টাকাই কি সব?

টাকাই কি সব?

টাকাই সব নয়! এ কথা বলা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন নেই! যার হাতে টাকা নেই! তার কণ্ঠস্বর শোনা হয় না! তার দুঃখ-ব্যথা অনুভব করা হয় না। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে, তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না! সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলার, অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য। ☑ টাকা না থাকলে... তুমি এক ফোটা ওষুধ কিনতে পারবে না! তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না! তোমার মা-বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে পারবে না। ☑ সত্যিটা নির্মম... অনেক বাবা-মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান। অনেক সন্তান নিজের স্বপ্ন ছুঁতে না পেরে ভেঙে পড়ে, থেমে যায়, কেবল টাকার অভাবে। ☑ টাকা না থাকলে... তুমি যতই ভালো ব্যবহার করো না কেন! কেউ মূল্য দেবে না। তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও! এক সময় সম্পর্কও তোমাকে ছেড়ে চলে যাবে। এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে, যখন তোমার হাতে কিছু থাকে। আর যদি না থাকে? তখন তুমি তাদের চোখে শুধু একটা বোঝা। ☑ টাকা ছাড়া... না হয় ভালোবাসা কেনা যায় না, কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে। টাকা না থাকলে, সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায়! কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে, কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না। কেউ যদি ভাবে, কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে, তবে তারা বোঝে না। যারা টাকার পেছনে ছোটে, তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর, তারা জানে সন্তানের মুখে দুমুঠো হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয়। টাকাই কি সব? না, হয়তো নয়। কিন্তু টাকাই সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের বোঝা উচিত— সুখ যদি না-ও কেনা যায়, সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয়। আর সব থেকে বড় কথা দুবেলা দুমুঠো খাবার যোগাড় করার জন্যও কিন্তু ওই টাকাটাই প্রয়োজন। তাই জীবনকে ছোট মনে কোরো না। টাকাকে ঘৃণা নয়! সৎভাবে উপার্জনের মানসিকতা গড়ে তুলো। বুদ্ধি, ব্যবহার, ভালোবাসা সবকিছুর পাশাপাশি টাকাও প্রয়োজনে... কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না! চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে। আর সেই সক্ষমতার নামই টাকা।

0 0 Reacts 0 View 60,656 Comment 0
Profile Photo

ধনী ও স্বাধীন হতে চাইলে কি করতে হবে?

ধনী ও স্বাধীন হতে চাইলে কি করতে হবে?

আপনি ধনী ও স্বাধীন হতে চাইলে এই পয়েন্টগুলো মাথায় গেঁথে নিন: ০১) ধনী হওয়ার অধিকার:- প্রত্যেকেরই ধনী হওয়ার অধিকার রয়েছে, কারণ...Read more

0 0 Reacts 0 View 61,194 Comment 0

বিলাসিতার আসল মানে কি?

বিলাসিতার আসল মানে কি?

কতটুক বাচবেন! - ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০...Read more

0 0 Reacts 3 View 9,005 Comment 0

তোমার স্ট্রাগল করার সময় যা কারা উচিত!

তোমার স্ট্রাগল করার সময় যা কারা উচিত!

তোমার স্ট্রাগল করার সময় গুলোতে, একদমই নিজেকে পাত্তা দিবে না। কারন মানুষ নিজের প্রতি মমতা দেখালে অন্যকে তখন ক্ষমা করতে...Read more

0 0 Reacts 0 View 114,376 Comment 0

পরিবর্তনটা আসলে কি?

পরিবর্তনটা আসলে কি?

পরিবর্তন ছোট একটি শব্দ, মাত্র পাঁচ অক্ষরের। কিন্তু এই পরিবর্তন ঘটে সবকিছুর মধ্যেই, সময়ের ব্যবধানে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়,...Read more

0 0 Reacts 0 View 32,480 Comment 0

সুখী হওয়ার সহজ উপায়

সুখী হওয়ার সহজ উপায়

সুখী হওয়ার সহজ উপায় নিন্মে উপস্থাপন করা হল। ০১) সহজ সরল জীবন পরিচালনা করা। ০২) ক্ষমা করে দেওয়া। ০৩) অন্যকে খুশি...Read more

0 0 Reacts 5 View 10,339 Comment 0

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই। কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয়, অসহায়ত্বও তেমন! বিরক্ত লাগছে? আকাশের দিকে...Read more

0 0 Reacts 1 View 61,386 Comment 0

ব্যর্থতা কি লজ্জার বিষয়?

ব্যর্থতা কি লজ্জার বিষয়?

ব্যর্থতা কোনো লজ্জার বিষয় নয়। বরং লজ্জা হলো নিজের অক্ষমতাকে আড়াল করতে মিথ্যা গল্প বানানো। মানুষ ব্যর্থতাকে এত ভয় পায় যে,...Read more

0 0 Reacts 0 View 18,759 Comment 0

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক!

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক!

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক নিচে তুলে ধরা হল। ০১) সকালে উঠে প্রথম ১০ মিনিট নিজের দিনটা গুছিয়ে নিন। কোন...Read more

0 0 Reacts 0 View 35,532 Comment 0

পুরুষ হয়ে জন্মালেই সবাই কি দায়িত্ববান হয়?

পুরুষ হয়ে জন্মালেই সবাই কি দায়িত্ববান হয়?

কিছু পুরুষ মানুষ কখনোই আপনাকে ইমোশনাল ইনভেষ্টমেন্টের সিকিউরিটি দিতে পারে না। তাদের অনেকের নিজের মধ‍্যে আত্মবিশ্বাসবোধ থাকে না। প্রেমে...Read more

0 0 Reacts 0 View 25,769 Comment 0

আপনি আপনি নিজের ছোট-খাটো লক্ষ্য গুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন?

আপনি আপনি নিজের ছোট-খাটো লক্ষ্য গুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন?

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দুই স্থানেই পৌঁছানো...Read more

0 0 Reacts 1 View 96,644 Comment 0