি অভিযোগ করার আগে নিশ্চিত করুন, সেই মানুষটি সঠিক কিনা। ☆ যে আপনাকে ছোট করতে চায়, তার থেকে দূরে থাকুন। এমন কারো সঙ্গে তর্কে যাবেন না। তর্কে জেতা সম্ভব হলেও আপনি মানসিক শান্তি হারাবেন। ☆ একাকীত্বকে ভালোবাসুন। মানুষকে বিশ্বাস করুন, তবে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ চলে গেলে ভেঙে পড়বেন না। স্বার্থপর মানুষ কখনোই আপনার উন্নতি সহ্য করতে পারে না। তারা সবসময়ই আপনার ক্ষতি করার ফাঁদ খোঁজে। ☆ যারা ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষতি করে এবং নিজেদের ভুলে অনড় থাকে, তারা আপনার খারাপ সময়ের অপেক্ষায় থাকে। মনে রাখবেন, শত্রুর বয়স হয় না, আর বেঈমানের কোনো ধর্ম নেই। ☆ অকৃতজ্ঞ মানুষ সুযোগ পেলেই ক্ষতি করতে পারে। ২০২২ সালে যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের নিয়ে ২০২৩-এ ভিন্ন কিছু আশা করা ভুল। নতুন বছর দিয়ে মানুষের মূল্যায়ন করবেন না। যে আপনার ক্ষতি চায়, সে ঈদের দিনের মতো পবিত্র দিনেও ক্ষতি করতে পারে। ☆ কাউকে সম্মান করতে কোনো বিশেষ দিবস লাগে না; প্রয়োজন হয় বিশ্বাস আর সুস্থ বিবেকের। যদি কষ্টকে মেনে নিতে পারেন, রাগ-অভিমানকে দূরে সরিয়ে রাখতে পারেন, ভুল মানুষের সঙ্গে তর্ক করা বাদ দিতে পারেন, আর অযথা কাউকে অতিরিক্ত বিশ্বাস না করেন, তবে কেউই আপনার ক্ষতি করতে পারবে না। ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। প্রতিটি মূহূর্ত আলোকিত হবে, আপনার ভবিষ্যৎ হবে আরও সুন্দর।

View 118,649 | Like () | Comments (0)
Profile Photo

কঠিন সময়ে টিকে থাকবেন কেন?

কঠিন সময়ে টিকে থাকবেন কেন?

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। আবার...Read more

View 58,055 | Like () | Comments (0)

টক্সিক মানুষ চিনেন?

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে। টক্সিক...Read more

View 94,067 | Like () | Comments (0)

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের...Read more

View 116,154 | Like () | Comments (0)

বিশ্বাসের বাজার কেন মন্দা?

বিশ্বাসের বাজার কেন মন্দা?

জীবনে কার পক্ষে দাঁড়াচ্ছেন, কার জন্য লড়ছেন তা ভেবে-মেপে নেবেন। যাকে বাঁচাতে সাঁতরাতে নামলেন, সে যদি আপনার ডুবে যাওয়া উপভোগ...Read more

View 38,648 | Like () | Comments (0)

কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন?

কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন?

যে কারনে আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন তাই নিচে তুলে ধরা হল। ​০১) সোশ্যাল মিডিয়ায় আপনার সুখী দাম্পত্য জীবন প্রদর্শন করবেন...Read more

View 19,532 | Like () | Comments (0)

জীবনের শেষ বেলায় এসে কি মনে হবে?

জীবনের শেষ বেলায় এসে কি মনে হবে?

জীবনের শেষ বেলায় এসে যা মনে হবে তাই হল। ➜ এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।?‍♂️ ➜ রাত জেগে...Read more

View 102,051 | Like () | Comments (0)

কেন Ego মানুষ'কে থামিয়ে দেয়, আর নম্রতা পথ দেখায়?

কেন Ego মানুষ'কে থামিয়ে দেয়, আর নম্রতা পথ দেখায়?

Ego মানুষ'কে থামিয়ে দেয়, আর নম্রতা পথ দেখায়। সফল হতে হলে প্রথমেই নিজের Ego কে নিয়ন্ত্রণ করতে হয়।কারণ Ego এমন...Read more

View 38,788 | Like () | Comments (0)

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না?

অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এমন অনেক মানুষই আছে, যারা বেশি সরল হওয়ার কারণে, মানুষ তাদের সাথে বিভিন্ন রকমের অন্যায়...Read more

View 2,709 | Like () | Comments (0)

কিভাবে একটি বাটপার জাতি তৈরি হচ্ছে!

কিভাবে একটি বাটপার জাতি তৈরি হচ্ছে!

একটি বাটপার জাতি তৈরি হচ্ছে... গতকাল ফিল্ডের কাজে বাইরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা-পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি,...Read more

View 111,060 | Like () | Comments (0)

কেন জীবনে অপ্রয়োজনীয় মানুষ যত কম, তত ভালো?

কেন জীবনে অপ্রয়োজনীয় মানুষ যত কম, তত ভালো?

জীবনে অপ্রয়োজনীয় মানুষ যত কম, তত ভালো। হাজার জনের ভিড়ে কিছু সংখ্যক মানুষই সত্যিই গুরুত্বপূর্ণ। যারা কষ্টের সময় পাশে থাকবে, অজুহাত...Read more

View 47,110 | Like () | Comments (0)