নিজের ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

নিজের ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

জীবনের কোনো এক সন্ধ্যায় কি কখনো মনে হয়েছে, আপনার যোগ্যতাটা কেউ ঠিকমতো মূল্যায়ন করছে না? যেখানে আছেন, যা করছেন- চাকরি হোক, সম্পর্ক হোক, কিংবা বন্ধুত্ব- সবখানেই কেমন যেন একটা অবহেলার গন্ধ? এমন সময়ে কী করবেন? চুপ করে বসে থাকবেন? নাকি নিজের ভ্যালুর জন্য লড়াই করবেন? আপনাকে বুঝতে হবে, এমন পরিস্থিতিতে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনাকে সেই জায়গা ছেড়ে দিতে হবে, যেখানে আপনার কদর নেই। আর পৌঁছাতে হবে সেখানে, যেখানে আপনার ভ্যালু আছে। কিন্তু এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন: আপনার ভ্যালু কতটুকু সেটা বুঝবেন কীভাবে? আপনার ভ্যালু বুঝতে হলে কী করতে হবে? ০১। আপনার সময়ের গুরুত্ব কেউ দেয়? ভেবে দেখুন, যাদের সাথে আছেন, তারা কি আপনার সময়কে সম্মান করে? নাকি বারবার সময় অপচয় করে আপনাকে ছোট করে দেখায়? সময়ের মূল্য যেখানে নেই, সেখানে আপনার ভ্যালু খুঁজবেন কীভাবে? ০২। আপনার অবদান কি চোখে পড়ে? আপনি যা করছেন, সেটাকে কি অন্যরা সিরিয়াসলি নেয়? আপনার পরিশ্রমকে কেউ তুচ্ছতাচ্ছিল্য করলে সেটা সরাসরি আপনার ভ্যালুকে অবমূল্যায়ন করে। ০৩। আপনার সাথে কেমন ব্যবহার করা হয়? যারা আপনাকে ভালোবাসার কথা বলে, তারা আসলেই কী আপনাকে সম্মান করে? নাকি তারা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে শুধুই নিজেদের সুবিধা নিচ্ছে? ০৪। নিজের মনকে জিজ্ঞেস করুন। আপনার নিজের অনুভূতিটাই সবচেয়ে বড় সত্য। যদি সবকিছু ঠিকঠাক মনে না হয়, তবে মনকে গুরুত্ব দিন। নিজেকে অবহেলিত মনে হলে সেটা আসলেই সত্য। আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের। একটা বাস্তব সত্য হচ্ছে- আপনার ভ্যালু অন্য কেউ আপনাকে বুঝিয়ে দেবে না। আপনার ভ্যালু বুঝতে হলে আপনাকেই সেটা খুঁজে বের করতে হবে। আপনার চারপাশে যারা আপনাকে বারবার ছোট করতে চায়, তাদের থেকে দূরে থাকুন। মনে রাখবেন, যোগ্য মানুষের জায়গা সেখানে, যেখানে তার কাজ আর ব্যক্তিত্ব স্বয়ংক্রিয়ভাবে সম্মান পায়। একটু ভেবে দেখুন... আপনি কি এমন একটা চাকরিতে আছেন, যেখানে আপনাকে বারবার প্রমাণ করতে হয় যে আপনি যোগ্য? আপনি কি এমন সম্পর্কের মধ্যে আছেন, যেখানে আপনার ইমোশনগুলো বারবার অবহেলা করা হয়? আপনি কি এমন মানুষের সাথে সময় কাটান, যারা আপনার স্বপ্ন আর সাফল্যকে কখনোই সিরিয়াসলি নেয় না? হাসি- তামাশা করে ডিমোটিভেট করে দেয়? যদি এমন হয়, তবে উত্তর একটাই- আপনার ভ্যালু যেখানে নেই, সেই জায়গা আপনাকে ছাড়তে হবে। জীবন খুবই ছোট। এই জীবনে আপনাকে আপনার ভ্যালু খুঁজে নিতে হবে। সেটা নিজে বুঝুন, এবং এমন জায়গা খুঁজে নিন, যেখানে আপনার ভ্যালুকে সম্মান দেওয়া হবে। মনে রাখবেন... আপনার ভ্যালু যতটা, তার চেয়ে কমে কখনো সন্তুষ্ট হবেন না।

0 0 Reacts 0 View 45,415 Comment 0
Profile Photo

আপনি কি কর্মফলে বিশ্বাস করেন?

