তারুয়া সমুদ্র সৈকত, বরিশাল, বাংলাদেশের!
বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগর এর পাশে আজ থেকে প্রায় ৪২ থেকে ৪৮ বছর আগে একটি চর জেগে উঠেছিল, যা তারুয়া দ্বীপ নামে পরিচিতি পায়। তারুয়া সমুদ্র সৈকতে যেতে হলে প্রায় ১৫ কিলোমিটার নৌ-পথ পারি দিয়ে যেতে হয়।
ছোট্র এই দ্বীপে স্থানীয় জেলেরা মাছ ধরতে আসতেন। তখন জেলেদের জালে তারুয়া নামে একপ্রকার মাছ ধরা পরত। ধারনা করা হয়, এই কারণেই এই এলাকাটির নামকরণ করা হয়েছে তারুয়া। তবে বর্তমানে বাংলাদেশের চমৎকার এই দর্শনীয় স্থানটিকে সবাই তারুয়া সমুদ্র সৈকত নামেই চিনে।
তারুয়া বিচের অন্যতম বৈশিষ্ট হচ্ছে এখানে একই সঙ্গে বন এবং সাগরের সৌন্দর্য উপভোগ করা যায়।
এরপরে বন বিভাগ নানান ধরনের গছপালা রোপন করলে দ্বীপটি সবুজে ভরে ওঠে। ৩১.৩১ বর্গ কিলোমিটারের মধ্যে ২৮.২০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে সুবিশাল বনাঞ্চল। পাখিদের যেন এক অভয়ারন্য তারুয়া সমুদ্র সৈকত। এখানে পাখির কলতানে মুখরিত থাকে প্রায় সবসময়। তবে শীতকালে অতিথি পাখিদের আগমনে পাখির আনাগোনা কিছুটা বেশি থাকে।
এছাড়া, দর্শনীয় স্থান ভোলা ব-দ্বীপের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ঢালচর, কুকরি-মুকরি ও পর্যটন কেন্দ্র তারুয়া বিচে সবসময়ই পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। কোনো হিংস্র পশুর ভয় না থাকলেও এখানে রয়েছে: লাল কাকড়া, শিয়াল, বনবিড়াল, হরিণ, সাপসহ বিভিন্ন প্রজাতির প্রাণী।
ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে প্রথমে ভোলার চরফ্যাশন যেতে হবে। এরপর চর ফ্যাশন বাজার থেকে কচ্ছপিয়া ঘাট বাস কিংবা অটোতে যেতে হবে, সময় লাগবে ঘন্টা দেড়েক।
এরপর কচ্ছপিয়া ঘাট থেকে ট্রলার নৌকা নিয়ে ২.৩০ ঘন্টায় তারুয়া/ঢাল চর। তারুয়া দ্বীপে থাকার মত কোন হোটেল নেই, এখানে ক্যাম্প করে থাকা যায়।
0
0
0
Reacts
0
View
56,918
Comment
0
পাহাড়ের বুকে জোনাকজ্বলা রাত!
আঁধারের বুকে জোনাকির মতো জ্বলছে আমাদের কাঠের ঘরগুলো। পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এই মাচাং ঘরগুলো দেখলে মনে হয়,...Read more
0
0
0
Reacts
0
View
24,988
Comment
0
সুকান্ত বণিকের বাড়ি ও মেটাল ক্র্যাফ্টস!
সুকান্ত বণিকের বাড়ি ও মেটাল ক্র্যাফ্টস, রথখোলা বাজার, ধামরাই, বাংলাদেশ।
ধামরাই মেটাল ক্রাফটের মালিক সুকান্ত ভূষণ বণিক, বংশানুক্রমে তাদের ২০০ বছরের...Read more
1
0
0
Reacts
1
View
61,435
Comment
0
সেন্টমাটিন দ্বীপ রাতের প্রকৃতির আরেক রহস্য। ?
লাখে লাখে তারা সৈকতে নেমে এসেছে। বিস্ময়কর না? সৈকতে যেন তারাবাতি জ্বালিয়ে দিয়েছে কেউ। এই তারাবাতির রহস্য প্রকৃতির আরেক রহস্য।
মনে...Read more
1
0
0
Reacts
1
View
60,569
Comment
0
সাদা মাটির পাহাড়
সাদা মাটির পাহাড় বিরিশিরি, নেত্রকোণা।
বিরিশিরি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। এখান থেকে চীনা মাটি সংগ্রহ করা হয়।
ফলে পাহাড়ের...Read more
1
0
0
Reacts
1
View
94,030
Comment
0
হার্ডিঞ্জ ব্রিজের স্থাপত্যশৈলী ইতিহাস!
হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত পদ্মা নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ...Read more
0
0
0
Reacts
0
View
95,826
Comment
0
রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত টেগর লজ।
রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত টেগর লজ।
মিলপাড়া, কুষ্টিয়া, বাংলাদেশ।
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি ছিল এপার বাংলায়। এই জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ...Read more
0
0
0
Reacts
0
View
61,650
Comment
0
মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান
চকোরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান ও নতুন তৈরি করা লেক।
মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি জাতীয়...Read more
2
0
0
Reacts
2
View
93,415
Comment
0
প্রকৃতির কোলেই রয়েছে প্রকৃত শান্তি!
জীবনের ব্যস্ততার মাঝে কখনো কি মনে হয়েছে, একটু থমকে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি? আজ সকালে বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ...Read more
0
0
0
Reacts
0
View
48,695
Comment
0
লাংলোক ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য।
লাংলোক ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্য নিচে বর্নানা করা হল।
বান্দরবানের গহীনে অবস্থিত একটি ঝর্ণা যা কিছুদিন আগে লোকচক্ষুর সামনে এসেছে। লাংলোক এর...Read more
1
0
0
Reacts
1
View
94,605
Comment
0
নিঝুম দ্বীপে ক্যাম্পিং
নিঝুম দ্বীপে ক্যাম্পিং। এক কথায় সেরা সময় কাটাবেন আপনি। এলাকা যেমন সুন্দর প্রান্তিক মানুষ গুলো তেমন সহজ সরল।
আর বনের মধ্যে...Read more
1
0
0
Reacts
1
View
96,061
Comment
0