সারাদিন পরিশ্রম শেষে একজন স্বামী বাসায় ঢুকে কী প্রত্যাশা করে?

সারাদিন পরিশ্রম শেষে একজন স্বামী বাসায় ঢুকে কী প্রত্যাশা করে?

একজন পুরুষ সারাদিন বাইরে কাজ করে আসে। সে হয় চাকরি করে অথবা ব্যবসা। রাস্তায়, অফিসে, মানুষের সাথে লেনদেনে কতো ঝামেলা পার করে সে যখন বাসায় প্রবেশ করে, তখন আশা করে যে... ❝বাসায় গিয়ে শান্তি পাবো❞ ? সারাদিন সে বসের ঝাড়ি খেয়েছে বা পাওয়ানাদারের কাছ থেকে কটু কথা শুনেছে। অন্তত আর না হোক রিক্সাওয়ালার সাথে দর কষাকষি নিয়ে তার মেজাজ খারাপ হয়েছে। এমন অবস্থায় সে চায় বাসায় গিয়ে মেজাজ ঠান্ডা হোক। ? নারীরা সারাদিন ঘরে অনেক পরিশ্রম করে। ঘরের কাজ যতোই করা হোক না কেনো, কখনো শেষ হয় না; হবেও না। ✅ আপনার স্বামী যখন ঘরে ঢুকবে, প্রথম অন্তত ১ ঘণ্টা সময় তাকে দিন। শুধুমাত্র তাকে। পানি বা শরবত এগিয়ে দেয়া থেকে শুরু করে তোয়ালে এগিয়ে দেয়া, নাস্তা খেতে চাইলে সেটার ব্যবস্থা করা, রুমের ফ্যান চালু না থাকলে ফ্যান চালু করা ইত্যাদি। অর্থাৎ, প্রথম ১ ঘণ্টা সময় নিজেকে এমনভাবে উপস্থাপন করুন, যেন সে সারাদিনের ক্লান্তি ভুলে যেতে পারে। ঐ সময় ভুলেও স্বামীর মেজাজ খারাপ হয়, এমন কথা বলবেন না। যেমন: ❌ আজ প্লেট ভেঙ্গে গেছে, টাকা দিও। ❌ আমাদের বাসা ভাড়া, কারেন্ট বিল কি দেয়া হইছে? ❌ সারাদিন কী করো? একটা বারও ফোন দিলা না? ❌ বাসার বাজার তো শেষ হয়ে গেছে। আজকে বাজার করবা? স্বামী বাসায় আসার পর অনেক স্ত্রী তোড়জোড় করে কাজ শুরু করেন। ছোটো সন্তানকে একটু পরে খাওয়ানো, ঘুম পাড়ানো গেলেও স্ত্রী সেই মুহূর্তেই এটাকে প্রায়োরিটি দেন; স্বামীর কিছু লাগবে কিনা সেদিকে ভ্রুক্ষেপই করেন না। ? একজন স্বামীর কাছে যদি মনে হয় বাইরে থাকা আর ঘরে থাকা সমান বা ঘরের চেয়ে বাইরে থাকলেই মেজাজ ভালো থাকে; তাহলে স্ত্রী হিসেবে এটা আপনার ব্যর্থতা। টক্সিক হাজবেন্ড ছাড়া একজন সুস্থ-স্বাভাবিক হাজবেন্ডের সাথে যদি আপনি আয়োজন করে সুখী হতে চান, আপনি অনেকটাই সুখী হতে পারবেন। ? স্বামী ঘরে ঢুকার পর প্রথম ১ ঘণ্টা যদি নিজেকে তার জন্য ব্যস্ত রাখেন, তর্ক-ঝগড়া করার উপলক্ষ্য আসা সত্ত্বেও যদি চুপ করে থাকেন, তাহলে আপনি তেমন কিছু হারাবেন না। বরং এই এক ঘণ্টার এফোর্টের ফলে সারারাতের জন্য আপনি আপনার স্বামীকে পাবেন, আবদার করার এমনকি ঝগড়া করার জন্যও রাতের কয়েক ঘণ্টা পাবেন। ঐ যে আপনি আপনার স্বামীকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিলেন, সে যদি আসলেই ভালো স্বামী হয় বা চেষ্টা করে, তাহলে অন্তত আপনার সাথে ঐদিন ভালো ব্যবহার করবে। ? খাওয়া শেষে বলতে পারেন... ❝থাক, আজকে আমিই তোমাকে চা বানিয়ে খাওয়াই।❞ দেখুন, একজন পুরুষের কাছে টাকা থাকলে বিল-ভাড়া সে পেন্ডিং রাখে না। এসব তাগাদা আপনি রাতে খাওয়া শেষেও দিতে পারেন। স্বামী সারাদিন কেনো ফোন দিতে পারেনি এটার পেছনেও কারণ থাকতে পারে। সেই নিজ থেকে বলবে সারাদিন কীভাবে কাটিয়েছে।

