চিন্তা কেন বড় হতে হবে?

চিন্তা কেন বড় হতে হবে?

চিন্তা বড় হতে হবে দ। কারন চাকরি মানে চাকর-ই! আমার চাকরি বড়, আর তোমারটা ছোট। এই বিতর্ক ও বিভাজন মোটামুটি আহাম্মকি। শখ, স্বপ্ন ও স্বাধীনতা বিক্রি করে অর্জিত দাসত্বের কথা কেউ বুক ফুলিয়ে বলে! আমার চাকরি বড় মানে আমি সেরা চাকর? অর্থের বিনিময়ে যে খাটুনি, তা নিয়ে আসলে অহংকারের কিছু নেই। বেঁচে থাকার তাগিদে যে ঘানি টানি, সেই একই ঘানি তো গাঁধাও টানে—মালিকের কাছ থেকে কিছু ঘাসের আশায়। কাজেই কামলাগিরিতে আমি আশরাফ, আর তুমি আতরাফ—এমন লকব যারা ঝুলায়, তাদের বোধে ধুলা জমেছে। মানুষকে হেয় করে দেখার যে পৈশাচিকতা, তা মানুষের মনে ভালোভাবেই বাসা বেঁধেছে। অন্যকে খাটো করে যে হাসে, সে প্রকৃতিগতভাবেই ক্ষুদ্র। ন্যায়বিচার এখনো জীবিত। নিজেকে বড় দেখাতে গিয়ে কাউকে অবজ্ঞা-অবহেলা করে কথা বললে ইজ্জত বাড়ে না। কে কোন চাকরি করে, সেটাতো দুনিয়ার হিসাব! তবে ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। কথিত বড় বড় চাকরি করেও কতজন কতভাবে অসম্মানিত হয়েছে, পেরেশানিতে পড়েছে কিংবা জেল-জরিমানার ঘানি টেনেছে—তার দৃষ্টান্ত এই দেখা দুনিয়াতেই কি কম? সম্মান আর ভয়কে কখনো এক করে দেখো না। কেবল টাকা, শুধুই ক্ষমতা—এসব অসুস্থদের উদঘাটিত আরাধনা। যে কর্মে চিন্তার বিস্তৃতি নেই, অন্যের কল্যাণ নেই, জাতির মঙ্গল নেই—সে কর্মের সঙ্গে জড়িতদের সম্মানিত ভাবার কোনো সুযোগই নেই। চেয়ার বড় হতে পারে, ক্ষমতার পরিধি বিস্তৃত হতে পারে—তবু ছোটলোকি সহজে যায় না। পদ-পদবি চলে গেলেই যাদের দিন ফুরায়, অবসরে গেলেই যাদের সম্মান শেষ হয়ে যায়—তাদেরকে বড় ভাবার অবকাশ কোথায়? দায়িত্বে থাকাকালীন প্রাপ্ত সালাম এবং ক্ষমতাহীন দিনগুলোতে আকাঙ্ক্ষিত সালাম দিয়ে সম্মান মাপতে হয়। ভালো কাজ করলে সুইপারও উত্তম। খারাপ কাজ করলে মন্ত্রীও অধম। সম্মান সবসময় সততার সাথে জড়িত। “কার চাকরি বড়” এই তুলনা বাদ দিয়ে “কে মানুষ হিসেবে বড়”—এই ভাবনায় গর্ব হোক। দিনশেষে মানুষের কর্মের মূল্যায়ন হবেই। না হলে তো শেষ বিচারের অপেক্ষায় একটা জীবন পাড়ি দিতে হতো না। অর্পিত দায়িত্ব পালনের মাঝেই কৃতিত্ব আছে।মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করাতেই শ্রেষ্ঠত্ব। দুদিনের ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষের অর্থ তছরুপ করেছে কিংবা কারো অধিকার হরণ করে তাকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করেছে—বিবেকের দহন ও দংশন তাদের ছাড়েনি। মানসিক অশান্তি, পারিবারিক যন্ত্রণা এবং সামাজিক ঘৃণার চেয়ে বড় শাস্তি আর কিছু কি আছে? “লোকটি অসৎ”—এই গালিই এক জীবনের সবচেয়ে নিকৃষ্ট অর্জন। বড় চাকরি সেটা—যেখানে যার ওপর অর্পিত দায়িত্ব, সে তা সঠিকভাবে পালন করে। যে ফাঁকিবাজ, দুর্নীতিবাজ ও চিন্তায় অসৎ—সে যে কাজই করুক না কেন, সেটা কখনোই মহৎ কর্মের স্বীকৃতি পাবে না। আমার স্বাধীনতা সস্তায় বিকিয়ে দিয়ে শ্রেষ্ঠত্ব জাহির করবার সুযোগ নেই। জীবিকা নির্বাহের জন্য যা করি, তা দাসত্ব-গোলামি। কাজের বাধ্যবাধকতা যদি শখ ও স্বপ্নের গতিপথ পাল্টে দেয়, তবে তা নিয়ে বাহাদুরি করা নিছক মূর্খতা। দিনশেষে আমরা চাকরই। যারা নিজেরাই নিজেদের বস, তারা গর্ব করতে পারে—বলতে পারে, তোমার চেয়ে আমি কিছুটা হলেও বড়। কিন্তু যারা অন্যের অধীন, তারা নিজেদের মাঝেই আবার বিভাজন করে উঁচু-নিচু জাহির করতে চায়—যা হাস্যকর। চিন্তায় বড় মানুষ হতে হবে।

