মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের হবে। হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার ঘর, কাপড়, চায়ের কাপ, সব কিছুই থাকবে। থাকবে আপনার স্মার্টফোনটিও। শুধু আপনিই থাকবেন না। আপনি যখন থাকবনে না! স্মার্টফোনটা তখন হবে এক নিঃশব্দ স্মৃতিকার। তাতে থাকবে আপনার প্রিয়জনের গলা-ভয়েস নোটে। থাকবে সেই একটাই ছবি—যেটা আপনি শেষবার তুলেছিলেন সূর্যাস্তের দিকে তাকিয়ে। থাকবে কিছু অসমাপ্ত খসড়া, কেউ হয়তো কখনও পড়বেই না। থাকবে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ-পরে লিখছি বলে রেখে যাওয়া, যেটা আর কখনও লেখা হবে না। আপনার মা কিংবা স্ত্রী হয়তো সেটা তুলে নিবে একদিন। বিছানার পাশে রাখা সেই ফোন, যেটা প্রতিদিন ঘুম ভাঙার আগে আপনি হাতে নিতেন। যেটা আপনি নিয়ে ঘুরেছেন চারদিকে, তুলে রেখেছেন হাজারটা মুহূর্ত। হঠাৎ চোখে পরবে কিছু ছবি। একটা সেলফি, যেখানে আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে। একটা নোট-যেখানে লেখা ছিল ঈদের বাজারের তালিকা, কিংবা মাকে ফোন দিতে হবে। হয়তো খুঁজে পায়। এমন কোনো মেসেজ, যেটা আপনি কাউকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু পাঠাননি। তাতে লেখা ছিল... “আমি আসলে খুব একা।” আপনার সন্তান একদিন বড় হয়ে খুঁজে পাবে আপনার ফোন। খেলাচ্ছলে খুলে দেখবে কিছু ভিডিও। দেখবে, আপনি তাকে কোলে নিয়ে রেখেছিলেন, আর বলছিলেন... “বাবা, তুমি আমার দুনিয়া।” সে তখন বুঝবে-একটা ফোন আসলে শুধু ফোন ছিল না, এটা ছিল এক জীবনের কাঁচা দলিল। মৃত্যু অনিবার্য, এবং আমাদের উচিত মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের স্মার্টফোনে থাকা তথ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি। তাই আমাদের উচিত, স্মার্টফোনে এমন কিছু সংরক্ষণ করা, যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে। অন্তত এমন কিছু না রাখা যা প্রকাশিত হলে আমাদের লজ্জায় পরতে হয়। তাই আমাদের উচিত, স্মার্টফোনকে এমন এক বন্ধু বানানো, যে মৃত্যু পরবর্তী জীবনেও আমাদের জন্য সাক্ষী হবে কল্যাণের। মৃত্যুর প্রস্তুতি শুধু জানাজা বা কবরের কাপড়েই নয়-প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়াতেও।

0 0 Reacts 0 View 46,782 Comment 0
Profile Photo

কোন রাতটি লাইলাতুল কদর?

কোন রাতটি লাইলাতুল কদর হয়ে থাকে তাই নিচে দেওয়া হল। এ প্রশ্নের উত্তর স্বরূপ হাদীসে নিুবর্ণিত বাণী রয়েছে... লাইলাতুল কদর রমযান মাসে।...Read more

0 0 Reacts 1 View 45,835 Comment 0

হিকমাহ আসলে কি?

হিকমাহ আসলে কি?

স্রষ্টা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন-সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন 'হিকমাহ'। আরবী 'হিকমাহ' শব্দের অর্থ...Read more

0 0 Reacts 0 View 119,608 Comment 0

পবিত্র রমজান মাসে নিজেকে ফ্রেশ রাখার কৌশল কি?

পবিত্র রমজান মাসে নিজেকে ফ্রেশ রাখার কৌশল কি?

পবিত্র রমজান মাসে নিজেকে ফ্রেশ রাখাতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিচে তুলে ধরা হল। ✔ সেহরিতে বেশি খাবার নয়, তবে...Read more

0 0 Reacts 0 View 18,972 Comment 0

নফসকে নিয়ন্ত্রণে রাখার কৌশল কি?

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫ টি কৌশল হল:- ১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে। ২....Read more

0 0 Reacts 2 View 10,170 Comment 0

যারা পালিয়ে বিয়ে করে তাদের কি আগে থেকে তকদির লেখা ছিলো?

যারা পালিয়ে বিয়ে করে তাদের কি আগে থেকে তকদির লেখা ছিলো?

যারা পালিয়ে বিয়ে করে তাদের কি আগে থেকে তকদির লেখা ছিলো? এই প্রশ্ন সবার মনে আসে। চলুন আজকে জেনে নেই। রাসূল...Read more

0 0 Reacts 0 View 13,880 Comment 0

নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি? এভাবে পর্দা হয় কি?

নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি? এভাবে পর্দা হয় কি?

নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি এবং এভাবে পর্দা হয় কি তাই নিচে উপস্থাপন করা হল। মুখের উপর নেকাব লটকানোর...Read more

0 0 Reacts 3 View 21,154 Comment 0

অত্যান্ত সুন্দর একটি মোনাজাত।?

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ...Read more

0 0 Reacts 1 View 17,026 Comment 0

ইসলামে একজন মহিলার জন্য এক‌ই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন?

ইসলামে একজন মহিলার জন্য এক‌ই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন?

একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ (যিনি একজন ধর্মীয় পণ্ডিতও ছিলেন) খোলাখুলি বলেছিলেন যে, পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী...Read more

0 0 Reacts 2 View 21,418 Comment 0

দরিদ্রতা দূর হওয়ার পরীক্ষিত একটি আমল কি?

দরিদ্রতা দূর হওয়ার পরীক্ষিত একটি আমল হল। হযরত সাহাল বিন সাদ সায়েদী বর্ণনা করেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর কাছে...Read more

0 0 Reacts 0 View 58,207 Comment 0

আয়াতুল কুরসী সম্পর্কে কিছু অজানা তথ্য

যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়েন তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? এ বিষয়ে প্রবাসীর দিগন্ত পাঠাকদের জন্য হাদিসের...Read more

0 0 Reacts 1 View 54,855 Comment 0