কেন সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত!

কেন সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত!

মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি। এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন! নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ- ➺ দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়। ➺ একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না। ➺ প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না। ➺ কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না। ➺ সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। করণীয় কী? ☆ অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেকআপ করুন। ☆ অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। ☆ মানুষকে ক্ষমা করে দিন। ☆ রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে। ☆ পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। ☆ সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। ☆ যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসংগীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। ☆ আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে। ☆ ক্ষমতাধর হলেও বিনয়ী হোন। ☆ সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন। ☆ ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। ☆ মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। ☆ বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১বার গায়ে রোদ লাগান। ☆ মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন। জীবন তো একটাই। একে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন।

0 0 Reacts 0 View 81,437 Comment 0
Profile Photo

জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি?

মানুষ সাধারণত ভাবে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলো কিছু হারিয়ে ফেলা। কিন্তু সময়ের সাথে বুঝতে পারে, সবচেয়ে বড় ক্ষতি হারানো...Read more

0 0 Reacts 0 View 19,997 Comment 0

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু...Read more

0 0 Reacts 0 View 43,132 Comment 0

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই,...Read more

0 0 Reacts 0 View 120,279 Comment 0

ভালো থাকার জন্য কোন কাজ গুলো করা উচিত না?

ভালো থাকার জন্য কোন কাজ গুলো করা উচিত না?

আপনি যদি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই এই কাজ গুলো avoid করতে হবে। ✒ কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। ✒...Read more

0 0 Reacts 0 View 25,647 Comment 0

কেন আপনার কাছ থেকে সুযোগ সরিয়ে নেয়?

কখনো কখনো জীবন আপনার কাছ থেকে একটা সুযোগ সরিয়ে নেয়, কারণ সামনে হয়তো আরো ভালো কোনো সুযোগ আসছে। যে চাকরিটা হলো...Read more

0 0 Reacts 0 View 21,478 Comment 0

বেতন সম্পর্কে ওয়ারেন বাফেট কি বলে? বেতন আসলে কি?

বেতন সম্পর্কে ওয়ারেন বাফেট কি বলে? বেতন আসলে কি?

বেতন হচ্ছে একটা নেশা, যা দেওয়া হয় তোমার স্বপ্ন ভুলে থাকার জন্য। ওয়ারেন বাফেট এই কথাটার গভীরতা অনেক বেশি। আমরা প্রায়ই...Read more

0 0 Reacts 1 View 40,394 Comment 0

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার! মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায়...Read more

0 0 Reacts 0 View 59,364 Comment 0

জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার উপায় কি?

জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার উপায় কি?

আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা ইত্যাদি অনুষ্ঠানে লোক...Read more

0 0 Reacts 0 View 66,597 Comment 0

কেন মানুষকে মাথায় তুলতে নেই?

কেন মানুষকে মাথায় তুলতে নেই?

শুধুমুধু কাউকে মাথায় তুলে রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। না প্রয়োজনীয়তা আছে সবসময় আগ বাড়িয়ে যোগাযোগ বজায় রাখার। সুসম্পর্ক রেখে দেওয়ার...Read more

0 0 Reacts 0 View 116,621 Comment 0

জীবনকে অতিরিক্ত কঠিন করে তুলবেন না যে কারনে?

জীবনকে অতিরিক্ত কঠিন করে তুলবেন না যে কারনে?

জীবনকে অতিরিক্ত কঠিন করে তুলবেন না। অতিরিক্ত আত্মকেন্দ্রিক হলে আপনি নিজেই নিজের মধ্যে হারিয়ে যাবেন! আবার অতিরিক্ত খোলামেলা হয়ে পড়লে...Read more

0 0 Reacts 0 View 57,842 Comment 0