কেন জীবন সবার জন্য সমান নয়?

কেন জীবন সবার জন্য সমান নয়?

একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে। এমডি সাহেব তার সামনে বসা মহিলার CV দেখে জিজ্ঞাসা করলেন, কিরকম বেতন প্রত্যাশা করেন আপনি? জবাবে মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, কমপক্ষে এক লাখ টাকা। এমডি সাহেব বিস্ময় গোপন করে দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে? মহিলা উত্তর দিলেন, আমি দাবা খেলতে খুব ভালোবাসি। এমডি সাহেব হাসিমুখে বললেন, দাবা তো খুব মজার খেলা। তা দাবার কোন ঘুঁটিটি আপনার সবচেয়ে বেশি প্রিয়? মহিলা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মন্ত্রী। এমডি সাহেব বললেন, কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে ইউনিক। মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, ঘোড়ার চলাফেরা আকর্ষণীয়, কিন্তু মন্ত্রীর মধ্যে সব গুণ আছে। সে কোণাকুণি চলতে পারে, সোজাসুজি এগোতে পারে, আবার প্রয়োজন হলে রাজার ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এমডি সাহেব প্রশ্ন ছুঁড়ে দিলেন, তাহলে রাজাকে আপনি কীভাবে দেখেন? মহিলা বললেন, দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি ঘর যেতে পারে, অন্যদিকে মন্ত্রী রাজার পাশে দাঁড়িয়ে সবদিক থেকে সুরক্ষা দেয়। এমডি সাহেব মহিলার উত্তরে চমৎকৃত হয়ে জানতে চাইলেন, তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন? মহিলা নির্দ্বিধায় বললেন, রাজা। এমডি সাহেব কিছুটা অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো রাজাকে দুর্বল মনে করেন। তাহলে নিজেকে কেন রাজা বলছেন? মহিলা মৃদু হেসে বললেন, বাস্তবেই আমি ছিলাম রাজা, আর আমার মন্ত্রী ছিল আমার স্বামী। তিনি আমাকে সারাক্ষণ আগলে রাখতেন। কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই। এমডি সাহেবের গলা এবার কেঁপে গেল, আপনি কেন এই চাকরি করতে চান? ততক্ষণে মহিলা চোখের কোণ বেয়ে অশ্রু নেমেছে। কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করে তিনি বললেন, কারণ আমার মন্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর, এখন আমাকেই মন্ত্রী হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে। মহিলার জবাবে সবাই স্তব্ধ হয়ে গেলেন। কয়েক মুহূর্তের জন্য ঘরের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর এমডি সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলে উঠলেন, আপনি একজন সাহসী নারী। আপনার জন্য শুভকামনা।

View 65,771 | Like () | Comments (0)
Profile Photo

কি এমন বাস্তব কথা, যা অল্প বয়স থেকে গুরুত্ব দিলেই জীবন সহজ হয়ে যায়?

কিছু বাস্তব কথা, যা অল্প বয়স থেকে গুরুত্ব দিলেই জীবন সহজ হয়ে যায়। ๛ সব কথা সবাইকে বলতে নেই। কারণ মানুষ...Read more

View 17,699 | Like () | Comments (0)

উচ্চ শিক্ষিত বেকার যুবকদের কি করা উচিৎ?

উচ্চ শিক্ষিত বেকার যুবকদের যা যা করতে পারেন তাই নিচে দেওয়া হল। ৬ মাসে বাইক মেকানিক হতে পারবেন। ৬ মাসে গাড়ির মেকানিক...Read more

View 22,669 | Like () | Comments (0)

বেকারত্বের মূল কারণটা কি?

বেকারত্বের মূল কারণটা কি?

পৃথিবীর যে দেশে বেকারের সংখ্যা কম, সেখানে তরুণরা ভাবে, চলো একটা দোকান দিই। দুই বন্ধু মিলে কফি শপ দিই, চাচা-ভাতিজা...Read more

View 58,586 | Like () | Comments (0)

জীবেনে সেরা বলতে কি বুঝাি?

জীবেনে সেরা বলতে কি বুঝাি?

জীবেনে সেরা বলতে কিছু নেই, জীবনে যাই থাকবে না কেনও এটাকে সেরা করে নিতে হবে। আপনার গায়ের রং কালো বা...Read more

View 116,428 | Like () | Comments (0)

বেশ্যা আসলে কি?

বেশ্যা আসলে কি?

৫০০ টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা। আর ৫০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা। আবেগে কাপড় খুললে হয় বান্ধবি। আর...Read more

View 62,195 | Like () | Comments (0)

আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না! আসলে সুখ কি?

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর - পশ্চিম ইউরোপের ৫৫ লাখ জনসংখ্যার এই দেশটি টানা ৫বার সুখী দেশের তালিকায় প্রথম।...Read more

View 25,840 | Like () | Comments (0)

ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কি?

ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কি?

বিল গেটস আমি আমার মেয়ে কখনোই একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে করবে না! বিল গেটস ব্যাখ্যা করেন কেন তিনি তার মেয়েকে...Read more

View 110,369 | Like () | Comments (0)

বেকার হয়ে বেঁচে থাকা মানে কি?

বেকার হয়ে বেঁচে থাকা মানে কি?

একটা ছেলে যখন বেকার থাকে, তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের...Read more

View 65,111 | Like () | Comments (0)

ড.মোহাম্মদ ইউনুস সম্পর্কে জেনে নিন।

ড.মোহাম্মদ ইউনুস সম্পর্কে জেনে নিন।

ড.মোহাম্মদ ইউনুস বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর ড.মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন...Read more

View 102,960 | Like () | Comments (0)

নিজেকে মূল্যবান বানাতে এই নিয়মগুলো মেনে চলুন!

নিজেকে মূল্যবান বানাতে এই নিয়মগুলো মেনে চলুন!

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম। সঠিক নীতি অনুসরণ করলে জীবনের মান উন্নত হয়, আর ভুল...Read more

View 97,828 | Like () | Comments (0)