গরিব কেন সারাজীবন গরিব থাকে?

গরিব কেন সারাজীবন গরিব থাকে?

গরিব যেসব কারনে সারাজীবন গরিব থাকে তাই নিচে তুলে ধরা হল। আয় সাধারণত তিন ধরনের হয়: ১. একটিভ ইনকাম ২. প্যাসিভ ইনকাম ৩. পোর্টফোলিও ইনকাম ১. একটিভ ইনকাম: একটিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন: চাকরি, ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন, ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন, ততক্ষণ আয় হবে। কিন্তু যদি আপনি দোকানে না যান, তাহলে আয় হবে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম, এবং বেশিরভাগ মানুষ একটিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি করে মাস শেষে বেতন নেওয়া, কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন, ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ ঘণ্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হোন না কেন, একটিভ ইনকামে আপনি এক সময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই, একটিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন-সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। ২. প্যাসিভ ইনকাম: প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ, আপনি ঘুমাচ্ছেন, বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন, তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন। কারণ, প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো, এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন সে বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ (Cost Per Action) এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময়, এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন। এ কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকাম এর প্রতি আগ্রহী নয়, এবং তারা একটিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে, তারা কখনো অর্থ কষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই, যদি আপনি জীবনে সফল হতে চান, তবে একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। ৩. পোর্টফোলিও ইনকাম: পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যাদের টাকা আছে, তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন, তখন সেখান থেকে বড় অংকের আয় আসে। এই ধরনের ইনকামের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না। উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনও সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই। ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন। কারণ, ব্যাংকে টাকা রাখলে, আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়। অর্থাৎ, সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে, যদি আপনি সেই টাকা স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ক্রিপটো (Crypto) মার্কেট, মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন। যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয়, তারা হয়তো জানেন না যে বিনিয়োগের মাধ্যমে কীভাবে সম্পদ হাজার গুণ বৃদ্ধি করা যায়। ২০-৮০ সিস্টেমে আটকে যাচ্ছেন না তো? আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আপনি হয়তো ২০-৮০ সিস্টেমে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী, ২০% মানুষ সবসময় ধনী হয় এবং ৮০% মানুষ সারাজীবন গরীব থাকে। এই ২০% মানুষ পৃথিবীর মোট সম্পদের সিংহভাগ অংশের মালিক হয়। এই কারণে, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র একটিভ ইনকামে আটকে থাকেন, তবে আপনার আয় একসময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে, আপনি সেই ৮০% মানুষের মধ্যে পড়ে যাবেন, যারা সারাজীবন অর্থ কষ্টে ভুগবে। তাই, আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। এতে আপনার ভবিষ্যত সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। জীবনে সফল হতে এবং ধনী হতে হলে, একটিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন।

0 0 Reacts 0 View 70,578 Comment 0
Profile Photo

বর্তমান সময়ের বাস্তবতা কি?

বর্তমান সময়ের বাস্তবতা কি?

বর্তমান সময়ের বাস্তবতা গুলো নিচে তুলে ধরা হল। ১. আজকাল মানুষ যতটা না সুখ খোঁজে, তার চেয়ে বেশি খোঁজে অন্যের জীবনের...Read more

0 0 Reacts 0 View 114,466 Comment 0

নিজেকে মানিয়ে নিলেই কি সবকিছু সুন্দর হবে?

যেখানে বারবার আপনা'কে অপমানিত, অবহেলিত কিংবা অসম্মানিত হতে হয়, সেখানে জোর করে নিজেকে এডজাস্ট করাতে যাবেন না। কারণ সেখানে কখনোই আপনার...Read more

0 0 Reacts 0 View 197 Comment 0

নিজের প্রতি কেন কখনো সম্মান হারাবেন না?

নিজের প্রতি কেন কখনো সম্মান হারাবেন না?

নিজের প্রতি সম্মান কখনো হারাবেন না! ​১. এমন জায়গায় থাকবেন না যেখানে আপনাকে কেবল সহ্য করা হয়, কিন্তু মূল্যায়ন...Read more

0 0 Reacts 0 View 14,039 Comment 0

কেন সবকিছু অর্জন করা জরুরি নয়?

কেন সবকিছু অর্জন করা জরুরি নয়?

পৃথিবীতে মানুষ অর্থ, সম্পদ, সম্মান আর প্রতিষ্ঠার পেছনে ছুটতে গিয়ে অনেক সময় নিজের মানসিক শান্তিটুকুই হারিয়ে ফেলে। অথচ জীবনে সবকিছু...Read more

0 0 Reacts 0 View 12 Comment 0

আসলেই কি মেয়েদের সুখে থাকলে ভূতে কিলায়?

আসলেই কি মেয়েদের সুখে থাকলে ভূতে কিলায়?

কথায় আছে সুখে থাকলে ভূতে কিলায়। জামাইয়ের কামকাজ করলে হয়ে যায় বান্দি, আর নর্দমায় নেমে কাজ করলে হয়ে যায় নারী স্বাধীনতা!...Read more

0 0 Reacts 1 View 56,949 Comment 1

নিজের ভুলের জন্য নিজেকেই শাস্তি দেওয়া বন্ধ করুন!

নিজের ভুলের জন্য নিজেকেই শাস্তি দেওয়া বন্ধ করুন!

জীবনে এমন কিছু ভুল থাকে, যেগুলো মনে পড়লে আজও নিজের ওপর রাগ হয়। মনে হয়—

আমি কেন এমন করলাম?

আরেকটু ভেবে সিদ্ধান্ত...Read more

0 0 Reacts 0 View 185 Comment 0

নিজের মূল্য নিজেই তৈরি করুন!

নিজের মূল্য নিজেই তৈরি করুন!

আপনার যদি পান্তা ভাত, কাঁচা মরিচ, আর পেঁয়াজে তৃপ্তি আসে। জীবনেও এই কথা কারও সামনে মুখ ফুটে বলবেন না। বলবেন বিরিয়ানি...Read more

0 0 Reacts 0 View 951 Comment 0

জেনে নিন কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে না বলা যায়?

জেনে নিন কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে না বলা যায়?

আপনি কি এমন মানুষ! যে নিজের কাজ ফেলে, অন্যের আবদার রাখেন শুধু কষ্ট না দেওয়ার জন্য? শেষে কী হয়? সবাই খুশি,...Read more

0 0 Reacts 0 View 32,534 Comment 0

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন। দোষ দেখা বন্ধ রাখুন। যার গোল্লায় যাওয়ার, সে গোল্লায় যাক। যার...Read more

0 0 Reacts 0 View 36,914 Comment 0

পৃথিবীর কি রিপ্লেসেবল নয়?

পৃথিবীর কি রিপ্লেসেবল নয়?

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধুটি নিজের...Read more

0 0 Reacts 1 View 104,261 Comment 0