আপনি কি কর্মফলে বিশ্বাস করেন?

এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা...Read more

0 0 Reacts 0 View 20,218 Comment 0

মেয়েরা খারাপ ছেলেদের সাথে প্রেম করে কেন? এবং যারা ভদ্র ধরনের ছেলে তাদের পাত্তা দেয় না কেন?

মেয়েরা খারাপ ছেলেদের সাথে প্রেম করে কেন? এবং যারা ভদ্র ধরনের ছেলে তাদের পাত্তা দেয় না কেন?

মেয়েরা খারাপ ছেলেদের সাথে প্রেম করে কেন এবং যারা ভদ্র ধরনের ছেলে তাদের পাত্তা দেয় না কেন তাই নিচে উপস্থাপন...Read more

0 0 Reacts 2 View 100,519 Comment 0

চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র কি?

চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো। ১. ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে, তবে negative energy...Read more

0 0 Reacts 0 View 16 Comment 0

বেচে থাকা এটাই যে কত বড় পাওয়া!

বেচে থাকা এটাই যে কত বড় পাওয়া!

কল্পনা করুন আপনি নেই! মারা গেছেন! আপনার বিছানাটা খালি! বালিশটা একপাশে রাখা বিছানাটা খুব ঝাড়মুছ করে রাখা! নোংরা করার...Read more

0 0 Reacts 0 View 119,500 Comment 0

টাইম ম্যানেজমেন্ট কি?

টাইম ম্যানেজমেন্ট কি?

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিই।...Read more

0 0 Reacts 0 View 120,112 Comment 0

জীবনে খারাপ সময় এলে কেন হতাশ হবেন না!

জীবনে খারাপ সময় এলে কেন হতাশ হবেন না!

জীবনে খারাপ সময় এলে হতাশ হবেন না। কষ্টকে সহ্য করতে শিখুন। মনে রাখবেন, খারাপ পরিস্থিতিতে মুখোশধারী অমানুষেরা সবসময়ই ক্ষতি করতে...Read more

0 0 Reacts 0 View 118,650 Comment 0

অলসতা যে ভাবে আমাদের শেষ করে দিচ্ছে!

অলসতা যে ভাবে আমাদের শেষ করে দিচ্ছে!

অলসতা! এটা যেন এক নিঃশব্দ মাদক। শরীরে ক্ষতি করে না, তাই আমরা ভয় পাই না। কিন্তু ঠিক যেভাবে নেশা ধীরে ধীরে একজন...Read more

0 0 Reacts 0 View 56,514 Comment 0

২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?

২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?

তোমরা যারা ২৫-৩০ বা তারচেয়ে কমবয়সী তাদের জন্য কিছু কথা: ০১) জীবনে যখন যেখানে আনন্দ করা সম্ভব, করো। পরিবারের সাথে, বন্ধুদের...Read more

0 0 Reacts 1 View 120,114 Comment 0

কেন সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত!

কেন সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত!

মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। একজন চীনা...Read more

0 0 Reacts 0 View 81,430 Comment 0

পুরুষের জীবন চলছে মনের জোরে!

পুরুষের জীবন চলছে মনের জোরে!

বাহির থেকে দেখলে মনে হয় পুরুষরা খুব শক্ত, অটল, সব সামলাতে পারে। কিন্তু কেউ জানে না তাদের ভেতরের ভাঙা মন,...Read more

0 0 Reacts 0 View 46,732 Comment 0