কিভাবে নিজের অলসতা কাটিয়ে উঠবেন?

কিভাবে নিজের অলসতা কাটিয়ে উঠবেন?

আপনি কি খেয়াল করেছেন... সবচেয়ে বড় স্বপ্নগুলো ভেঙে যায় ঠিক তখনই, যখন আমরা শুরু করবো করবো বলেও শুরু করি না? কাজ জমে থাকে টেবিলের কোণে, বুকের ভেতর চাপা উদ্বেগ তৈরি হয়, আর মস্তিষ্ক ফিসফিসিয়ে বলে। দেরি তো হইছেই, আরেকটু পরেই করি তাহলে। কিন্তু সেই পরে আর আসে না। আসে কেবল আফসোস। অলসতা আসলে শত্রু নয়। সে শুধু আপনাকে জড়িয়ে ধরে রাখে, যাতে আপনি কখনো দৌড়াতে না পারেন। বাট, প্রশ্ন হলো... আপনি কি এই শিকল ভাঙতে প্রস্তুত? যদি প্রস্তুত হন, তাহলে কিছু উপায় বলে দিচ্ছি। ➜ ৫ মিনিটের নিয়মে শুরু করুনঃ- বড় কাজের চিন্তা মস্তিষ্ককে ভয় পাইয়ে দেয়। তাই প্রতিশ্রুতি দিন- শুধু ৫ মিনিট কাজ করবো।একবার শুরু করলে দেখবেন, সেই ৫ মিনিটই টেনে নিয়ে যাচ্ছে ৫০ মিনিটে। ➜ মুড আসলে করবো ভুলে যানঃ- অনুপ্রেরণা আসে কাজের মাঝে, শুরুর আগে নয়। যেদিন মুড এর অপেক্ষা করবেন, সেদিনটাই হারিয়ে যাবে। তাই মুড না থাকলেও ছোট্ট কিছু শুরু করে ফেলুন। ➜ নিজের জন্য ডেডলাইন তৈরি করুনঃ- যে কাজের কোনো শেষ সময় নেই। তা কখনো শেষ হয় না। বন্ধুকে বলে দিন আজ রাত ৯টার মধ্যে কাজ শেষ করবো। কাজের ডেডলাইন ঘোষনা করে দিলে চাপ আসে, আর সেই চাপই আপনাকে এগিয়ে নেয়। ➜ পুরস্কার দিন নিজেকেঃ- মানুষ শুধু ভয় নয়, লোভেও চলে। কাজ শেষ হলে প্রিয় কফি, সিনেমা বা পছন্দের প্লেসে একটুখানি হাঁটা সর্বোপরি যা একটু আনন্দ দেয়, সেটি নিজের জন্য রেখে দিন। ➜ পরিচয় বদলানঃ- আমি অলস এই লেবেল আপনার নয়, আপনার অভ্যাসের। প্রতিদিন একটুখানি করে প্রমাণ করুন। আপনি অ্যাকশন টেকার। পরিচয় বদলালেই আচরণ বদলাবে। মনে রাখবেন... অলসতায় আছেন মানে শুধু সময় নষ্ট হচ্ছে এমন না। এটা আপনার স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলে।আজ যদি এক ধাপ সামনে পা না বাড়ান, কালও একই জায়গায় থাকবেন। তাই পারফেক্ট সময়ের অপেক্ষা নয়। এখনই শুরু করুন। কারণ, শুরু করলেই গতি আসবে। আর গতি আসলেই অলসতা পালাবে।

View 37,021 | Like () | Comments (0)
Profile Photo

নিজেকে পরিবর্তন করতে হলে কি পরিবর্তন করতে হবে?

নিজেকে পরিবর্তন করতে হলে কি পরিবর্তন করতে হবে?

আপনি যদি পরিবর্তন চান, তাহলে আগে নিজেকে বদলান, কারণ পৃথিবী কখনো আপনার ইচ্ছামতো বদলাবে না! অনেকেই চায় দুনিয়াটা বদলে যাক, মানুষটা...Read more

View 38,485 | Like () | Comments (0)

কেন নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখবেন??

কেন নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখবেন??

নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখুন কারন। সব কথা সবার সঙ্গে শেয়ার করতে হয় না। কিছু বিষয় নিজের কাছেই...Read more

View 13,687 | Like () | Comments (0)

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিচে উপস্থাপন করা হল। ০১) যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে,...Read more

View 115,628 | Like () | Comments (0)

চিন্তা কেন বড় হতে হবে?

চিন্তা কেন বড় হতে হবে?

চিন্তা বড় হতে হবে দ। কারন চাকরি মানে চাকর-ই! আমার চাকরি বড়, আর তোমারটা ছোট। এই বিতর্ক ও বিভাজন মোটামুটি...Read more

View 58,064 | Like () | Comments (0)

জীবনের মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনের মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের...Read more

View 111,714 | Like () | Comments (0)

কিভাবে TIN বাতিল করতে পারবে?

কিভাবে TIN বাতিল করতে পারবে?

যে ৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্তগুলো নিম্নরূপ: ১। কোনো করদাতা মারা গেলে। ২। যদি কোনো করযোগ্য আয় না থাকে। ৩।...Read more

View 40,572 | Like () | Comments (0)

জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার উপায় কি?

জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার উপায় কি?

আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা ইত্যাদি অনুষ্ঠানে লোক...Read more

View 66,592 | Like () | Comments (0)

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করবে!

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করবে!

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করে নিজের উন্নতি করব। অভ্যাস একদিনে যায় না। তো প্রথমেই আশা রাখবেন না। যে...Read more

View 114,835 | Like () | Comments (0)

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক?

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক?

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক এই বিষয় গুলো নিচে উপস্থাপন করা হল। বাস্তব জীবনে এই দুইটা শব্দ সবথেকে...Read more

View 108,893 | Like () | Comments (0)

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি, একটা সময় ছিল! জীবনের এত প্যাঁচ বুঝতাম না!সহজ সরল একটা মন নিয়ে চলতাম,...Read more

View 115,918 | Like () | Comments (0)