আপনি যা ভাবেন তাই'ই হতে পারবে?

আপনি যা ভাবেন তাই'ই হতে পারবে?

আপনি যা ভাবেন, আপনার মস্তিষ্ক ঠিক সেটাই খুঁজে বেড়ায়! ভেবেছেন হুট করে একটা নতুন বাইক কিনবেন? দেখবেন, রাস্তায় বের হলেই চোখে পড়ছে একের পর এক বাইক! কারো প্রেমে পড়েছেন? আশেপাশে হঠাৎ করেই দেখা যাচ্ছে তার নাম, তার মতো চেহারা, এমনকি তার প্রিয় গানও! এটা শুধু কাকতালীয় না, বরং এটা আপনার মস্তিষ্কের এক অসাধারণ বৈশিষ্ট্য—Reticular Activating System (RAS)। RAS হলো মস্তিষ্কের একধরনের ফিল্টারিং সিস্টেম, যা আপনার আগ্রহ, মনোযোগ ও চিন্তার সাথে মিল রেখে প্রয়োজনীয় তথ্য খুঁজে এনে দেয়। আপনি যেদিকে মনোযোগ দিবেন, মস্তিষ্ক সেদিকেই ফোকাস করতে শুরু করে। যেমন ধরুন: সারাদিন যদি ভাবেন: আমি কিছুই পারি না, কেন এমন হলো? কে আমাকে ছেড়ে গেল? তাহলে আপনার মস্তিষ্ক এসব নেগেটিভ চিন্তাতেই ব্যস্ত থাকবে। আর আপনি যদি ভাবেন: - আগামীকাল কী নতুন কিছু শিখব? - পরীক্ষায় কিভাবে নিজেকে প্রমাণ করব? - কী কী স্কিল শিখলে আমার ক্যারিয়ার বদলে যাবে? তাহলে দেখবেন মস্তিষ্ক নিজ থেকেই নতুন নতুন আইডিয়া খুঁজে আনছে আপনার জন্য! মস্তিষ্ক একটানা যা পায়, সেটাকেই চাষ করে। আপনি যদি চিন্তার বীজ হিসেবে সম্ভাবনা, ইতিবাচকতা, উন্নয়ন এসব বপন করেন। সেই অনুযায়ীই ফল পাবেন। একটা ছোট উদাহরণ দিই: প্রাক্তনের কথা ভাবলেই মন খারাপ হবে, আর নতুন জীবনের কথা ভাবলেই নিজেকে গড়তে ইচ্ছা হবে! তাই বন্ধু, আপনার মস্তিষ্ককে সঠিক খাবার দিন ভালো চিন্তা, ভালো পরিকল্পনা, ভালো টার্গেট। তাহলেই জীবন সেদিকেই এগিয়ে যাবে যেদিকে আপনি মনোযোগ দেন। চিন্তা বদলান, জীবন বদলে যাবে।

View 38,122 | Like () | Comments (0)
Profile Photo

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই! নেই কোনো নির্ধারিত...Read more

View 104,263 | Like () | Comments (0)

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা!

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা!

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা নিচে তুলে ধরা হল। জুনায়েদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী, এখন জেলখানায়-চোখে...Read more

View 61,807 | Like () | Comments (0)

বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য কি?

বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য কি?

বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম হলেও গভীর। একটি হলো জীবনকে উপভোগ করা, আরেকটি হলো...Read more

View 116,477 | Like () | Comments (0)

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

Overthinking করা মানুষদের দুনিয়াটাই আলাদা হয়। তাদের কান্না বেশি, মনখারাপ বেশি, হারানোর ভয় বেশি, ঘুটঘুটে অন্ধকারের স্থায়িত্ব বেশি। বুকের আবহাওয়া...Read more

View 37,522 | Like () | Comments (0)

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না। এরা উদারতাকে আপনার দুর্বলতা ভেবে নেয়। উদারতা দেখাতে এদের সাথে আপনি যতই সহনশীল...Read more

View 33,594 | Like () | Comments (0)

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল! কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে...Read more

View 60,922 | Like () | Comments (0)

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু...Read more

View 43,049 | Like () | Comments (0)

ভুলের করলে কি ভুলের ক্ষমা আছে?

ভুলের করলে কি ভুলের ক্ষমা আছে?

ভুলের করলে ভুলের ক্ষমা আছে, কিন্তু চালাকির নয়। ভুল মানুষ করে, কারণ মানুষ কখনোই নিখুঁত নয়। জীবনের পথে চলতে গিয়ে কেউ...Read more

View 37,950 | Like () | Comments (0)

ছেলেদের জীবনের আসল মানে কি?

ছেলেদের জীবনের আসল মানে কি?

ছেলে মানে জীবন সংগ্রাম। সব মেয়েদের বলতে শুনি:- ছেলেদের জীবন কতো সুন্দর, ইচ্ছে মতো ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, স্বাধীনভানে যা...Read more

View 107,723 | Like () | Comments (0)

কেন তোমার চিন্তায় বড় হতে হবে?

কেন তোমার চিন্তায় বড় হতে হবে?

চাকরি মানে চাকর-ই! আমার চাকরি বড়, আর তোমারটা ছোট। এই বিতর্ক ও বিভাজন মোটামুটি আহাম্মকি। শখ, স্বপ্ন ও স্বাধীনতা বিক্রি...Read more

View 58,406 | Like () | Comments (0)