জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বয়স বাড়বে, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টিয়ে ফাটাফাটি রেজাল্ট করছে, আর আপনি দিনের পর দিন পাগলের মতো পড়ছেন, কিন্তু লাভ হচ্ছে না। এর মাঝে দেখবেন, অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কোনো কিছুর অভাব নাই তার। আর আপনার সেমিস্টার ফি জোগাড় করতে গিয়ে আপনার বাবার ঘাম ছুটে যায়। তখন পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ওই যে বললাম, জীবনের যুদ্ধটা ফেয়ার না। আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল — জানি না, হবে কিছু একটা! স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের বা ফেসবুকারের লাখ লাখ টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো বছরে বছরে প্রোমোশন হবে, কেউ কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। অন্যদিকে, ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে জেলের ভাত খাবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো — বাইশটা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর নেই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেল, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না। হিসাব মিলাতে পারবেন না আপনি। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি — এত এত ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নেই। যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি কারের ক্যাটালগ উল্টেপাল্টে দেখে। এসইউভির মানুষটা আবার দুই হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে। ভালো থাকার যুদ্ধটা এরকমই। একটা সীমাহীন অসম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতিমুহূর্ত!

0 0 Reacts 0 View 43,364 Comment 0
Profile Photo

জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি?

মানুষ সাধারণত ভাবে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলো কিছু হারিয়ে ফেলা। কিন্তু সময়ের সাথে বুঝতে পারে, সবচেয়ে বড় ক্ষতি হারানো...Read more

0 0 Reacts 0 View 19,918 Comment 0

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন তখনই আসে, যখন আমরা আমাদের মানসিকতা বদলাই। নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয়, যা জীবনকে...Read more

0 0 Reacts 0 View 104,291 Comment 0

পকেট যত গরম, সমাজ তত নরম!

পকেট যত গরম, সমাজ তত নরম!

পকেট যত গরম, সমাজ তত নরম! এটা শুধু একটা বাক্য না, এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। তুমি যত বড় মনের...Read more

0 0 Reacts 0 View 67,225 Comment 0

কেন প্রচুর হাসতে হবে?

কেন প্রচুর হাসতে হবে?

প্রচুর হাসতে হবে। লবঙ্গ আর দারুচিনির ঘ্রাণের মতো মনকে সতেজ রাখতে হবে। হাওয়াই মিঠাইয়ের মতো রঙিন এবং উজ্জ্বল থাকতে হবে। আরো...Read more

0 0 Reacts 2 View 119,061 Comment 0

টাকাই সবকিছু নয়! এই কথাটি বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন!

টাকাই সবকিছু নয়! এই কথাটি বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন!

টাকাই সবকিছু নয়! এই কথা বলা যত সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত...Read more

0 0 Reacts 0 View 46,914 Comment 0

বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিরকম সুখ খোঁজে?

বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিরকম সুখ খোঁজে?

বাংলাদেশের বেশিরভাগ মানুষের সুখ খোঁজার ধরণটা যেন একধরনের পৃথিবী ট্যুর প্যাকেজ! দেশে থাকলে ভাবে, ধুর, এই লোডশেডিং আর রাস্তাঘাটের জ্যামে...Read more

0 0 Reacts 1 View 117,880 Comment 0

আপনি কি কর্মফলে বিশ্বাস করেন?

আপনি কি কর্মফলে বিশ্বাস করেন?

এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা...Read more

0 0 Reacts 0 View 20,235 Comment 0

আহারে পুরুষের জীবন, কাকে অভিযোগ দিবে?

আহারে পুরুষের জীবন, কাকে অভিযোগ দিবে?

এতদিন গল্প শুনতাম। আজ নিজের চোখে দেখলাম।যাচ্ছিলাম মিরপুর। আরামবাগ থেকে উঠে গুলিস্তান জিপিও আসার পরই ড্রাইভারের একটা কল আসলো... সাথে সাথে...Read more

0 0 Reacts 0 View 97,266 Comment 0

জানেন সমালোচনা আর হিংসা কারা করে বেশি?

আপনি কি কখনো খেয়াল করেছেন? যেদিন থেকে আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত হতে শুরু করেন, অযথা আড্ডা, গল্প-গুজব কমিয়ে দেন। নিজের সময়টুকু...Read more

0 0 Reacts 0 View 37,564 Comment 0

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ আসলে কোনোদিন কারো ব্যক্তিগত পরিচয় হতে পারে না। কারণ সৌন্দর্য কোনো পৈত্রিক সূত্রে পাওয়া স্থায়ী...Read more

0 0 Reacts 0 View 21,780 Comment 0