0 0 Reacts 1 View 97,695 Comment 0
Profile Photo

কেন একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়?

কেন একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়?

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা।...Read more

0 0 Reacts 1 View 19,925 Comment 1

সব পুরুষদের কোন বিষয়ে জানা দরকার?

সব পুরুষদের কোন বিষয়ে জানা দরকার?

সব পুরুষদের এটা জানা দরকার। যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না, আপনার উপর রাগ,...Read more

0 0 Reacts 1 View 95,964 Comment 0

বিয়ে কি ভাগ্যের খেলা, ভালোবাসার কি যুদ্ধ?

বিয়ে কি ভাগ্যের খেলা, ভালোবাসার কি যুদ্ধ?

বিয়ে মানে কেবল একটা অনুষ্ঠানের নাম না। বিয়ে মানে একজন অপরিচিত মানুষকে হঠাৎ করে নিজের সবচেয়ে ব্যক্তিগত জায়গাটায় ঢুকতে দেওয়া।...Read more

0 0 Reacts 0 View 39,046 Comment 0

কেন সত্যিকারের সম্পর্ক কখনো সময় দেখে না?

কেন সত্যিকারের সম্পর্ক কখনো সময় দেখে না?

জীবনে সুখের সময় পাশে থাকার মানুষের অভাব হয় না। হাসি, আনন্দ, সাফল্য — এসবের ভাগ নিতে সবাই এগিয়ে আসে। কিন্তু সময়...Read more

0 0 Reacts 0 View 20,516 Comment 0

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

এই যে এমন করে চোখে কাজল দিয়ে আমার সামনে এসে দাঁড়াও। ও চোখে তাকানোর সাহস যে আমার হয় না!চোখের দিকে...Read more

0 0 Reacts 2 View 120,044 Comment 0

স্ত্রীর অবহেলা কোনো পুরুষকে মারে না?

স্ত্রীর অবহেলা কোনো পুরুষকে মারে না?

স্ত্রীর অবহেলা কোনো পুরুষকে মারে না, কিন্তু ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে ফেলে! পুরুষরা বাইরে থেকে শক্ত দেখায়। তাদের হাসি,...Read more

0 0 Reacts 0 View 46,422 Comment 0

আপনি যখন সফল হতে চাইবেন

আপনি যখন সফল হতে চাইবেন

আপনি যখন সফল হতে চাইবেন সমাজের কিছু বাজে মানুষ আপনাকে পিছন থেকে এভাবে টেনে ধরবে। আজকের দিনে ভদ্র...Read more

0 0 Reacts 1 View 56,221 Comment 0

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিও, তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কি না। কথা...Read more

0 0 Reacts 0 View 48,333 Comment 0

যাকে তাকে কি ভালোবাসা যায়?

যাকে তাকে কি ভালোবাসা যায়?

যাকে তাকে ভালোবাসা যায় না আসলে। ভালোবাসা সবার প্রতিই আসে না। ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্ত, ভক্তি, সম্মান এবং মনের...Read more

0 0 Reacts 0 View 22,641 Comment 0

নারী ছাড়া কি পুরুষ চরিত্রহীন হওয়া সম্ভব?

নারী ছাড়া কি পুরুষ চরিত্রহীন হওয়া সম্ভব?

একদিকে নারী বলে পুরুষরা চরিত্রহীন। অথচ নারী ছাড়া পুরুষ চরিত্রহীন হওয়া অসম্ভব! অন্যদিকে পুরুষ বলে সমাজ নষ্টের মূল হচ্ছেন নারীর চরিত্রহীনতা। অথচ...Read more

0 0 Reacts 0 View 58,035 Comment 0