রোমান চ্যারিটি - ছবিটি আসল রহস্য!

রোমান চ্যারিটি - ছবিটি আসল রহস্য!

উপরের ছবিটি দেখে আপনার মনের কোণে কোনও খারাপ কোনও অনুভূতির জন্ম হতেই পারে। কেউ কেউ শিউরেও উঠতে পারেন। এক যুবতীর স্তন পান করছেন এক বৃদ্ধ। এ ছবি দেখে কোনও অবৈধ সম্পর্কের কথাও ভাবতে পারেন কেউ কেউ। কিন্তু, এর নেপথ্য কাহিনী জানলে চমকে উঠবেন আপনিও (Roman Charity’s Picture)। এই গল্প সেই খ্রীস্টীয় প্রথম শতকের গল্প। গল্প নাকি ইতিহাস, সে প্রশ্ন বিতর্কিত। তবে, রেনেসাঁসের যুগের বেশিরভাগ ছবির মতো এই ছবির পিছনের গল্পটি কিন্তু বাইবেল থেকে নেওয়া হয়নি। শোনা যায়, সে সময় মৃত্যুদণ্ড দেওয়ার বিচিত্র সব রীতি প্রচলিত ছিল। সেই সময় সক্রেটিসকে দেওয়া হয়েছিল হেমলক বিষ। মৃত্যুদণ্ড দিতে অনেককে চড়ানো হতো শূলে। মৃত্যুদণ্ড দিতে অনেককেই আবার হাতির পায়ের নীচে রাখা হত। ছবিতে দেখতে পাওয়া বৃদ্ধের নাম সিমন। কোনও এক অপরাধে তাঁকেও দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। কিন্তু, মরতে হবে অনাহারে। এমনই ছিল নির্দেশ। কারারক্ষীদের সাফ নির্দেশ দেওয়া হয় কোনরকম খাবার বা জল যেন তাঁকে না দেওয়া হয়। এভাবেই কাটছিল দিন। ধীরে ধীরে শরীর শুকিয়ে যাচ্ছিল দিন। কিন্তু, শরীর দুর্বল হয়ে জীর্ণ হয়ে গেলেও মৃত্যু হচ্ছিল না তাঁর। এ কথা ভাবাতে শুরু করে সকলকেই। কপালে চিন্তার ভাঁজ কারারক্ষীদের। কীভাবে দিনের দিনের পর দিন কিছু না খেয়েও বেঁচে রয়েছেন ওই বৃদ্ধ তা নিয়ে শুরু হয় জল্পনা। এদিকে বৃদ্ধের সঙ্গে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রোজই নিজের বাবার সঙ্গে দেখা করতে আসতেন সিমনের কন্যা পেরো। শোনা যায় কারারক্ষীদের নজর এড়িয়ে তিনিই রোজই একটু একটু করে নিজের বুকের দুধ খাওয়াতেন বাবাকে। মেয়ের স্তন পান করেই কোনওমতে বেঁচে ছিলেন ওই বৃদ্ধ। এই গল্পই পরিবর্তিতে ছবি হয়ে ধরা পড়ে সেই সময়ের নানা চিত্র শিল্পীর মানসপটে। শোনা য়ায়, ‘রোমান চ্যারিটি’ নামে প্রথম বিখ্যাত তৈলচিত্রটি আঁকেন জাঁ-ব্যাপটিস্ট গ্রুজ। সেটা অষ্টাদশ শতকের শুরুর দিকে। তারপর জোহান যোফ্ফানি, বারবারা ক্র্যাফটের মতো অনেক বিখ্যাত শিল্পীই রঙের আঁচড়ে এই গল্পকে ফুটিয়ে তুলেছেন। এদিকে, বাবাকে নিজের স্তন পান করিয়ে বাঁচিয়ে রাখলেও কিছু সময় পর তা নজরে পড়ে যায় কারারক্ষীদের। শোনা যায় এরপর এই ঘটনা ছুঁয়ে যায় বিচারকের মন। তিনি মুক্তি দিয়ে দেন সিমনকে। অনেকে আবার বলেন, মুক্তি নয় বাবার মতোই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পেরোকেও।

0 0 Reacts 2 View 11,268 Comment 0
Profile Photo

যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না!

যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না!

যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না তা হলো:- ০১) মাম্মি ডেডির ছেলে। যে এখনো "মা" "মা"-বাবা বাবা করে। আমার বাবা...Read more

0 0 Reacts 2 View 19,221 Comment 0

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

এক বিয়েতে গেছিলাম, আমার সামনের চেয়ারে একটা সুন্দরী মেয়ে বসা ছিল, খাওয়ার মাঝে মেয়েটি বলে উঠলো 'ব্রো ফ্লাওটা দিন তো'...Read more

0 0 Reacts 1 View 88,315 Comment 0

বিয়ের ১০ দিন পরের মজার ঘটনা!

বিয়ের ১০ দিন পরের মজার ঘটনা!

বিয়ের ১০ দিন পরের ঘটনা। রাতের খাবার খেতে বসবে সবাই হঠাৎ করেই ক্যারেন্ট চলে যায়। আমার শশুড় বললো, বউমা কারেন্ট...Read more

0 0 Reacts 2 View 21,794 Comment 0

যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে!

যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে!

যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে তাই নিচে দেওয়া হল। গল্প -১ বাবা বাথরুমে , মা রান্না ঘরে আর ছেলে...Read more

0 0 Reacts 2 View 10,215 Comment 0

কীভাবে একজন প্রফেশনাল ছাপড়ি হওয়া যায়? ফুল গাইডলাইনস!

কীভাবে একজন প্রফেশনাল ছাপড়ি হওয়া যায়? ফুল গাইডলাইনস!

যেভাবে হবে একজন প্রফেশনাল ছাপড়ি, ফুল গাইডলাইনস নিচে তুলে ধরা হল। হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি, ইনস্টা ফ্রেন্ডস, আর টিকটক ফলোয়ার্স! বন্ধুরা,...Read more

0 0 Reacts 0 View 75,685 Comment 0

আপনি কেন প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান!

আপনি কেন প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান!

আপনি যদি প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান! তবে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে হাসি তামাশা করার অধিকার আপনার নেই। আপনি যদি স্ত্রীর...Read more

0 0 Reacts 0 View 25,570 Comment 0

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর হয়! তার পিছনের কৃতিত্ব কার?

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর হয়! তার পিছনের কৃতিত্ব কার?

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাসবেন্ড এর। কারণ তার স্বামী তার এতোটাই...Read more

0 0 Reacts 2 View 34,767 Comment 0

বাঙালি চেনার উপায় কি?

বাঙালি চেনার উপায় কি?

বাঙালি চেনার অনেক উপায় আছে। তার মধ্যে থেকে বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতি হলঃ- ০১) চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে। ০২)...Read more

0 0 Reacts 1 View 15,665 Comment 0

বাঁশ কাকে বলে?

বাঁশ কাকে বলে?

বাঁশ কাকে বলে? কত প্রকার কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ। একদিন এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাসায় আসতে প্রচুর দেরি...Read more

0 0 Reacts 3 View 12,490 Comment 0

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায় নিচে উপস্থাপন করা হল। ০১) ঘরের খাবার খান, যা'ই খেতে ইচ্ছে করুক, ঘরে বানিয়ে...Read more

0 0 Reacts 0 View 109,530 Comment 0