সবাইকে জানতে সময় লাগে... কাউকে বাইরে থেকে দেখে আমরা যা বুঝি, সবসময় তা-ই কি সত্যি? না জেনে, না বুঝে, শুধু আচরণের একটা ক্ষণিক চিত্র দেখে যদি খারাপ ধারণা পুষে রাখি! তাহলে অন্যায় তো সেই মানুষটার প্রতি, আবার নিজের মনেও একটা ভার জমে যায়। প্রত্যেকটা মানুষের পিছনে একটা না বলা গল্প থাকে। কিছু বেদনা, কিছু যুদ্ধ, কিছু ভুল বোঝাবুঝি! তাই একটু ধৈর্য ধরো, একটু সময় দাও! তাহলেই হয়তো বুঝতে পারবে, মানুষটা আসলে কেমন। সবটা না জেনে মন খারাপ করে ফেলো না। হয়তো সেই একদিন হয়ে উঠবে তোমার সবচেয়ে কাছের মানুষ।
Life Story
Public . 20-May-2025সবাইকে জানতে কেন সময় লাগে?