0 0 Reacts 0 View 58,064 Comment 0
Profile Photo

একজন উদ্যোক্তা হতে চাইলে আপনাকে যা করতেই হবে?

একজন উদ্যোক্তা হতে চাইলে আপনাকে যা করতেই হবে তাই হল। ❍ প্রথমে সমস্যা খুঁজুন, পণ্য নয়। বিশ্ব পরিবর্তন শুরু হয় একটা...Read more

0 0 Reacts 0 View 69,783 Comment 0

বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাওয়ার পর কি করবেন?

বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাওয়ার পর কি করবেন?

আপনি যখন বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাবেন, তখন কিছু বেসিক ম‍্যানার মাথায় রাখবেন। ❑ আপনি অতিথি, আপনার বিয়ে না, এ বিষয়টা...Read more

0 0 Reacts 0 View 32,230 Comment 0

ছোট ভুল কি পুরো একটা জীবন কে বদলে দিতে পারে?

একটা ছোট ভুল... কিন্তু পুরো একটা জীবন কে বদলে দিতে পারে। সবাই বড় ভুলকে ভয় পায়। কিন্তু বাস্তবে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত...Read more

0 0 Reacts 0 View 13,880 Comment 0

মানুষ চেনার উপায় কি

মানুষ চেনার উপায় কি

আচ্ছা আপনারা কেউ আমাকে বলতে পারবেন; কেমনে মানুষ চেনা যায়! এমন মায়া ভরা দুটো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারিনি যে চোখ...Read more

0 0 Reacts 0 View 57,823 Comment 0

নিজেকে গড়ার জন্য কি করা উচিৎ?

নিজেকে গড়ার জন্য কি করা উচিৎ?

নিজেকে গড়ার জন্য যে কাজগুলো আপনি করতে পারেন। ❍ চাকরির চেয়ে নিজেকে গড়তে বেশি পরিশ্রম করুন। ❍ সাইকোলজি আর ফিলোসোফি পড়ুন। এদুটো...Read more

0 0 Reacts 0 View 62,111 Comment 0

নিজের জন্য হলেও দাঁড়াও!

নিজের জন্য হলেও দাঁড়াও!

জীবনের পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে। নিজের...Read more

0 0 Reacts 0 View 105,564 Comment 0

কেন অন্যের সমস্যা সমাধানে সব সময় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বেন না?

অন্যের সমস্যা সমাধানে সব সময় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বেন না। আপনার আত্মীয় বা প্রতিবেশী কোনো সমস্যায় পড়লো। সেই সমস্যা সমাধান করার...Read more

0 0 Reacts 0 View 25,699 Comment 0

আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না! আসলে সুখ কি?

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর - পশ্চিম ইউরোপের ৫৫ লাখ জনসংখ্যার এই দেশটি টানা ৫বার সুখী দেশের তালিকায় প্রথম।...Read more

0 0 Reacts 0 View 25,840 Comment 0

বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?

বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?

বিশ্বাস শব্দ থেকেই বিশ্বাসঘাতকতা শব্দের উৎপত্তি! বিশ্বাস শব্দটির ওজন অনেক অনেক ভারী, সবাই বিশ্বাসী হতে পারেনা। সবাই বিশ্বাস শব্দের মর্যাদা...Read more

0 0 Reacts 0 View 29,162 Comment 0

ভুলের করলে কি ভুলের ক্ষমা আছে?

ভুলের করলে কি ভুলের ক্ষমা আছে?

ভুলের করলে ভুলের ক্ষমা আছে, কিন্তু চালাকির নয়। ভুল মানুষ করে, কারণ মানুষ কখনোই নিখুঁত নয়। জীবনের পথে চলতে গিয়ে কেউ...Read more

0 0 Reacts 0 View 37,974 Comment 0