মানুষের জীবনে হতাশার মূল কারণ হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। প্রাপ্তির খাতা শূন্য জেনেও যদি প্রত্যাশার মাত্রা বেশিহয়, জীবন তখনই হতাশাগ্রস্ত হয়ে পড়ে! মানুষ কি অধিকারের বাইরে গিয়ে কারো কাছে কোনো প্রত্যাশা রাখা? নিশ্চয়ই না। পৃথিবীর কোনো মানুষই অবধিকার চর্চা করতে চায় না। মানুষ তার কাছেই প্রত্যাশা রাখে, যে প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি না রাখাটা কখনোই প্রত্যাশা রাখা মানুষটার দায় হতে পারে না। অথচ বাস্তবতা আর এই পৃথিবী প্রত্যাশা রাখাটা কে অপরাধ কিংবা দায় হিসাবে গন্য করে। মানুষ তার কাছেই প্রত্যাশা রাখে, যাকে সে ভালোবাসে, যাকে আপন ভাবে, যাকে ছাড়া একমুহূর্ত থাকতে পারে না, যাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভাবে। পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে, তার চাইতে আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ঠিক একই ভাবে ভালোবাসে - এই অনুভূতির চাইতে আনন্দ এবং সুখের অনুভূতি আর হতে পারে না। ভালোবাসা মানুষকে সুখ তখনই এনে দেয়, যখন তার ভালোবাসার মানুষটা প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যাশা পূরণ করে। আসলে প্রত্যাশায় কোনো দায় নেই। মূলত আমরা যাদের কাছে প্রত্যাশা রাখি, তার আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আর তাদের মিথ্যা প্রতিশ্রুতি জীবনে নেমে আসে হতাশা! এই হতাশার দায় সেই মানুষগুলো না নিলেও আমরা ঠিকই নিজেদের প্রত্যাশাকে দায় দিয়ে যাই নিজের মনকে সান্ত্বনা দেয়ার জন্য।
Bangla Status
Public . 16-Nov-2024মানুষের জীবনে হতাশার মূল কারণ কি?