পুরুষ মানুষকে কেন বিশ্বাস করা যায় না?

পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না? আমার বাবা'র অসুস্থতার সময় আমার যে পুরুষ বন্ধুটি রাতের পর রাত আমার সাথে জেগে ছিল, তাকে আমি অবিশ্বাস করতে পারবো না কোনো দিনই! পুরুষ মানুষ খুব সুযোগ সন্ধানী? যে পুরুষ বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে আমি ঢাকা থেকে সুদূর রংপুর পর্যন্ত গেলাম, সারারাত ট্রেনে একসাথে থাকলাম! সে চাইলেই তো সুযোগ নিতে পারতো নেয়নি তো! পুরুষ মানুষ কখনো সৎ হতে পারে না? আমার বাবা জেলার ছিলেন, সরকারি চাকুরি করতেন কোটি কোটি টাকার প্রোজেক্ট দেখছেন অথচ জীবনে এক টাকাও ঘুষ নেন নি! যার ফলশ্রুতিতে আমার মায়ের মৃত্যুর আগে তার চিকিৎসা করাতে গিয়ে আমাদের ব্যাংক লোন নিতে হয়েছিলো! সেই বাবা নামক পুরুষটিকে আমি অসৎ ভাবি কি করে? পুরুষ মানুষ মানেই দুঃশ্চরিত্র? একদিন ঝমঝম বৃষ্টিতে এক পুরুষ বন্ধুর সাথে বাসায় ফিরছিলাম! ঘড়ির কাঁটায় তখন রাত এগারোটা! নীল স্যালুফিনে রিক্সার সামনের অংশ ঢেকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছি! ঐ বৃষ্টির রাতে আমার নিঃশ্বাস দূরত্বে বসা পুরুষ বন্ধুটা চাইলেই তো আমার শরীরে হাত চালিয়ে দিতে পারতো দেয়নি তো! পুরুষ মানুষরা স্বার্থপর? কতবার কত পুরুষ পাবলিক ট্রান্সপোর্টে নিজের জায়গা ছেড়ে দিয়ে অনুরোধ করে আমাকে বসতে দিয়েছে! যে অচেনা অজানা একটা মানুষের জন্য নিজের জায়গা ছেড়ে দেয়, সেই পুরুষকে আমি স্বার্থপর ভাবি কিভাবে বলুন? পুরুষ মানুষকে ঠিক ভরসা করা যায় না? আমার বাবার চাকরি শেষ হবার পর ৩/৪ বছর টানাপোড়েনের সংসারে বাবার কাছে যখনই টাকা চাইতাম, চোখ বন্ধ করে জানতাম নিজে না খেয়ে থাকলেও আমাকে যেভাবেই হোক টাকা যোগাড় করে দেবে! সেই বাবা নামক পুরুষটা কি ভরসার অযোগ্য? পুরুষ মানুষ মাত্রই বদনজরে তাকায় মেয়েদের দিকে? একদিন নীল শাড়ি পরে দাদার সাথে সন্ধ্যেবেলায় রিক্সা চড়ে যাচ্ছিলাম! সে হঠাৎ করে বললো,তোকে এক মিনিট দেখতে দিবি ? আমি জানি, আজ অবধি এমন তুমুল মুগ্ধতা নিয়ে কোনো পুরুষ আমার দিকে তাকায় নি ! সব পুরুষের চোখে কাম লালসা থাকেনা আমি বিশ্বাস করি ! পুরুষ মানুষ মেয়েদের সম্মান করতে জানে না ? এক পুরুষ আমাকে ভালোবাসে,একতরফাভাবেই ভালো! তাকে কোনোভাবেই আমার জীবন থেকে তাড়াতে পারছিলাম না বলে খুব অপমান করেছিলাম ! সে মাথা পেতে সব অপমান সহ্য করেছিলো! তখন আমার রাগ আরো বেড়ে গেলো,কেনো সে আমার কোনো কথার প্রতিবাদ করছে না ? সে আমাকে চমকে দিয়ে বললো,নারীরা তো দেবী হয়, দেবীর সামনে কখনো উঁচু গলায় কথা বলতে নেই ! পুরুষের কাছে কোনো মেয়ে নিরাপদ নয় ? সেদিন ছিলো একুশে ফেব্রুয়ারি,এতো ভীড় বইমেলায়! আমার সাথে যে পুরুষ বন্ধুটা ছিলো, সে আমাকে না ছুঁয়েই আমার দুই পাশে হাত রেখে ভীড় থেকে আমাকে বের করে আনলো, যাতে অন্য কোনো পুরুষের সুযোগসন্ধানী নোংরা হাত আমাকে ছুঁতে না পারে! সেই পুরুষ বন্ধুর কাছে কি আমি নিরাপদ ছিলাম না? পুরুষ মাত্রই ডোমেনেটিং স্বভাবের? আমার এক পরিচিত পুরুষ, বিবাহিত জীবনে খুব সুখী! সে কখনো তার সহধর্মিণীর চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না, তার স্বপ্নগুলোকে সম্মান করে! সহধর্মিণীর চেয়ে সে তাকে সহমর্মী ভেবেছে খুব, দু'জন সহযোদ্ধা হয়ে সংসারে টিকে থাকার জন্য স্বামী-স্ত্রীর চেয়ে বন্ধু হয়ে উঠেছে ঢেড় বেশি! সেই পুরুষের রক্তে তো ডোমিনেটিং স্বভাব নেই! পুরুষ মাত্রই ধর্ষক? যখন কোনো স্ত্রী ভীষণ আত্মতৃপ্তি নিয়ে বলে, আমার স্বামীর ভেতর আমি আমার বাবার ছায়া দেখতে পাই। সেই পুরুষ আর যাই হোক ধর্ষক হতে পারে না কখনোই! পুরুষ মানুষ কথা দিয়ে কথা রাখে না? প্রেমিকার কথা রাখবে বলে যে প্রেমিক সিগারেট ছেড়ে দেয়, সে কি কথা রাখে নি? পুরুষ মানুষ কঠিন হৃদয়ের অধিকারী? আদরের বোনকে হাস্যজ্জ্বল মুখে শ্বশুরবাড়িতে পাঠিয়ে যে ভাই আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলে, সেই ভাই নামক পুরুষটা কি কঠিন? এ পৃথিবীতে যেমন ধর্ষক পুরুষ আছে, দুঃশ্চরিত্র, সুযোগসন্ধানী, স্বার্থপর, নোংরা পুরুষ আছে। তেমনই আছে ভরসা করার মতো বাবা নামক পুরুষ বিশ্বাস করার মতো প্রেমিক নামের পুরুষ। বিপদে পাশে পাবার মতোবন্ধু নামক পুরুষ। প্রচন্ডভাবে আগলে রাখার মতো ভাই নামের পুরুষ! অবিশ্বাসী পুরুষদের মহামিছিলে যেনো। এইসব সত্যিকারের পুরুষেরা হারিয়ে না যায়। তাই কবিতায় থেকো এমন পুরুষগণ থেকো আমার শ্রদ্ধায়!

