ভুল করতে কেন ভয় পেয়ো না?

ভুল করতে কেন ভয় পেয়ো না?

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে, সেও কমেন্ট করবে। স্ট্যাসি বালিসের "How to change a life" বইটি দ্বিতীয় সংস্করণে নামের ভুলে "How to change a wife" হয়ে বের হয়েছিল‌। পরেরটা ইতিহাস। নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায়! দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই কিন্তু দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি। আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। আপনি ভুল করেছন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয়। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে! ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন, যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল। আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি জীবনে কতবার ভুল করেছেন?" তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন, "অসংখ্যবার!" এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, "তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?" উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম, "মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে!" ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন। কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, "ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।" বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, "কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি!" বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, "উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।" বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, "নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।" কলিন পাওয়েলের মতে, "যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।" অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, "আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল।" হেনরি ফোর্ড বলেছিলেন, "ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।' এক প্রেমিকের ভাষ্য, "ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।" কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না। যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না। পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, তাহলে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছতে না পারলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

View 59,533 | Like () | Comments (0)
Profile Photo

সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি কেন?

সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি কেন?

যে কারনে সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি তাই নিচে তুলে ধরা হল। ✒ ইউটিউব সেনসেশন মিস্টার বিস্ট (MrBeast), যার ইউটিউবে ৩৯...Read more

View 56,522 | Like () | Comments (0)

পৃথিবীতে কেন নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়?

পৃথিবীতে কেন নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়?

পৃথিবীতে নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়। কেউ কারো হয়ে প্রয়োজন মি'টি'য়ে দেয় না। এটাই বাস্তবতা। জীবনে যত কাছের মানুষই হোক...Read more

View 59,800 | Like () | Comments (0)

কিছুই কেন শুরু করতে পারছেন না?

কিছুই কেন শুরু করতে পারছেন না?

অনেকে ভাবে, সঠিক সময় আসলে শুরু করবো। But the truth is—সঠিক সময় বলতে কিছু নেই। আপনি যদি বসে থাকেন perfect...Read more

View 44,677 | Like () | Comments (0)

চালাক মা, তালাক কন্যা!

চালাক মা, তালাক কন্যা!

একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কথায় পাকা, আর সামান্য বিষয়েও নিজের মত...Read more

View 61,069 | Like () | Comments (0)

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

বেশিরভাগ ক্ষেত্রেই এই কথার ব্যাপারে আমি দ্বিমত করি। যারা অলস, কাজকে ভয় করে, শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে তারাই...Read more

View 115,266 | Like () | Comments (0)

পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!

পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!

ছবির এই ভদ্রলোক কে নিয়ে দেখলাম অনেক হাসাহাসি হচ্ছে! উনি এই ড্রেস গায়ে দিয়ে দেখাচ্ছে কাস্টমার কে, সেই ভিডিও তে...Read more

View 89,596 | Like () | Comments (0)

তারা আপনাকে নিয়ে খেলছে!

তারা আপনাকে নিয়ে খেলছে!

আপনার চারপাশের অনেক কিছুই আসলে বিজনেস আর মার্কেটিং কন্ট্রোল করছে। তারা আপনাকে জোর করে কিছু করায় না। বরং এমন একটা পরিবেশ তৈরি...Read more

View 6,791 | Like () | Comments (0)

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম, যেখানে এক কিশোর মাঠের কোণে দাঁড়িয়ে একমনে ঘুড়ি উড়াচ্ছিল। এমন সময় বাড়ি থেকে খবর...Read more

View 116,134 | Like () | Comments (0)

কেন লক্ষ্যে পৌঁছানোর আগে নিজের পরিকল্পনা গোপন রাখবেন?

কেন লক্ষ্যে পৌঁছানোর আগে নিজের পরিকল্পনা গোপন রাখবেন?

লক্ষ্যে পৌঁছানোর আগে নিজের পরিকল্পনা সবার সামনে বলা ঠিক নয়। কারণ সবাই আপনার জন্য শুভচিন্তা করে না। কেউ কেউ হিংসা করে,...Read more

View 38,303 | Like () | Comments (0)

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হলো। জীবনের কোন দুঃখই চিরস্থায়ী নয়, যে বেদনা আজ বুককে ভারী করে রাখে, সময় তার ক্ষত...Read more

View 36,197 | Like () | Comments (0)