0 0 Reacts 1 View 16,007 Comment 0
Profile Photo

প্রেমিক হয়ে উঠার উপায়!

প্রেমিক হয়ে উঠার উপায়!

আপনার কাম বাসনা পূরনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়। তাহলে আপনি কামুক, এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি! প্রেমিক হলে,...Read more

0 0 Reacts 1 View 37,986 Comment 0

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল।...Read more

0 0 Reacts 3 View 14,301 Comment 0

স্বামী সাথে ঝগড়া না করে স্বামীকে সামলানোর উপায়

স্বামী সাথে ঝগড়া না করে স্বামীকে সামলানোর উপায়

শোন বান্ধবী! স্বামীর সাথে ঝগড়া হলে কখনো তর্ক করবি না। সরিও বলবি না। ভ্রু কুঁচকে বললাম তাহলে কি বলবো? ঠোঁট ফুলিয়ে বলবি,...Read more

0 0 Reacts 1 View 63,557 Comment 0

কিভাবে একজন উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন করবেন ?

কিভাবে একজন উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন করবেন তাই নিচে উপস্থাপন করা হল। একটি জীবনসঙ্গী নির্বাচন...Read more

0 0 Reacts 2 View 12,517 Comment 0

স্বামী এবং স্ত্রী এর মজার গল্প

স্বামী এবং স্ত্রী এর মজার গল্প

বউ তার স্বামী কে মেসেজ করলো..!?? Wife : অফিস থেকে আসার সময় 1kg আটা, 1kg আলু আর 500gm চিনি নিয়ে আসবে..!? আর...Read more

0 0 Reacts 0 View 64,034 Comment 0

বাবা লেখা সন্তানের জন্য উপদেশমূলক চিঠি!

বাবা লেখা সন্তানের জন্য উপদেশমূলক চিঠি!

প্রিয় সন্তান, আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি... ১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে...Read more

0 0 Reacts 1 View 10,603 Comment 0

কীভাবে একজন প্রফেশনাল ছাপড়ি হওয়া যায়? ফুল গাইডলাইনস!

কীভাবে একজন প্রফেশনাল ছাপড়ি হওয়া যায়? ফুল গাইডলাইনস!

যেভাবে হবে একজন প্রফেশনাল ছাপড়ি, ফুল গাইডলাইনস নিচে তুলে ধরা হল। হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি, ইনস্টা ফ্রেন্ডস, আর টিকটক ফলোয়ার্স! বন্ধুরা,...Read more

0 0 Reacts 0 View 75,685 Comment 0

বিয়ের ১০ দিন পরের মজার ঘটনা!

বিয়ের ১০ দিন পরের মজার ঘটনা!

বিয়ের ১০ দিন পরের ঘটনা। রাতের খাবার খেতে বসবে সবাই হঠাৎ করেই ক্যারেন্ট চলে যায়। আমার শশুড় বললো, বউমা কারেন্ট...Read more

0 0 Reacts 2 View 21,794 Comment 0

স্বামীকে বশ করে রাখার টোটকা!

স্বামীকে বশ করে রাখার টোটকা!

স্বামীকে বশ করে রাখার টোটকা হল। দাম্পত্য জীবনের গভীরতা কেবল দায়িত্ব আর কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গড়ে ওঠে ভালবাসা,...Read more

0 0 Reacts 0 View 66,930 Comment 0

কেন জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত!

কেন জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত!

জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত। এতটাই উপার্জন করা উচিত যাতে পৃথিবীর যেকোনো জায়গায় যখন ইচ্ছে ভ্রমনে যেতে পারি, যখন...Read more

0 0 Reacts 0 View 116,446 Comment 0